Sunday, February 17, 2019

এখন ওরা শুকুনের দালাল




                                                                 -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা
ঝাঁকে ঝাঁকে পেঙ্গুইনকে খুব নজর দিয়ে দেখেছি
ইদানিং তারা মারমুখী হয়ে উঠছে- খুব মারমুখী!

ঐতিয্যের কালো পোশাকটাকে কলঙ্কিত করছে ধূলোবালিতে
বিভক্ত হয়ে পড়ছে দলে দলে..
চিৎকার করছে শ্লোগানে শ্লোগানে পথ ঘাট অলি গলি.
ভুলেগেছে আপানার কন্ঠ স্বর, বদলে ফেলেছে গায়ের পোশাক
অপমান করছে নিজের গোত্রকে-

এখন ওরা শুকুনের দালাল
বিষাক্ত সর্পের সহচর!

পর্যটকেরা ভয় পায়! বড়ী বেশী লজ্জা পায় !
ওরা শূল বিঁধাচ্ছে, বিপরীত পক্ষকে শুল বিঁধাচ্ছে
হয়েনার মতো কামড়াচ্ছে
নতশির করছে আপনার ধর্মকে ।
এখন ওরা পেঙ্গুইনের অবয়ব মাত্র ।
সমদ্র সৈকতে আর শুনি না মধুর মিলনের ডাক..
ঝাঁকে ঝাঁকে দেখিনা সুনীল আকাশে কিংবা সমুদ্রের তরঙ্গে তরঙ্গে..

সাবধান ! সাবধান ! হে পেঙ্গুইন প্রিয় প্রাণ !
এখন ওরা শুকুনের দালাল
বিষাক্ত সর্পের সহচর!

ঝাঁকে ঝাঁকে পেঙ্গুইনকে খুব নজর দিয়ে দেখেছি
ইদানিং তারা মারমুখী হয়ে উঠছে- খুব মারমুখী!
-----------------------------------1-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



তোমাকে পরাজিত করেই




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
তোমার দূর্গে আঘাত হানবো বলে অস্ত্রটা তৈরী রেখেছি
অনেকদিন ধরে রেখেছি-

তোমার সীমানায় মহরা দিয়েছি,অনেকবার দিয়েছি
 অস্রটাকে তাক করেছি
যুদ্ধ করবে বলে হুঙ্কার দিয়েছিলে, গর্জে উঠেছিলে
আমি এসেছি, তোমার সাথে যুদ্ধ করতে এসেছি
তোমাকে পরাজিত করেই
আমি বিজয়ের নিশানা উড়াব , বীর দর্পে উড়াবো

তোমার দূর্গে আঘাত হানবো বলে অস্ত্রটা তৈরী রেখেছি
অনেকদিন ধরে রেখেছি-
তুমি কি প্রস্তুত হে দূর্গের মহারাণী ?

তোমাকে পরাজিত করেই
রচনা করে যাব এক সন্ধির কবিতা
এক প্রেমের মহাকাব্য ।
-------------------------------- 31-10-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ক্ষমতা জনতার ভাষা বুঝে না

                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
জনতার ভাষা বোঝে না এই বাংলায় কেউ আর
দেশের অগণিত জ্ঞানী গুনি মহারতি
মঞ্চে মঞ্চে দেখি যত সমাহার

স্তরে স্তরে ক্ষমতা একই রঙে সব
জনতার অধিকারে নীরব!
চাটুকার আলোচক ঘিরে আছে সব দল
জনতার ভাষা বোঝে না কোন
গ্রাম গঞ্জ শহর উঁচু- নীচু মহল
মনে মনে শুধু ক্ষমতা আর ধন!
ক্ষমতার গন্ডিতে দুর্নীতির বাজনা
রন্ধে রন্ধে সখ্যতা তার, ক্ষমতা জনতার
ভাষা বুঝে না !

নেতৃত্ব দেখে না আর হৃদয়ের দাগ
চ্যালা ফেলা আছে যত বিষাক্ত নাগ,
পথে ঘাটে অলি গলি দুষ্ট বানর
ঘরে ঘরে দেখি শুধু অজগর, অজগর!

ক্ষমতা জনতার ভাষা বুঝে না ! জনতার ভাষা বুঝে না
ওই চেয়ারের প্রহরী !
----------------------------17-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।