Tuesday, February 19, 2019

তুমি নহে নেশাখোর



                                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এতো সুন্দর একটি নাম, পিতা-মাতার দেওয়া নাম;
সবাই এই নামেই ডাকতো কিংবা চিনতো-
তরতাজা যুবক! বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবক

একদা জিজ্ঞেস করলাম, আচ্ছা, প্রদীপ কেমন আছে ?
প্রদীপ !
 না কবি সাহেব, এই নামে কেউ এখানে থাকে না-
তবে হ্যাঁ, আমাদের মহল্লায় একজন নেশাখোর থাকে
একজন ছিনতাইকারী থাকে-
তাকে সবাই নেশাখোর বলেই চিনে !

অবাক বিষ্ময়ে ভাবলাম!
যে প্রদীপের যৌবনদীপ্ত উদ্দীপনার দিকে তাকিয়ে জাতি স্বপ্ন দেখতো
”এই প্রদীপ শুধু বাংলার”
কিন্তু প্রদীপের আকাশে আজ কোন আলো নেই !
ইয়াবা ফেনসিডিল গাঁজা আরো কত কি হাতে নিয়ে
প্রদীপ আজ নেশাখোর !
যৌবনদীপ্ত প্রাণের চঞ্চলতায় নেমে এসেছে এক ঘন কালো অন্ধকার

প্রদীপ লুটিয়ে পড়লো নেশার গোঢ়ে,
তারও বাঁচার অধিকার আছে, ”এই প্রদীপ শুধু বাংলার”
কিন্তু মদ, গাঁজা ,ফেনসিডিল ,ইয়াবা নিরুত্তর
তবু এ নেশা ছাড়তে হবে ওহে যুবক ।

ওহে যুবক তুমি প্রদীপ, তুমি নহে নেশাখোর-
এতো সুন্দর একটি নাম, তবে কেন
প্রদীপ আজ নেশাখোর !
প্রদীপ তুমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, তুমি একান্তই জাতির, কি করে হবে নেশাখোর?
প্রদীপে ফিরে এসো, তুমি আমার, তুমি জাতির
তুমি নহে নেশাখোর-

-----------------------------------------19-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



স্বীকৃতিহীন নবজাতক




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্বীকৃতিহীন কোন নবজাতককে বাবা মার কোলে দেখিনি
আমি দেখিছি শুধু দেখেছি পোকা মাকড়ের ভীড়ে অপলক চাহনী
কিংবা  নিথর দেহ দেখেছি, কোন চিৎকার শুনিনি-
সেই কবে কার গর্ভে তুমি এসেছিলে কেউ বলেনি-
কেউ স্বীকার করেছে কিনা আমার জানা নেই
শুধু জেনেছি তুমিও এই নিখিলের অংশীদার

তুমিও মানুষের অবয়বে এ ধরায় এসেছো তবু
তোমার প্রাণে আসেনি, কখনো আসেনি বসন্তের সম্ভার
যখন এসেছিলে  মায়ের গর্ভে এক নরপশুর অগ্রাসনে
সেদিন তুমি জানতে না কি এক পাপের ফসল তুমি!
অথচ তুমি ছিলে নিস্পাপ,বিধাতার পবিত্র ফুল!

তোমার কানের কাছাকাছি হয়তো কখনো বাজেনি মায়ের গান
হয়তো জড়িয়ে নেয়নি পিতার বুকে দুপুর সন্ধ্যায়
শুধু পেয়েছো স্বীকৃতিহীন মায়ের গর্ভ্ কিংবা নরপশুর অস্বীকৃতি
পৃথিবীর মানুষেরা তোমাকে বাঁচতে দেয়নি
তোমার পাশে দাঁড়ায়নি! তুমি আজ ডাসবিনে-
কি করে ক্ষমা করবে হে স্বীকৃতিহীন নবজাতক ?

এক মায়ের গর্ভে এসেও মা হীন তুমি সারাক্ষণ
এক পিতার প্রণয়ে এসেও পিতাহীন তুমি সারাক্ষণ
অথচ নিশ্চুপ পৃথিবী!
ভয় নেই, ভয় নেই ওহে স্বীকৃতিহীন নবজাতক !
ওই আরশে তোমার মালিক স্বীকৃতি দিচ্ছে-
তুমি নিষ্পাপ, তুমি তারই মেহমান-
তুমি যে গর্ভে এসেছো সে ফিরে আসবেই, সে ফিরে আসবেই
তোমার কাঠগড়ায়-

এ পৃথিবীর মানুষরূপী নরপশুরা বদলাবে কিনা জানি না-
তবে স্বীকৃতিহীন নবজাতকেরা সেদিন দাঁড়াবে
এ হৃদয়ের কোণে কোন অনুতাপের তরঙ্গ উঠে কি না
আমি জানি না-
সব স্বীকৃতিহীন নবজাতকেরা জোট বেঁধেছে নরপশুদের বিরুদ্ধে
খুব কাছাকাছি-
এক ভয়ঙ্কর শাস্তির বার্তা শুনতে পারছি ওহে স্বীকৃতিহীন নবজাতকের পিতা-মাতা ।
বিধাতার রায় আসছে---
-----------------------------------19-02-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

Monday, February 18, 2019

মানুষই করেছে গোলমাল



                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হারিয়ে আপনার পরিচয় এ নিখিলে কাঁদো কি প্রাণ ?
চারিদিকে ভেজাল ঝড়ে নুয়ে পড়ে সব জিনিষের মান,
ভেজালের হাত থেকে মুক্তি কি পাওয়া যায় ধরা !
মানুষের কাছে মানুষের পরিচয় সে যে অধরা-

যে মুকুট পড়ে আছে মানুষ,তার গভীরে ক্রিমিনাল-
কে বলে জিনিষ ভেজাল? মানুষই করেছে গোলমাল
পোকায় ধরেছে আজ এ মানুষের ললিত বিবেকে
ক্ষণিকের মোহে প্রাণেরা মনুষ্যত্বকে রেখেছে ঢেকে
মূল্যবোধ হারিয়ে গেছে অনিষ্টের গড়া এ সমাজ
অথচ মানুষেরাই বলে প্রতিটি জিনিষ ভেজাল আজ !
বলো না কার এই কাজ ?

এখনো তোমার ঘরে  পাওয়া যাবে ভেজালের সব মসলা
ক্ষমা করো হে মানুষ, ওহে এই ভেজালের চ্যালা-ফেলা
তোমার দেওয়া বিষে বিষে
ভেজাল আজ সব জিনিষে জিনিষে-
ভেজাল করো না তুমি, উপহার দিবো এক মুক্তি
আজই এসো, শপথ কর, সত্যের সাথে কর চুক্তি

যে মুকুট পড়ে আছে মানুষ,তার গভীরে ক্রিমিনাল-
কে বলে জিনিষ ভেজাল? মানুষই করেছে গোলমাল।
------------------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।