Saturday, July 31, 2021

অশুভ বার্তা

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

প্রভূ দিয়েছে হেদায়েতের বাণী

তবু সদা ভ্রান্তে ঘুরিতেছো ধরণী।।

তাগুদের সুখ করিতেছো বরণ,

তবু তুমি মম জয়ধ্বনি।।

না চিনিয়া পথ ঘুরিতেছো পথে

বাতিলের পরশে ক্ষণিক জগতে।

তবু রহমে জাগে প্রভূর ছায়া

তব অশুভ বার্তা যাইতেছো শুনি।।

প্রভূ দিয়েছে হেদায়েতের বাণী

তবু সদা ভ্রান্তে ঘুরিতেছো ধরণী।।

---৩১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রভূত্ত্বের গৌরবে

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

হৃদয়ের অফুরান শূন্যতা মোর ভরতে হবে

সে  ভয় আমার জাগাও সুধারবে।।

জীবন নীরে ঢুকাও কোরআনের ঐশী বাণী

মুক্তি পরানে আনি—

দাও আলো নিখিল-উৎসবে।।

মুত্তাকি মুমিন দলে

তোমার প্রেমের দয়াময় রহমত দেখাও ভুবনতলে।

কোরআনের আলোয় জাগাও আমায়,ভুলাও অন্ধকার,

জাগাও পারওয়ারদীগার

মুক্তি করো প্রভূত্ত্বের গৌরবে।।

---৩১-০৭-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

পৃথিবীর মোহ

 


----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

উথাল হৃদয় সে কে বুঝেছে

যে হৃদয় জগৎ পানে আপন ভেবেছে ।।

শিরা উপশিরা রক্ত কণিকা হয় নাকো দিশেহারা

যে অনুভবের শিহরণে প্রেম কান পেতেছে

সেখানে আঁধার কেন কাঁদিয়া বেড়ায়

হৃদয়ের শেকড় পানে কেন না তাকায়

প্রেমের জ্যোতি সে না পরে সেথা অনুক্ষণ

পৃথিবীর মোহ বুঝি হৃদয় কেড়েছে।।

---৩১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রিয় সহপাঠী বকুল

 


----মোঃ  আমিনুল এহছান মোল্লা।

**************************************

প্রিয় সহপাঠী বকুলের লাগি

কান পাতিয়া আঁধারের বুকে গান শুনি জাগি!

কি দরদী !কি মধুর সুরে যাও শিকল ভেঙে

নব প্রেম জাগে আশার স্বপনে হৃদয় মোর রেঙে

গানের সুরে নব তাল লয়ে প্রেম যাও মেগে

দ্বার খুলে যাও প্রবীণের প্রাণে নবীণের অনুরাগী।

 

আরো গান চাই

চারিদিকে ঘিরে করোনার ছোবল- মানুষের দূয়ার ভাই,

সুর দাও ছড়ায়ে পৃথিবীর প্রাণে দ্বারখানি যাও খুলি

কতগীতিকার, কত কবি দিয়েছে সাম্যের তুলি

বিরহের রাত্রি কে দিয়েছে ডাকি সুখটা রে ঠেলি !

গানের র্মূছনায় দাও গো প্রিয় সুখের সাগরে ভাসাই।

 

সহপাঠি বকুল জেগে আছে ঘরে !

কণ্ঠে সুর-বুকে প্রেম – বন্ধুর প্রাণ কি তবে মরে !

না না হৃদয়ের নিরবতা জাগি উঠে বকুলের ঝড়ে

এ তুফান তুলে যাও নিরবদি

মৃত্যু অবদি---

 

তুমি মোর প্রিয় সহপাঠী হৃদয়ের গান-

তোমার কণ্ঠ সুরে নেচে উঠে স্তব্দ প্রাণ।

কি দরদী !কি মধুর সুরে যাও শিকল ভেঙে

নব প্রেম জাগে আশার স্বপনে হৃদয় মোর রেঙে।

---৩১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


একটি পাখির দু’টি ডানা

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************

সেদিন আকাশে উড়েছিল পাখি খানা

একটি পাখির দু’টি ডানা

একটি বঙ্গ বন্ধু, আরেকটি বঙ্গ তাজ

একটি মুক্তি, আরেকটি যুদ্ধ

সেই পাখিটির নাম মুক্তি যুদ্ধ!

 

হে বাঙ্গালী, সেদিন হতে বিজয়ের দিন গোনা

মুক্তির পাখি খানা

যুগল বন্ধনে উড়েছিল দু’টি ডানা

স্বপ্ন বুঁনেছিল বিপুল সম্ভবনা।

 

দিকে ‍দিকে মেলেছিল মুক্তিযুদ্ধের দু”টি ডানা

রক্তে রক্তে যোদ্ধাদের বিস্তর উম্মাদনা

এ দেশ উদযাপন করেছে মুক্তির লগ্ন

লক্ষ শহীদের সূর্য্ স্বাধীনতাই মগ্ন।

 

পৃথিবী দেখেছে নিরুচ্চারিত প্রশ্ন

ক্রমশ বিজয়ের দিকে দিন গোনা

ক্রমশ বাঙ্গালীর মিলিত উম্মাদনা।

মুক্তি যুদ্ধের বীজ বপন করেছে সদ্য্

পাখির দু”টি ডানা উড়েছে সংঘবদ্ধ!

 

তোমরা পেয়েছো লাল সবুজের বিজয় কেতন।

দুর্বার ছুটে যাও আগামীর পথে ঐক্যতান।

একটি পাখির দু’টি ডানা

একটি বঙ্গ বন্ধু, আরেকটি বঙ্গ তাজ

হে পাখি,  আজকে তোমাদের রক্তিম অভিবাদন।।

 --৩১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রথম প্রধান মন্ত্রী

 

---মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

প্রথম প্রধান মন্ত্রী জানি তুমিও যে একজন,

হঠাৎ ঘোষাণ শুনেছি তুমি বাংলায় সারাক্ষণ!

ভেঙ্গেছে বাঙ্গালী তখনি ভীরু চিন্তার হিজিবিজি

জেগেছে যুদ্ধের উৎসব হাতে হতে এল এম জি

দৃঢ় চিত্তে বলেছো -তুমি মুক্তির, তুমি অঙ্গিকার

তুমি সাড়ে কোটি বাঙ্গালীর নহে গো আপনার।

রক্তাক্ত শরীরে নিজ হাতে ধূয়েছো কাপড় চোপড়

বিলাসিতা করোনি ক্ষমতার শীর্ষে থেকে অপার।

বঞ্চিত বাঙ্গালী ছিল হৃদয়ের গভীরে চির সম্ভার

ভেবেছো শুধু ভেবেছো সাড়ে সাত কোটি প্রাণ

কখনো গাওনি অন্তর গীটারে পরিবারের গান।

অঙ্গিকার ছিল বাধা ঠেলে হবে অজেয় রাজ্য পার

এসেছে বাধা, এসেছে বিরহ, মুক্তি যুদ্ধের ঝড়

তবুও বাঙ্গালী মুক্তির স্বপ্নকে করোনি পর !

রক্তে রক্তে দিয়েগেছো লাল-সবুজের স্বাক্ষর।

প্রতি মুহূর্তে ত্যাগ করে গেছো জীবেনর সাধ

তবু উদ্দাম, মৃত্যু-আহত করেনি অবসাদ

যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে করেছিলে জয়ের ধ্যান

লক্ষ শহীদের রক্তদানে তুলেছিলে মু্ক্তির কলোতান

তুমি বঙ্গ তাজ- তাজঊদ্দিন আহম্মেদ

এক নির্লোভ রাজনৈতিক মহাকবি-

লাল সবুজের বুকে আঁকা স্বাধীন বাংলার ছবি।

তাইতো এখনো তুমি বাঙ্গালী স্বপ্নের কাছাকাছি

মনে হয় শুধু তোমারই মাঝে আমরা বেঁচে আছি

প্রথম প্রধান মন্ত্রী জানি তুমিও যে একজন,

হঠাৎ ঘোষাণ শুনেছি তুমি বাংলায় সারাক্ষণ!

---৩১-০৭-২০২১ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Friday, July 30, 2021

শুন্য ঘর পূর্ণ্ করিয়া

 

--মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

সুমধুর, আযানের ধ্বনি  

মুয়াজ্জিনের ডাকে চিত্তে আমার সুর দেয় সে আনি।।

মুমিনের উৎসব তব মসজিদের দীপালিকা—

আমি শুধু তারি নত শির,মাটির প্রদীপ শিখা

দাসত্বের আলোকদীপ্ত প্রভূর ইচ্ছখানি

যেমন তুমি চেয়েছিলে কোরআনে যায় লিখে

মুমিনে মুমিনে অন্তর কর্ণে সাদা কালো দিকে দিকে

তেমনি আমার প্রাণ কেন্দ্রে দাসত্ব দাও পুরে

শুন্য ঘর পূর্ণ্ করিয়া নামাজির সুরে সুরে

গোলাম সব নতশির হউক তব মসজিদখানি।

--৩০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

জ্বালিয়ে দিও

 

---মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

এ সুর উঠাও তুমি কেমন করে !

হৃদয় কাঁপে অদৃশ্য ভয়ে বাতিলের ঘোরে।।

এমনি করে সুর শুনালে আমার গহিন কর্ণতে

কোরআনের আলো জাগিল বুঝি  ভেতর- অন্তরে ।।

জাগাও বলেই জাগে সেই সুর গরবে

ওগো প্রভু, আমার প্রাণে ‍তুমি রবে।

বিষম সঙ্গ দিও বারে বারে অন্ধকার রাতে

জ্বালিয়ে দিও কোরআনের আলো জীবন ভরে।

--৩০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শুভ মুক্তি

          

---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

প্রতিবাদী এসো এসো, জ্বালো জ্বালো আলো।

অত্যাচরী জুলুমের দূর্গে দূর্গে বিদ্রোহীদীপ জ্বালো

আনো তূর্য্, আনো বীর্য্,  আনো শান্তি, আনো তৃপ্তি,

আনো বিজয় নিশান, আনো বঞ্চিতের ভালো

এসো বিপ্লবী পথ বেয়ে এসো হে সংগ্রামী—

শুভ মুক্তি, শুভ জাগরণ দেওগো দিবাযামী।

রক্ত রাঙা মাতৃকোলে জেগে থাকো অনিমেষে

বিজয় উৎসবে তব পূর্ণি আলো জ্বালো।

৩০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অজানা

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

সত্যকে ভয় কি তোর ওরে ?

সত্যকেই জেনে জেনে উঠবি জীবন ভরে।।

জানি জানি তোর বিজয় কোন কালেই ফুরাবে না,

আলোর পথে তোরে টানবে বিশ্ব ডোরে।।

ছিল তোর সত্য অজানা,নিলি তারে কোলে।

সকল বিজয়ই অজানা গো,তাই তো পথ ভুলে।

অজানা এই ভুবন মাঝে কত সুরেই মিথ্যে বাজে-

অজানা এই জীবন তোর

চলেছিস তারি ঘোরে।।

---৩০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

,

মাসুম মার্কেট

 

------মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

রাওনাট -বরুন গ্রামের সীমান্তে দাঁড়িয়ে

পঞ্চায়েত বাড়ীর নির্জ্ন মোড়ে

মাসুম মার্কেট চলছে চঞ্চল পায়ে

একদা ছিল গোঢ় অন্ধকার ভয়ঙ্কর ভূঁতুরে!

 

পথচারী আঁতকে উঠত জীন দানবের ভয়ে!

সন্ধ্যার আগে ফিরে যেত ঘরে কারো কিছু না কয়ে

শুনেছি হিংস্র বাঘের আনাগোনা ছিল সেথায়

দোয়া দরূদ পড়ে চলতো পথিক সাঁঝের বেলায়।

 

কি এক ভূঁতুরে জঙ্গল ছিল সেখানে!

আজ উজ্জ্বল পূর্ণিমার আলো এখানে

সূর্য্ উঠে প্রতিদিন মানুষের আনাগোনায়

আযানের ধ্বনি বাজে ফজর জহর সন্ধ্যায়।

 

মাসুম মার্কেটে ক্রেতারা ভীড় করে পায়ে পায়ে

দোকানিরা উল্লাসে মেতে উঠে দরিদ্র জয়ে

মুসল্লিরা হয় নত শির মসজিদে যেয়ে যেয়ে

এ যেন এক আনন্দ মেলা রাওনাট বরুন গাঁয়ে!!

 

পথের দু’ধারে বাজারের ভিতরে

হাজার মানুষ আসে যায় বিস্তরে

নাইরে নাইরে আর নাইরে ভুঁতুরে।

মাসুম মার্কেট যেন দাঁড়িয়ে চির সাম্যের প্রতীকে

দিকে দিকে চৌদিকে-মাসুম সরকারের আলোকে ।

---৩০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সত্য নাও হে, সত্য নাও হে

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************************

সত্যজনে প্রাণে আলো,মিথ্যেজনে প্রাণে আঁধার-

তুমি চির মুক্তির পথ দেখাও ক্ষণিক বসূধার।।

বাতিল হৃদয় মম পরাজিত পথসম,

প্রভূর করুণাধারে ‍তুমি নহে বিস্তর।।

তুমি তারে ডাকে না হে বাতিলেরে তুমি ডাকো ডাকো

তোমা হতে দূরে সে যায় কারে তুমি রাখো রাখো।

সত্যে যেজন ফিরে তব ক্ষণিক বসূধার তীরে

মুক্তি তার প্রভূনীরে,সত্য জাগাও হে প্রাণ।।

মুমিন হয়েছে যে,কখনো হারায় না অবহেলে

কখনো ঘুমায় না সে,সত্য হেরি আঁখি মেলে।

মুক্তির পতাকা উড়ায়,বিজয় কে রুখে হায়,

সত্য হরষে হেসে যায়,মুক্তি দিয়ে যায় দয়াবান—

সত্য নাও হে, সত্য নাও হে, পৃথিবীর কক্ষিণ প্রাণ।।

-৩০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, July 29, 2021

সুর তার যায় ভেসে

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

নামাজের ডাক কে দিয়ে যায় কানে কানে।

সুর তার যায় ভেসে যায় প্রাণে প্রাণে ।।

বিস্মৃত মুমিনের ছায়ালোকে-ছুটে যাওয়া প্রভূর দিকে

আরশের ভয়ে কেঁদে ফিরে দিশেহারা ঈমানী।

কঠিন দিবসের মিলনরাতে মুক্তির পানে

সুর তার যায় ভেসে যায় প্রাণে প্রাণে।।

---২৯-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

প্রাণের ঘুমন্তকল্লোল

 ---মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

আল্লাহ বাণী ‍তুমি, মানবের মুক্তির উৎসবে

অন্তরের শূন্যতা পরিপূর্ণ্ করি দিবে কবে!!

বাতিলের নিকুঞ্জতলে আলোর উচ্ছলে,

তোমার ছুঁয়ায় ধরনীর কালো আলোকিত হবে!!

জেগে রবে ছন্দে প্রাণের ঘুমন্তকল্লোল

গাইবে ক্ষণে ক্ষণে মুমিনের হৃদয়হিন্দোল।

নত শির হাসি ঈমানদার উঠিবে ভাসি,

কোরানিককাব্য ঢুকাইবে পরানবল্লভে!!

--২৯-০৭-২০২১ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সেই চিরচেনা মুখ

   

---মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

আজো যেন জেগে ওঠভেঙ্গে অভিমান

মর্মমূল ভেদ করে গেয়ে যাও সেই পুরনো গান

হৃদয়ের তরঙ্গে কখন যে তুল হুলস্থুল

স্বপ্নের বিভোরে ফুটে যাও অচেনা ফুল

হয়তো তোমায় চিনতে আজো করিনি ভুল

যে তুমি আমার সেই চিরচেনা মুখ

স্মৃতি আর স্বপ্নে তাই কাঁপছে আমার বুক।

একবার কান পেতে শুনে যাও-

আমার হৃদয় গাঁও----

-----২৯-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

     

মোবাইল আড্ডা

 

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************   

চলছে এবার মোবাইল আড্ডা আঁতকে ওঠে প্রাণ

লক ডাউনে নাইরে  ওদের লেখা পড়ার মান।

মন  দিয়ে ওই ঢুলছে নেশায় শুনছে হরেক গান

প্রযুক্তির এই সৌখিন হাওয়ায় জ্বলছে জাতির ধন।

 

ধবংস মায়ের সায়ান আয়ান ইয়ামিন জুঁই!

ওদের দেখে হ্যাপি কাঁদে লুনার মতো হই-

আমার মোবাইল কই ?আমার গ্যামস কই !

পড়ছে না আর ছেলে মেয়ে প্রযুক্তির কাল

ফেইসবুক -টিকটক -লাইকি ওদের  হাল।

 

যে ছেলেরা যে মেয়েরা হাসত মায়ের কোল

ডানা মেরে উড়ে যেত খেলার মাঠে দল

রক্ত শাখা ব্যাকুল হত দূর্গ্ বাহু বল

আজকে তারা ঘরের কোণে হারায় মনোবল ।

 

সর্বনাশা মোবাইল হাওয়ায় দুলছে জাতির ঘর!

ছেলে মেয়ে গাইছে উদাস আউলা ঝাউলা সুর।

লুকিয়ে ওরা দেখে রে ভাই

বই খাতা তার টেবিলে নাই।

 

বলতে আমি জাতি রে চাই

তোমার সম্পদ হচ্ছে রে ছাঁই।

চলছে এবার মোবাইল আড্ডা আঁতকে ওঠে প্রাণ

ঘরে ঘরে ধবংস রে  আজ মাতৃকার সন্তান ।

---২৯-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।