Thursday, August 15, 2024

স্বাধীনতা কহিল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
*********************************
স্বাধীনতা কহিল, শুনো হে মাতৃকার সকল,
আমি হয়েছি মুসলিম হিন্দু বৌদ্ধের ফসল।
 
অধিকারে আমি সর্ব্ -নহে কারো একক দখল,
আমি মৈত্রীর ডাক দেই, আমি তাড়াই নকল।
আমি সম-অধিকার সকলের ‍উপর,
আমি নই জুলম অত্যাচারী স্বৈরাচার।
 
স্বাধীনতা কহিল, অনেক রক্তের পর আসিয়া
মুক্ত গগণে উড়েছি লাল-সবুজে সাজিয়া।
আমি দেশদ্রোহী দাসরের রক্ত রাঙা জবাব,
আমি স্বাধীন, আমি বিপ্লবী সত্যের প্রভাব।
 
স্বাধীনতা কহিল, সবার মা আমি
নাই কোন ভেদ সবুজ শ্যামল ভূমি।
অহেতুক তর্কে তর্কে বেলা হল, বাজিল দুপুর!
আমি সকলের সম -অধিকার মাতৃকার ভিতর
----------------------------------------------

আমি সাম্যের ডাক দিতে এসেছি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
*********************************
ওরে-মুক্তির বিপ্লব আমি, আমি ভয়ঙ্কর !
আমি সত্যের পূঁজারী, আমি নির্ভয়-দুর্বার।
 
আমি বঞ্চিত, আমি উপেক্ষিত, আমি মুক্তি চাই,
তীব্র বিপ্লবে বিপ্লবে আমি স্বাধীনতা খুঁজে নেই।
আমি রক্ত চোখা, আমি রক্ত ঝরা, আমি প্রতিবাদী
সইতে পারিনা অত্যাচার -জুলুম-আমি বিদ্রোহী !
 
আমি করি না ভয়, আমি বিপ্লবী আত্মা,
আমি তাড়াতে এসেছি ওইসব দেশদ্রোহী প্রেতাত্ত্বা।
আমি ন্যায্য অধিকার চাই, আমি চাই সন্মান,
আমি ভাঙতে এসেছি দম্ভ -অহংকার-অপমান।
 
আমি ধ্বংস করতে এসেছি স্বৈরাচার দস্যু-ডাকাত,
আমি সাম্যের ডাক দিতে এসেছি সোনালী প্রভাত।
-------------------------------------------------


বিপ্লবের কবিতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৫-০৮-২০২৪ ইং
*********************************
এতো বিপ্লব! এতো ত্যাগ! এতো রক্ত ঝরা প্রেম!
এই পৃথিবী খুব সহজেই ভুলিয়া যায় কদম-কদম!
 
কি নিষ্ঠুর প্রবণতায় ছুটিছে প্রাণ গর্জিয়া!
সত্যকে সত্য বলার সাহস শূন্যে বিসর্জিয়া।
স্বার্থের পৃথিবী ত্যাগের মহিমা ছিন্ন করি,
দুরন্ত দুর্বার ছুটিছে এলমেলো পথ ধরি।
 
প্রচন্ড পিশাচরূপে ধেয়ে আসিছে - ভয়ঙ্করী!
ইতিহাস ঐতিহ্য হইতে লুটিছে সোন- কূড়ি।
প্রেমিকের অন্তরে বহিছে প্রেমিকার- মহাভীষণ,
তাহা কেউ পারিবে না অনুসম প্রেম উৎপাটন।
 
শিকড়ের দিকেই ফিরে আসিবে সব বাধা রুধি,
এই পৃথিবী তারেই ভালবাসিয়াছে নিরন্তর নিরবধি,
প্রেম ভালবাসা রক্তের দাগ বিপ্লবের কবিতা,
ছুঁড়ে ফেললেও মুছা যায় না সাহিত্যের উচ্চতা।
-------------------------------------------------

 
x

Wednesday, August 14, 2024

সহ্য করে না

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৪-০৮-২০২৪ ইং
***********************************
পতাকা উড়ে, ছায়া তার পড়িছে প্রান্তরে,
কোনোমতে সেটা সহ্য করে না দোসরে।
 
মুক্ত মা তবু তার বুকে গায় বিদ্রোহী গান,
ঘাতক রে সঙ্গ করিয়া লুটায় স্বাধীন প্রাণ।
মীরজাফর বিষম রাগে করে ঘেউ-ঘেউ
মসনদ যদি নড়ে উঠে,রাজ্যে তুলে ঢেউ!
 
স্বাধীন বুকে আলো বাতাস নিবে উচ্ছাসে,
আর মাকে শুধু পুড়াবে অনলের এাসে!!
পতাকা উড়ে, ছায়া তার পড়িছে প্রান্তরে,
কোনোমতে সেটা সহ্য করে না দোসরে।
 
----------------------------------------


যদি অভিষেক হতো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
যদি দেশপ্রেমের সিংহদ্বার খুলতো ‍দৃপ্তশির,
এ জাতি পথহারা হতো না কভূ অশ্রুনীর।
 
যদি তুচ্ছ না করতো লক্ষ শহীদের রক্তরে,
এ জাতি নতশির হতো না বিশ্ব দরবারে।
যদি অভিষেক হতো বৈষম্যহীন - শাসন,
এ জাতি মুক্তি পেতো উল্লাসের কলতান।
 
মসনদে বসিয়াছে লোভ- লালসার অধিশ্বর!
রব উঠিছে ধিক! ধিক!মুক্তিকামী জনতার।
যদি অভিষেক হতো মুক্তিযুদ্ধের কারুকাজ!
হতো না বিভেদ বিচ্ছেদ রক্তে রাঙা সমাজ!
 
অশুভ প্রলয় নগ্নে কাঁপছে স্বাধীন প্রান্তর,
তবু চাই মিলন আনন্দ- হাসিতে সুন্দর!!
-----------------------------------------

 
 
x

রক্ত ঝরা জননী সে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ঐতিহ্য ভুলো না আজি, এ নহে সময়,
রুধিয়া রাখো তুমি অশান্ত হৃদয়।
 
পরাধীন ছিলে সেদিন গভীর বিজন,
মহান বিপ্লবে এসেছিল বিজয় কেতন!
লক্ষ শহীদের রক্তের দাগ যে স্বাধীনতায়,
তা কি করে ভুলো আজি এ মাতৃ ছায়ায়?
 
অশুভ কোলাহলে কভূ হয়ো না পথহারা,
একদিন দিবা-নিশী কেঁদে কেঁদে হবে সারা।
ওরে-হুজুগে ভর্ৎ্সনা করিয়ো না ইতিহাস,
তুমিও হবে একই ধারায় ত্যাজ্য- পরিহাস!
 
এই পতাকা এসেছিল অনেক রক্ত ঝরিয়া,
রক্ত ঝরা জননী সে -অন্তরে রাখিয়ো গাঁথিয়া।
এ বুকে বসে দেখ তুমি ওই অসীম আকাশ,
বলো, স্বাধীন বংলাদেশ-সাবাশ বাংলাদেশ!!
---------------------------------------------

মুক্তি -মুক্তি -মুক্তি চাই

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ওরে নবীণ! যাত্রা পথে আজকে অভিসার,
সোনার বাংলা গড়তে তোরা ছুটরে দুর্ণিবার!
 
রক্তের পর রক্ত দিয়ে পাইনি অধিকার।
অনেক হলো রুখে দে দোসর – স্বৈরাচার।
মুক্তি -মুক্তি -মুক্তি চাই -মুক্তি আরেকবার,
ওরে ভেঙ্গে দে পরগাছা স্বাধীন মাতৃকার।
 
দিনের পর দিন গিয়েছে পায়নি মুক্তি আর,
বুকের ভিতর বিপুল কাঁদন লাল-সবুজের !!
ওই দিয়েছে ডাক দিয়েছে শহীদ রক্তের বান,
মাতৃকারে গড়তে তোরা ছুটরে ঘূর্ণি তুফান!
 
ওরে নবীণ! বাজা তোরা বাজা আজকে বাঁশি,
কান পেতে ওই আছে জাতি দে রে মুখে হাসি।
---------------------------------------------------


Tuesday, August 13, 2024

যদি জাগিয়া উঠে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ওরে অসুরের সব আঁধার ভেদিয়া,
                        আবার উঠিবে জাগি বঙ্গ -জননি।
অনেক রক্তে উদিল নিশান
                        বাংলা স্বাধীন হলো ধরণী !!
যুদ্ধের দূর্গে জাগ্রত রক্ষী,
                        এতো সহজেই হারবে বিজয়া-লক্ষ্ণী?
দেশদ্রোহী শত্রুরা ক্রন্দনে রবে
                        যদি জাগিয়া উঠে  শিরা-ধমনি।।
ফিরে এসো হে বঙ্গের বীর সুলতানা,
                        পূর্ণিমা তোমার সম্মুখে গো
তোমাতেই  মুক্তি লেখা সকল কালের
                        কে রুধিবে তোমার আলো গো?
-------------------------------------------

 

যদি সাথী হয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
জাতিরে চেতনা দাও হে মেহেরবান,
ওরে দেশপ্রেম ঢুকে দাও সকল প্রাণ।
 
এই মুক্ত আকাশে ঘন মেঘ কালো বেশ!
চৌদিকে হিংসা দ্বেষ,দেহ ও মনে ক্লেশ।
এই মাতৃকারে করে দাও স্বর্গ্-সমান
সত্য জ্ঞানের আলোক দাও হে দয়াবান।
 
প্রেমের পরশে চিনিবার চাহি মাতৃকারে,
সেই প্রাণের তৌফিক দাও এ জাতিরে।
ন্যায় বিচার যেন শক্তি হয়
এ জাতির সোনালী সূর্যোদয়!
 
ওরে দেশপ্রেম যদি সাথী হয়,
রবে নাকো জাতির কোন দুঃখ ভয়!
 
বিপদে পড়িলে জাতিরে দিয়ো ঐক্যতান,
হে পরাক্রমশালী -মহাশক্তিবান!
-----------------------------------------

ক্ষমতা-বিলাসী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ক্ষমতা-বিলাসী ধূর্ত্য সে দুরন্ত,
হিংস্র ঈগলের মতো ক্ষীপ্ত- উড়ন্ত!
 
ওরা জাতিরে পুড়ে অনল শিখার বরষে,
জুলুম অত্যাচারে লুটে পুটে অট্টহাসে।
 
ওরা  স্বৈরতন্ত্রের সাথে ছুটে অঙ্গনে অঙ্গনে,
গোলা বারুদে লক্ষ প্রাণ ঝরায় রক্ত প্লাবণে।
 
ওরে ক্ষমতা-বিলাসী ধূর্ত্য সে দুরন্ত,
মন তার দেশদ্রোহীতায় মগ্ন- প্রাণবন্ত।
--------------------------------------

 

ঐক্যের ডাক দাও

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
মু্ক্তির ডাক দাও,সত্য রে করো হাতিয়ার,
এক হও আপনি আসিবে মুক্তি মাতৃকার।
 
বলো যোদ্ধার শৌর্য্য, লক্ষ শহদীদের ত্যাগ,
লাল সবুজের পুস্প নাহি করিব পরিত্যাগ।
স্বাধীনতার পরে নাই ছোট বড় কেহ আর,
ধর্ম্ বর্ণ্ নিবিশেষে আমরা সবে পরিবার।
 
কেউ যদি ভেদ করে করিব দমন দুর্বার,
ওরে ঐক্যের ডাক দাও মাকে গড়িবার।
ওরে হত্যা- গুম -দুর্ণীতি করিতে,
স্বাধীন বাংলা হয় নাই পৃথিবীতে।
 
এ হবে না, এ হবে না ক্ষুধায় কেহ নিরন্ন,
চোর ডাকাত দস্যুর ঘরে রবে অঢেল অন্ন।
এ- জুলুম অত্যাচার সইবে নাকো জাতি,
ওরে ঐক্যের ডাক দাও এ মোর মিনতি।
-----------------------------------------

শুরু হয়েগেছে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
আবার আসিছে ফিরে কত সুরে কত গানে,
শুরু হয়েগেছে পুরানো মহরা বিপুল গর্জনে।
 
বলিছে কত গদ্য কবিতা অমর অশ্রু –লেখা,
ছুটিছে তুমুল মেঘ বাদলে ডাকিছে পথ বাঁকা।
এখনো জন পদে সেই পুরানো প্রতিচ্ছবি,
এখনো সেই গান শুনি, আমরা শিল্পি কবি।
 
বেদনার নিশীথ হবে নাকো শেষ- স্বাধীন তীরে?
সেই সোনালী সূর্য্ কি উঠিবে না প্রথম প্রহরে!,
এখনো রাত্রিতে নিশীথে – সূর্যোদয়ের সাথে,
ঈগল শকুনের ঝাঁক দেখি মিলন মোহনাতে।
 
ভয়ে শঙ্কিত কম্পিত! জাতি আঁখি-জলে,
এখনো মুক্তির আশায় অন্তর প্রদীপ জ্বলে।
--------------------------------------------

এখনো মুক্তি কাঁদে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
চলে গেল বহুদিন! মুক্তি আসে না আর,
স্বাধীনতা দেখা নাহি যায় ওই দূর ওই পার!
 
এখনো মুক্তির পথে জনম জনম বাধা,
আত্মার গভীরে এখনো ধূলি বালি কাদা।
 
এখনো মাতৃকার বুকে বিপুল শুন্যতা ঘেরি,
মুক্তি কাঁদিছে বাঁশরি সুরের ছলনা করি।
 
বিপ্লবের গান শুনাই সেই বাঁশরির সুর,
এখনো মুক্তি কাঁদে নিখিল ব্যাথা-বিধুর।
------------------------------------------


কি অদ্ভুদ শিল্প কলা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
***********************************
ভাষা আছে- বর্ণ্ আছে- নাই শুধু প্রাণ,
কে বলবে জাতিরে এ যে রক্তের দান!
এখনো কত ছবি, কত কাব্য ওদরেই কাঙাল
অ, আ, ক, খ নাই- হায় কি যে বর্ণের অকাল!
কবি কি দিয়েছে ভাষা শহীদ রে গালি?
কি ভিনদেশী বর্ণমালা! লেখনী ও কালি!
যে কবিতার রক্তে অ –আ- ক- খ আছে,
সে কি পারে আমার মাতৃভাষা রে বেচে?
দোসরের বিবরে পড়ে ওরা আজ অবশ!
অ, আ ছেড়ে ওরা কি করে পায় সাহস?
যে গর্দান উঁচু করে বাংলা গান গাইতে পারে,
সে মাতৃকারে ভালবাসে হদয় বাঁশির সুরে ।
কি ক্ষোভ চেপে ওদের অ –আ- ক -খ বর্ণে?
এতো রক্ত ! এত প্রাণ তবু ওরা বধির কর্ণে!
কি অদ্ভুদ শিল্প কলা কৃষ্টি -আচার!
অ,আ আছে শুধু তাল ছন্দ নাই বাংলার ।
,------------------------------------------

 

Monday, August 12, 2024

অভিনব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১২-০৮-২০২৪ ইং
***********************************
সোনালী রাঙা প্রভাতের নব যাত্রীদল,
দৃঢ় প্রত্যয়ে অগ্রভাগে চলরে তোরা চল-
 
চল আগে চল- ডাকে ঘুম জাগা পাখি,
আর যেন না জাগে রক্ত রাঙা আঁখি।
এই নব জাগরণ- এই নব আশা,
আঁধার কেটে উঠে যেন সোনালী ঊষা।
 
ওরে বিপ্লবের রক্ত বিন্দু চিরস্মরনীয়!
শুধু মাতৃকার প্রেম অন্তরে রাখিয়ো।
 
তরুণ্যের এ বিপ্লব! এ বিজয়!
আঠারো কোটি জনতার তব-
রক্তের রাঙা জলে আঁকা অভিনব!
------------------------------------



ওরে ধ্বংস করো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৮-২০২৪ ইং

***********************************

ওরে ধ্বংস করো অত্যাচারীর বংশখানা!

ওরা শাসক নয়, স্বৈরাচারের অসুরছানা।

 

দুঃশাসনের বংশগুলো করতে হবে করো নাশ,

জানতে হবে জেনে নাও ওরা সবে গলার ফাঁস।

 

ওরা সবে দৈত্যের দাঁত, রাক্ষসের ডানা,

ওরে ধ্বংস করো এইসব রক্ত চোষা হায়েনা।

 

ওরা দেশদ্রোহী কুলাঙ্গার স্বর্গ্ বুকের নরক,

ওরা ছদ্মবেশী -বহুরূপী- ভীষণ মড়ক!

 

ওরা ছিনিয়ে নে গ্রাস করে নদী ও নালা

ওরে ধবংস করো এইসব দুষ্ট চক্রের ঢেলা।

---------------------------------------------

রক্ত প্লাবণের পরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১২-০৮-২০২৪ ইং

***********************************

রক্ত প্লাবণের পরে স্বাধীনতা প্রতিকূল-

এখানে নিয়ত কবর রচিত হয় বিপুল।

আপন স্বার্থে ছদ্মবেশীর দাঙ্গা মিছিল,

রাঙা চোখে খামছে ধরে মুক্তির দল।

রবির সোনালী আলোয় ঘন কালো মেঘ,

গোধূলীর মিত্ররা ধেয়ে আসে প্রচন্ড বেগ!

রাত্রির সীমানায় বিপন্ন পূর্ণিমার আলো,

পথ ভুলে মুক্ত পাখিরা ছুটে এলমেলো।

প্রেমের ঘরে কীট পতঙ্গের বিষাক্ত বাসা,

বিরহ বন্যার বেগে অযূত স্বপ্নীল আশা।

আকাশে শুধু বিবর্ণ্ স্মৃতি প্রভাতের বুকে,

সূর্য্ ছড়ায় মলিন হাসি নিরর্থ্- কৌতুকে।

--------------------------

Sunday, August 11, 2024

বহুদিন পরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ১১-০৮-২০২৪ ইং

***********************************

বহুদিন পরে আজ রাত্রে ভেঙে গেল ঘুম,

প্রহরীরা এখনো চারিদিকে নিস্তব্ধ নিঃঝুম!

 

যখন অপলোক দেখিলাম চেয়ে চেয়ে-

সেই তুমি এসেছো স্বপ্নপথ বেয়ে বেয়ে।

এখন মাতৃকায় চলিছে দুরাশার স্রোত

স্বপ্নগুলো ভেঙে ভেঙে চূড়মার ধূলিসাৎ।

 

অনেক প্রত্যাশায় বিফল জীবন যাহাদের,

সেখানে তুমি এক স্বপ্নের বীর- বিজয়ের।

এই ক্লান্ত জড়া জীর্ণ্ পৃথিবীর পথে পথে

তাজ দেখি জলে স্থলে আকাশে- পর্বতে।।

 

নর্দমার ধূলি বালি মেতেছে মুক্তির সংঘাতে,

স্বাধীনতা মৃত্যুমুখী, ঈগল শকুনের রক্তপাতে।

হয়তো একদিন কঠিন পথ যেতে যেতে

বিজয়ের পতাকা উড়াবে উল্লাসে মেতে মেতে।

--------------------------------------------

Saturday, August 10, 2024

এসো হে দৃঢ় শপথে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

হে নবীণ,এ স্বাধীনতা না যেন হয় ক্রন্দন,

এসো হে  দৃঢ় শপথে নব চেতনে গড়ি বন্ধন।

চল হে দেই ডাক সাম্যের -গাই গান মুক্তির,

চল হে মুছে দেই পরাজয় আছে যত অপার।

 

ওরে যত রক্ত দিয়েছো ঢেলে এ স্বাধীনতারে

চল হে রক্ত পণে মুক্তি দেই বাংলা মাতারে।

আছে যত দেশদ্রোহী -লুটেরাজ -স্বৈরাচার

চল হে নিপাত করি বজ্র কণ্ঠের হুঙ্কার!!

 

চল হে শপথ করি আছে যত শোষিত বঞ্চিত

তাদের প্রাণের তরে মুক্তির সুধা করি সঞ্চিত ।

ভাবি যেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ভাই

চল হে এক সুরে সোনার বাংলা গান গাই।

 

বলি হে রাখবো না মতভেদ- মিথ্যা সম্প্রদায়

আমরা এক অভিন্ন জাতি দূঢ় প্রতিজ্ঞায়।

স্বাধীনতা হবে মুক্তিদাতা, তোমরা হবে বীর

বাংলা হবে সভ্য জাতি- শ্রেষ্ঠ পৃথিবীর।

-----------------------------------------

অধরা স্বাধীনতা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

অধরা স্বাধীনতা আসিয়াছে ফিরে উজ্জীবনে,

তা যেন মৃত্যু না হয় মীরজাফরের বর্ষণে।

 

ওরে নবীণ চারিদিকে কত ঈগল -শকুন পাখি

দিবা রাত্রি  ঘিরে আছে কত নীল নকশা আঁকি।

তোর রক্তে অসুরেরা পতাকা রাঙিবার সাধে,

ওরা ঝাঁকে ঝাঁকে বসিতে চাহে তোর কাঁধে।

 

এ অর্জন শুধু তোর উথরোল রক্তের কল্লোলে

অধরা স্বাধীনতা আসিয়াছে  মুক্তির-হিল্লোলে।

তোর দৃঢ় শপথ না যেন ছুটে যায় কোন ক্ষণে

নব সূর্য দেখেয়াছি তোরে ঘিরে জনতারপরানে।

 

বদ্ধ বলাকা দিয়েছি ছেড়ে স্বাধীন পতাকা তরে,

ওরে দেখে রাখিস তারে লাল সবুজের প্রান্তরে।

এ স্বাধীনতা যেন হয়  বৈষম্য- ক্রোধ- ক্ষোভহীন

ওরে এ রক্তে লেখা চিঠি না যেন মুছে কোনদিন।

--------------------------------------------

 

 

আলোটা দেখি হে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

তোমারে জেনেছি বলে করি নিমন্ত্রণ,

তাই ডাকি বারে বারে মাতৃকার গগণ।

 

জাগাও নব সূর্য, নব আলো এই ভুবন

তারুণ্য ছুটিছে দিকে দিকে রক্ত প্লাবন।

করে না ভয় আপনার প্রাণ সমর রণে

তারা গাহে মুক্তি গান চির উজ্জীবনে।

 

তুমি এসো হে, ধর হে হাল দুরন্ত দামাল,

আলোটা দেখি হে তোমার তরে সূর্য লাল।

তুমি এসো যদি জাগিব আবার দুরন্ত দুর্বার

স্বাধীনতা কভূ হইবে না হেয় অসুর-দোসর।

 

যে রক্তে বহে যুদ্ধের দামামা-বজ্র ধ্বনি

সে কভূ করে না ভয় দুর্গমগিরি অগ্নি খনি!

হে রাত্রির পাঞ্জেরী জ্বলে উঠ নব উদ্দ্যামে,

নোঙ্গর করো তরী উত্তাল স্রোতের আশ্রমে।

---------------------------------------