-------------------মোঃ
আমিনুল এহছান মোল্লা
কোমল মাটি
ভেবে সবুজ ঘাসে
ছোঁয়েছিলাম
তোরে ভালবেসে
অনুভবে নিয়েছিলাম
স্পর্শ্ শিহরে
কে জানত চমকা
উধাও হবি
তপ্ত প্রহরে
, অতি নিষ্ঠুরে !
প্রেমের শান্ত
তটে ক্ষিপ্ত আগ্নেয়গিরি তোলে
ক্ষৃধার্ত্ যৌবনে তপ্ত শিরহন দিয়ে,
শান্ত ধরার
সবুজ বুকে
আজ আমি চৌচির
হয়ে
কিসের অনুভবে
তৃষ্ণা সাগরে ভেসে
রেখেছিস আমায়
অগ্নি চিতার সুখে!!
--------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।