Tuesday, February 12, 2019

আরেকটু হলেই




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

রাঙা ঠোঁটের মুচকি হাসিতে অপূর্ব্  লাগছিল তোমাকে..
ফুলের সুবাসও ছড়াচ্ছিল বেশ !
নাকে লাগছিল, নাকের গভীরে লাগছিল
একে বারে ভিতরে লাগছিল—

আমি অপলক দেখছিলাম ঘন কালো সিল্কি কেশ !
উড়ে উড়ে আসছিল আমার চোখে মুখে আসছিল
এতো কাছে তুমি! একে বারে কাছে..
ঢের টের পাচ্ছিলাম
আরেকটু হলেই….

যাইহোক,
তবুও ভুলতে পারবনা
সেই লাল চাঁদরে ঢাকা তোমার সুপ্ত কিছু !
অনুভবে অনুভবে খোঁজে নিবো
আমার তুমিকে..

এতো কাছে তুমি! একে বারে কাছে
ঢের টের পাচ্ছিলাম
আরেকটু হলেই…………

---------------------------30-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

মুক্তি তোমার আসবেই




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যেই প্রেমের প্রতিচ্ছবি আমি আর তুমি –
দিতে পেরেছি কি সেই প্রেমের প্রতিদান এ ভূমি !
ওহে মানব, ওহে আশরাফুল মাখলুকাত—

যে অঙ্গিকার করে এসেছি ওই  আরশে..
তাঁর সত্ত্বাকে স্বীকার করে নিব প্রাণের হরষে
সেই প্রাণের কি খবর বলো তো ?
জ্বলে ? নাকি নিভে গেছে ক্ষণিকের উল্লাসে !

সেই প্রেমের প্রতিদান যে দিতে হবে প্রভূকে-
প্রস্তুত কি আছি আল-কোরআনের আলোকে ?
ওহে গোলাম, ওহে নবীজির উম্মত..
কোন আত্তার আছে এমন  হিম্মত..
প্রিয় নবীজির পথ ছাড়া পাবে জান্নাত !

ওই দিন যে জবাব দিতে হবে- হে  গোলাম..
যে অঙ্গিকার করে এসেছি
তার কতটুকু দিলাম !
হিসাবের খাতা যদি খুলে সেই হাশরের মাঠে..
পারবে কি হিসাব দিতে চট পটে?

ওহে মানব - ওহে পরহেজগার-ওহে মুসাফির
এতো ভয় কিসের -ওহে ঈমানদার !
সম্মুখে তোমার নবীজির হাদিস আল্লাহর সংবিধান
আল-কোরআন, আল-কোরআন ।
আকড়ে ধরো, কায়েম করো এ জমিন
মুক্তি তোমার আসবেই -হে মুমিন ।
--------------------------------------30-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




শিরোনাম দিয়েছি




                                                   -কবি মোঃ আামিনুল এহছান মোল্লা
এক প্রত্যাশাকে সমার্প্ন করেছি তোমার দূয়ারে.
হৃদয়ের পাতায় পাতায় লিখেছি অনেক গভীরে
শিরোনাম দিয়েছি ভালবাসি তোমাকে…

মঞ্জুরকৃত আবেদন কি পাঠাবে আমাকে ?
নাকি ফেলে রাখবে! নাকি কেটে দিবে শিরোনাম ?
অনেক যত্ন করে লিখেছি তোমার নাম
তুমি কি দেখেছো ওই খানে লেখা আছে !
রক্তে রক্তে লিখা আছে
স্পন্দনে স্পন্দনে জেগে আছে

যে প্রত্যাশাকে সর্মা্পন করেছি তোমার কাছে ।
শিরোনাম দিয়েছি ভালবাসি তোমাকে---
মঞ্জুরকৃত সংবাদ কি পাঠাবে আমাকে ?
--------------------------------- 30-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।