Tuesday, February 12, 2019

আমি কবিতা ভুলে যাই




                                                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি নই, তোমাকেই কবি মনে হয় –হে প্রিয়া,
যখনই গালে হাত দিয়ে  বস, খুব কাছে এসে বস
আমি কবিতা ভুলে যাই !

শুধু দেখছিলাম ,
অপলক দেখছিলাম, কি অপূর্ব্ ভঙ্গিতে তুমি !
গালে হাত দিয়ে বসা, খুব কাছেই বসা.
আরেকটু হলেই..
হয়তো রেগে যেত কিংবা নেচে উঠত সেই সব কিছু

শুধু দেখছিলাম
চোখ দু’টো মিট মিট করছিল.
ঠোঁটের তরঙ্গগুলো কাঁপছিল কিছু একটা বলছিল..
গালে হাত দেওয়াটা অপুর্ব্ লাগছিল
মনে হচ্ছিল যেন তুমিই কবি.
আমার কবিতার কবি
  হৃদয়ের কবি !


ভুলেগেছি , কবিতা ভুলেগেছি
কবিতা লেখাটা ভুলেগেছি ,
তাইতো
তোমার মাঝেই খোঁজি আমার কবিতা ।

আমি নই, তোমাকেই কবি মনে হয় –হে প্রিয়া
যখনই গালে হাত দিয়ে  বস, খুব কাছে এসে বস
আমি কবিতা ভুলে যাই !
-------------------------------31-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



ওহে এ পৃথিবীর প্রাণ




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে এ পৃথিবীর প্রাণ !ওহে মুমিন মুসলমান !
ওহে শুন,
এক অনুজ কে দেখেছি, খুব কাছ থেকেই দেখেছি.
তোমাদের মাঝেই দেখেছি, এ পৃথিবীর আলো বাতাসে দেখেছি
তর তর করে বেড়ে উঠেছিল..
এক সংসার পেতেছিল,পিতাও হয়েছিল

আচমকা ঝড় এলো ! কালো মেঘে ঢেকে গেলো স্পন্দিত প্রাণ !
আজ কোথাও নেই, আজ কোথাও নেই..
চারিদিকে কাঁদছে, শুধু কাঁদছে অনুজের স্মৃতিগুলো
আর ফিরে আসে না, আর ফিরে আসে না
আমাদের মাঝে আসে না
পিতার কাছে আসেনা, মায়ের কাছে আসে না
স্ত্রী -সন্তানকে দেখে না
কারো ডাক শুনে না--

ওহে এ ক্ষণিকের প্রাণ !ওহে মুমিন মুসলমান !
ওহে শুন,
সেই দিনটা কবে ? কেউ কি জানি !
কখন ধেয়ে আসবে, আমার দিকে আসবে - তোমার দিকে আসবে-

দিতে হবে ছেড়ে এ পৃথিবীর বাসস্থান-
যেতে হবে চলে অনন্তের কবরস্থান
ওই পথে নেই কো কেহ- ওহে ঈমানদার.
এ পথে হও গো নত শির এক আল্লাহর

ওহে শুন, ওহে শুন -
অনুজ নেই -অগ্রজও রবে না এ পৃথিবীর বুকে
আমাকেও  যেতে হবে ওই বিধাতার ডাকে ।
তৈরী হও গো, তৈরী হও গো-
এক আল্লাহ- প্রিয় নবীজির  পথ ধরে ।
এ নিখিলে এসেছি ওগো ক্ষণিকের তরে।

ওহে এ পৃথিবীর প্রাণ !ওহে মুমিন মুসলমান !

-------------------------------------31-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।









শুধু গেয়ে যাও




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে দেহ তরীর মাঝি হয়ে ছুটেছো- হে প্রাণ !
সেতো ক্ষণিকের! বড় বেশী ক্ষণিকের প্লাবন

যে তরী ছেড়েছো নিখিলের পথে পথে..
সে মাস্তুলের আলো কি নিয়েছো সাথে?
এ সমুদ্র যে উত্তাল -বড় বেশী ভয়ঙ্কর
চৌদিকে ঘিরে আছে এক অন্ধকার প্রাচীর..
নিখেলের ভাঁজে ভাঁজে প্রচন্ড ঘূর্ণি ঝড় !

মাস্তুলে কি দিয়েছো ওই বিধাতার আলো ?
আল-কোরআন, আল কোরআন
সম্মুখ পথ যে বড় বেশী অনন্ত অসীম -হে প্রাণ..
নশ্বর তরীতে গেয়ে যাও, শুধু গেয়ে যাও
প্রিয় নবীজির গান ।

যে দেহ তরীর মাঝি হয়ে ছুটেছো- হে প্রাণ !
এ তরীতো নহে গো তোমার মু্ক্তির নিশান
সে তো শুধু তোমার ক্ষণিকের বাসস্থান—
তুমি তো উড়ে যাবে, একা একা উড়ে যাবে,
রেখে যাবে এ দেহ তরী
সেই অনন্তের গোরস্থান ।

যে দেহ তরীর মাঝি হয়ে ছুটেছো- হে প্রাণ !
এ তরীতো নহে গো তোমার মু্ক্তির নিশান 
মাস্তুলে কি দিয়েছো ওই বিধাতার আলো ?
আল-কোরআন, আল কোরআন ।
নশ্বর তরীতে গেয়ে যাও, শুধু গেয়ে যাও
প্রিয় নবীজির গান ।
------------------------------------31-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।