Wednesday, February 13, 2019

এক কৃত্রিম ভালবাসার উৎসব




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

ভালবাসার পাখিরা উড়ে যাচ্ছে অশুরের হাট
ভীড় লেগেছে রাস্তা ঘাট দোকানপাট
হাতে হাতে ফুলের তোরা, বেহুশ মাতাল শরীর
ভালবাসার পাখিরা উড়ে যাচ্ছে অশুরের হাট

বিষম ভাঙ্গছে চৌদিকে আপনার হাড়ি
ভাঙ্গছে হৃদয়ের খাঁচা,জীবনের স্বপ্ন,সুখের সংসার,
মুছে যাচ্ছে ভালবাসার মানচিত্র।
ভালবাসার বুক চৌচির হয়ে যাচ্ছে নিঃশব্দে
এক দিবসের উম্মদনায়
বেপোরোয়া মৌমাছিন ঝাঁক
বিষাক্ত ফুলে ফুলে
ভালবাসা পালাচ্ছে হৃদয় ছেড়ে দিগ্বিদিক! ইন্টারনেট
মোবাইলকে নিয়ে প্রেমিক প্রেমিকা দিশেহারা
নগ্ন চিতার মতো যাচ্ছে ছুটে
আনাচে কানাচে নির্লজ্জ নৃত্য,বাহারী পোশাকে জাগ্রত শরীরের চিহ্নগুলো
এক দিবসের উম্মাদনা সবখানে, কিন্তু হৃদয়ের খরতাপ
দাউ দাউ জ্বলছে আপন সংসারে
তবু পথ ভ্রষ্টের আলিঙ্গনে থরো থরো
ভালবাসার পাখিরা-

এ জাতিকে বাঁচাও এই অন্ধকার পথ থেকে,তরুণ তরুণীকে বাঁচাও
কৃত্রিম ভালবাসাকে পুড়িয়ে ফেলো প্রকৃত স্পর্শে
হৃদয়ের অতলে কিংবা পবিত্র স্পন্দনে
জাগিয়ে তুল অকৃত্রিম ভালবাসা-

তুমি বলেছিলে,
আমাকে ভালবাসা দিবে, প্রতিদিন দিবে, প্রতি মুহূর্তে দিবে-
এ জাতিকে বাঁচাও হে আলো,
আমাদের হৃদয় চলছে এক কৃত্রিম ভালবাসার উৎসব!
-------------------------------13-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হলুদ প্রজাপতি



                                                                 --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এর আগে আর কোনোদিন আমি
এতো হলুদ প্রজাপতি দেখিনি !
আজ দেখেছি ঝাঁকে ঝাঁকে হলুদ প্রজাপতি আমার চৌদিকে
মনে হলো সব যেন এলো মেলো
বুকের ভাঁজে ভাঁজে রোমাঞ্চিত স্পর্শ্ !
মুক্ত নিখিলে হলুদ রঙে চিত্রিত সারা শরীর
অপূর্ব্ লাগছিল বেশ!

স্পর্শিত পাঁপড়িগুলিও উঁকি ঝুঁকি মারছিল ঠিক নাগালেই
নিশীত ডাকাতেরা ওঁত পেতে আছে
সেইদিকে খেয়াল নেই কারো-
হলুদ প্রজাপতিরা ডানা মেলে দিয়েছে মুক্ত সমীরনে
আজ ক্ষত বিক্ষত হচ্ছে পোকাদের শুলে শুলে-
মুহূর্তেই বসন্তে নেমে এল এক বিরহের কাঁটাবন !

তবু প্রজাপতিরা বুঝেনা-
এ বসন্ত ওদের নয়, এ বসন্ত অনিষ্টের!
যে বসন্ত আমি দেখেছি সে বসন্ত ফাল্গুনের, সে বসন্ত প্রকৃতির
এ বসন্ত কোকিলে! এ সুর সব প্রাণের-
শুধু জাগাতে হবে মনুষ্যত্বের বসন্ত !

আজ দেখেছি ঝাঁকে ঝাঁকে হলুদ প্রজাপতি আমার চৌদিকে
তখনই মনে হলো বাংলাদেশের কোথাও
লাল-সবুজের প্রজাপতি নেই,আজ কিছু ভিন জাতির প্রজাতি!
আছে কিছু দুষ্টর হোলি খেলা-
বসন্তের ফুলগুলি হয়েগেছে অনিষ্টের মিলন মেলা !
প্রকৃতির কোকিল আর দেখিনা
দেখি শুধু পথে ঘাটে
হলুদ প্রজাপতি ।

এর আগে আর কোনোদিন আমি
এতো হলুদ প্রজাপতি দেখিনি !

------------------------------13-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আমি চাই তুমি ফিরে এসো




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই অদৃশ্য শক্তিকে  ভুলে যাই কি করে ! এতো ভাবতেই পারি না
অথচ মন থেকে মুছে ফেলে
কত প্রাণ
চলছে এই নিখিলে,ছুটছে এই সংসারে,ভুলে গেছে তাকে
শয়তানের ইশারায়,শিরক করছে অবলিলায়,ঘুরছে
মুক্ত জমিনের আলোহীন পথে পথে, এই প্রাণেরা
বুঝেনা কোন অদৃশ্যের করুনায় আজ পৃথিবীতে!

অন্তরের ভাঁজে ভাঁজে মহর খোচিত কপাট লেগে আছে
অথচ মন থেকে মুছে ফেলে
প্রাণেরা
দুনিয়াবী মোহে মোহে ফোটাচ্ছে দোযখের ফুল
এতো ভাবতেই পারি না ।
একটা কিছু হৃদয়ের গভীরে,প্রচন্ড গভীরে স্পর্শ্ করে আমাকে
আমি গোলাম সেই অদৃশ্য শক্তির
আমি নতশির তার পদতলে
আমি পানা চাই সেই বিধাতার, যার নিকট
অঙ্গিকার করে এসেছি আমি-

আমার এই আর্তনাদ ঘুরপাক খেতে খেতে
পৌঁছবে কি আল্লাহর দরবারে?
আমি চাই তুমি ফিরে এসো, প্রতি নিঃশ্বাসে ফিরে এসো
গোলামের অন্তরে ফিরে এসো-
যেন পথ ভ্রষ্ট না হই এই ক্ষণিকের দাবানলে-
ওহে ফিরে এসো তুমি, ফিরে এসো
মিশে যাও স্পন্দনে আমার ।
----------------------------------13-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।