Sunday, February 17, 2019

সবার প্রিয়-বিথী




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক নক্ষত্রকে জ্বলতে দেখেছি, একযুগ ধরে দেখেছি
রাত্রির তারকা রাজির মাঝে দেখেছি বিবিএস আকাশে
সমস্ত আঁধার পেরিয়ে উজ্জ্বল হয়ে আছো.
শত প্রাণের স্পন্দনে স্পন্দনে ।

ঘূর্ণি ঝড় কিংবা উত্তাল তরঙ্গের টাল মাতাল হুঙ্কার
তোমাকে দমাতে পারেনি -কখনো পারেনি
তুমি এক অবিস্মরনীয় কালজয়ী মহাকাব্য !
এক কবিতার জননী, শত সংগ্রামের প্রতিচ্ছবি
অগণিত গহিন তরঙ্গের মহাপ্লাবন !
শত স্বপ্নের স্পর্শিত অনুভূতি
স্পন্দিত হৃদয়ের উচ্ছাস!
আমাদের সবার  প্রিয় তুমি – ওহে বিথী ।
তোমাকে শুভেচ্ছা, তোমাকে অভিনন্দন,

সেই এক যুগ আগে তুমি এসেছিলে এক রাত্রির অন্ধকারে..
আজ তুমি -সেই তুমি নেই,
তুমি জ্বলে আছো-অবিরাম জ্বলে আছো
এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বিবিএস আকাশে…
তোমার স্পর্শে স্পর্শে পথ চিনে যেতে চাই..
জাগতে চাই, তোমার মতোই জাগতে চাই
তুমি জ্বলে থাকো, তুমি জ্বলে থাকো..
আগে যেমন ছিলে, আজ যেমন আছো.
তুমি আমাদের সবার প্রিয়- ওহে বিথী ।

তোমাকে জ্বলতে দেখেছি, একযুগ ধরে দেখেছি
রাত্রির তারকা রাজির মাঝে দেখেছি বিবিএস আকাশে ।
-------------------------------------7-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************











তোমাকে দেখলেই




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমাকে দেখলেই কেমন যেন অপ্রস্তুত হয়ে উঠি
এক ঢেউ উঠে, প্রচন্ড ঢেউ উঠে স্পন্দনে স্পন্দনে
অনুভূতিগুলো জেগে উঠে, প্রচন্ডভাবে জেগে উঠে
মনে হয় এখনি..
কিন্তু কি ভেবে যেন থেমে যাই..
কই পারিনা তো ! তোমাকে দেখলেই..
খুব ইচ্ছে করে, প্রবলভাবে ইচ্ছে করে
যদি পারতাম !
তুমি এমনভাবে জাগিয়ে তুল, কষ্ট হয়, সহ্যের বাইরে কষ্ট হয়
নাই বা যদি পার
তবে কেন ?
এতো কাছে ! এতো কাছে এসো ?
তোমাকে দেখলেই কোথায় যেন হারিয়ে যাই !
হয়তো তোমার ঠিকানায়..
সে পথ কি বলে দিবে ?
আমি যে যেতে চাই , তোমার ঘরে যেতে চাই
সেই ঘরে যেতে চাই
যে ঘর আমি চাই ।
তোমাকে দেখলেই কেমন যেন অপ্রস্তুত হয়ে উঠি
এক ঢেউ উঠে, প্রচন্ড ঢেউ উঠে স্পন্দনে স্পন্দনে ।
---------------------------------6-11-2018 ।,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


একটি ফুলকে দেখেছি আমি




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
একটি ফুলকে দেখেছি আমি এক যুগ পরে..
সকলের প্রাণে প্রাণে ঘুরে !
সূরভী সুবাসে বিবিএস বাগানে ডানা মেলে উড়ে
নাম তার বিথী ! নাম তার বিথী !

একটি ফুলকে দেখেছি আমি
শত ফুলের ভীড়ে ভীড়ে জেগে আছে উঁচু শিরে..
সেই কবে খুলিছে ডানা বাগানের বুক জুড়ে
তুমুল ঘূর্ণি ঝড়েও দমেনি কভূ আপনার পথ ভুলে
বৈরী সমীরনে জেগেছে সদা বিবিএসের মগডালে..
আপোষ করেনি গ্রীষ্ম, বর্ষা শরৎ হেমন্তে—
মেলেছে ডানা, দিয়েছে সুবাস শীত বসন্তে !

একটি ফুলকে দেখেছি আমি
এক যুগ পরেও কদর কমেনি সৌরভ সুবাসে
অনন্য গৌরবে জেগে আছে হৃদয়ের তরঙ্গে তরঙ্গে
যেখানে আছে কিছু স্বীকৃতি, আছে কিছু শ্রদ্ধা..
আছে কিছু স্পর্শিত অনুভূতি—

একটি ফুলকে দেখেছি আমি
দেখেছি আমি এক যুগ পরে ভালবাসার মঞ্চে মঞ্চে..
যেখানে বাগানের মালিরা- মৌয়েরা
হাতে হাতে ফুল নিয়ে
মেতে উঠেছে এক আনন্দ উৎসবে
শ্লোগান তুলেছে- তুমুল শ্লোগান
দীর্ঘ্ জীবি হও, তুমি দীর্ঘ্ জীবি হও- হে সবার প্রিয় বীথি !
তোমাকে শুভেচ্ছা ,তোমাকে অভিনন্দন ।
এক যুগ পরেও হয়নি শেষ
তোমার প্রয়োজন ।

একটি ফুলকে দেখেছি আমি, বিবিএস বাগানের মগডালে
ফোঁটে আছে, উঁচু শিরে ফোঁটে আছে
নাম তার বিথী ! নাম তার বিথী !
করবে কি তুমি
আগামী বিজয়ের সাথী ?
-----------------------------------6-11-2018 । উৎসর্গ্ঃ বিবিএস এ বিথিীর এক যুগ পূর্তি উপলক্ষে বিথীকে উৎসর্গ্)