Tuesday, February 19, 2019

অগ্নি শিখা




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি নিষ্ঠুর জানতাম, তবে এতোটা নিষ্ঠুর ভাবতেও পারিনি..
এতোবার তোমাকে…
কই কোন উত্তর দিলে না, না বা হ্যাঁ ওতো বললে না
কিসের এতো দেমাক তোমার ?
আমি তোমাকে ভালবাসি বলে ?
যদি তাই না হতো তবে কি তুমি পারতে ?

যে ভালাসাকে তুমি তুচ্ছ করেছো, অপমান করেছো..
সেতো আমার বিজয় !শুধু আমার বিজয়!
সেতো তোমার পরাজয় !শুধু তোমার পরাজয় !
তুমি হেরে গেছো, তোমার কাছেই তুমি হেরে গেছো
তুমি অহংকারী হয়ে গেছো.
তুমি বদলে ফেলেছো ভালবাসার রঙ..
তুমি ভুলে গেছো,  হৃদয়ের সৌন্দর্য্যকে ভুলে গোছো..
তুমি এক হৃদয়হীনা…
অগ্নি শিখা !

তুমি নিষ্ঠুর জানতাম, তবে এতোটা নিষ্ঠুর ভাবতেও পারিনি..
এতোবার তোমাকে…
--------------------------------------8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


চাই চাই তুরাগ ট্রেন চাই




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

মাননীয় প্রধান মন্ত্রী চাই চাই তুরাগ ট্রেন চাই
লক্ষ জনতার দাবী গাজীপুরে চাই
প্রতিদিন হাজার হাজার অফিস যাত্রী.
তুরাগ ট্রেনে আসে যায় প্রভাত রাত্রি ।

আজ দেখি নাই -তুরাগ ট্রেন নাই -জয়দেবপুরে নাই
মাননীয় প্রধান মন্ত্রী আমরা কিভাবে আসি যাই?
একতা দেরী- নীল সাগর দূরে- যুমনায় ঠাঁই নাই
ধূমকেতু ভোরে সুন্দরবন নাহি পাই
রংপুর থামেনা জয়দেবপুর ষ্টেশনে ভাই
আমরা কিভাবে আসি যাই?

মাননীয় প্রধান মন্ত্রী চাই চাই তুরাগ ট্রেন চাই
এসো দেখ, এসে দেখ -তিল ধরনের নাই ঠাঁই.
হাজার হাজার অফিস যাত্রী তোমার দিকে তাকাই
ফিরে দাও ফিরে দাও আজি ফিরে দাও
প্রাণের ট্রেন তুরাগ ট্রেন আজি ফিরে দাও।।

মাননীয় প্রধান মন্ত্রী চাই চাই তুরাগ ট্রেন চাই.
আমরা অফিস যাত্রী-
প্রভাত- রাত্রি
কিভাবে আসি যাই ।
তুমি মনবতার মাতা, তুমি কউমী জননী, তুমি বঙ্গ বন্ধুর কন্যা
তোমার চেয়ে দরদী কে আছে বলো ?
হ্যাঁ বলো ! হ্যাঁ বলো!
তুমি মুছে দাও, তুমি মুছে দাও হাজার চোখের কান্না ।

মাননীয় প্রধান মন্ত্রী চাই চাই তুরাগ ট্রেন চাই
লক্ষ জনতার দাবী গাজীপুরে চাই 
---------------------------------------8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




বেওয়ারিশ লাশ !


                              কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এইতো সন্ধ্যার একটু পর গাজীপুর রেল ষ্টেশনে
তুরাগ ট্রেনটি এসে থামল। ইঞ্জিনটি সম্মুখ গমনে
খুব উচ্চ স্বরে হুইসাল বাচ্ছিল কানে কানে..
কেউ একজন হাঁটছিল বিপদ জনক রেল লাইনে..
কথা বলছে তো বলছেই অবিরাম বলছে ফোনে
কোন নজর নেই সম্মুখে, কোন দৃষ্টি নেই পিছনে

ইঞ্জিনটি খুব নিকটে এসে গেল
কেউ একজন চিৎকার দিয়ে উঠল..
আর কোন সাড়া শব্দ নেই - এক নিস্তব্দ নিরতা..
রক্তে রঞ্জিত কিছু একটা লাফাচ্ছিল, রেল লাইনে লাফাচ্ছিল
মুহূতের্ই্ থেমে গেল ! মুহূতের্ই্ থেমে গেল !

শরীরে মাংসগুলো ছিন্ন বিছিন্ন হয়ে গেছে..
রক্তের স্রোত ধারা প্রবাহিত হচ্ছে পাথরের গা ভেসে..
এক বিকৃত চেহারায় কেউ পড়ে আছে, নিথর পড়ে আছে
চেনার কোন উপায় নেই !
অথচ কিছুক্ষণ আগেও এক প্রাবন্ত যুবক ছিল!
এখন সে এক বেওয়ারিশ লাশ !

পাখিরা ছিড়ে ছিড়ে খাচ্ছে, কুকুরে টেনে নিচ্ছে
হয়তো এভাবেই চলে যাবে পৃথিবীর বুক থেকে
এ মোবাইল ফোন, কানে কানে ফোন
শতর্কহীন চলাফেরা কিংবা রাস্তা পারাপার.
অকালে কেড়ে নিচ্ছে তার তাজা প্রাণ !

একটু সাবধান হও ওহে ক্ষণিক প্রাণ
তুমি যে জাতির, তুমি যে পরিবারে অনেক মূল্যবান ।
তোমাকে যে দিবে এ প্রাণের প্রতিদান
আপনার ভুলে হইও নাকো বেওয়ারিশ লাশ !
তোমার মাঝেই লুকে আছে অনেক স্বপ্নের বাস।
----------------------------------------------8-11-2018 ।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।