Tuesday, February 12, 2019

যদি দাবী কর



                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যদি দাবী কর তুমি ঈমানদার- ওহে মানব
সেই সত্ত্বার কতটুকু স্পর্শ্ করেছো এ কলব!
আপনাকে প্রশ্ন করে দেখো ফিরতি কি আসে
যদি হ্যাঁ আসে- নিবন্ধিত হবে জান্নাত বসবাসে
যদি না আসে- জ্বলতে হবে জাহান্নাম অগ্নিগ্রাসে

যদি দাবী কর তুমি মুসলমান- ওহে মানব
সেই একক সত্তার প্রতি নতশিরে হও সরব
এ প্রাণের মূল্য কি আছে যদি না হও তৌহিদী
এ ক্ষণিকের সবকিছু হবে অবিনশ্বরে তামাদি

যদি দাবী কর তুমি পরহেজগার- ওহে মানব
নামাজ রোজা হজ্জ্ব যাতাক আজি কর তলব
বাহ্যিক আমল ব্যাতিত কি মূল্য আছে আত্তার
শুধু এলে, শুধু গেলে- ওহে ঈমানদার !

যদি দাবী কর তুমি উম্মত নবীর- ওহে মানব
কোরআন হাসিদের ঝড় উঠাও উঠাও কলরব
অন্তরে জারি কর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুল্লাহ
ভয় নেই ভয় নেই ওহে পরহেজগার….
একূল- সেকূল পাশে রবে মাবুদ আল্লাহ !

যদি দাবী কর তুমি ঈমানদার- ওহে মানব
সেই সত্ত্বার কতটুকু স্পর্শ্ করেছো এ কলব!
--------------------------------- 28-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, February 11, 2019

সত্যি আমি দুঃখিত!




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দুঃখিত! সত্যি আমি দুঃখিত! অনেক দুঃখিত!
অনেক দিন পর দেখা, অথচ সেই তোমাকে
চিনতেই পারিনি !তুমি অনেক বদলে গেছো
সেই দুরন্ত কিশোরী তুমি আর নেই-
যে কিশোরীকে হৃদয়ের কুটিরে আগলে রাখতাম,সে অনেক দিন হল-
দেখা নেই কথা নেই-
কিন্তু যখন হল তুমি ঠিকই—

দুঃখিত! সত্যি আমি দুঃখিত! অনেক দুঃখিত!
বিশ্বাস কর আজো তুমি সেই বাগানেই ফুটে আছো-
ভাঁজে ভাঁজে জেগে উঠ ,বার বার জেগে উঠ
প্রেমের সফেনে-
তুমি তো হৃদয়ের কবিতা! রোমাঞ্চিত মঞ্চের মহাকাব্য-
উপহার হয়ে ফিরে আস,
বার বার ফিরে আস কবিতার চরনে-

অনেক দিন পর দেখা, অথচ সেই তোমাকে
চিনতেই পারিনি !তুমি অনেক বদলে গেছো-
অথচ এই  তোমাকেই আমি-
এ অবুঝ হৃদয়ে বুঁনেছিলাম,অনেক যত্নে বুঁনেছিলাম
এক অনুভূতির অভিপ্রায়-
দুঃখিত! সত্যি আমি দুঃখিত! অনেক দুঃখিত!
কবিতাকে আমি ভুলি কি করে ?
---------------------------------11-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



Sunday, February 10, 2019

আমার প্রথম প্রিয়তমা



                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেক স্পর্শকাতর এই নাম-
যখনই উদ্ভাসিত হয় হৃদয় অঙ্গনে
অন্তর্হিত হয় তার প্রকৃত মহিমা
প্রেম একটি অনুভূতি, ছোট একটি শব্দ কিন্তু ভেতরে ভেতরে
খুবই উত্তাল প্রলয়-
পৃথিবীর যে কোন যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াবে তবুও..

রাতদিন ভর প্রাণ সরব!
হৃদয় তো ভালবাসে সেই  স্পর্শকাতর একটি নাম,
প্রেমের প্রকৃত মন্দিরে নিরিবিলি ধ্যান করে যে তুমি
অন্তর যোজনব্যাপী চিরঞ্জিব অনুভূতি সে তুমি
প্রাণ কখনো কোন অন্য নামকে চিনেনি
শুধু চিনেছে একটি  স্পর্শকাতর নাম- সে তুমি
যাকে প্রথম ভালবেসেছি-
আমার প্রিয়তমা…………..

এ হৃদয়ের প্রতিটি অনুভূতি যাকে চিনে, আজো চিনে-
যে নামের শব্দগুলি উচ্চরিত হলে
আঁতকে ‍উঠি,আজো উঠি-
বুকের নিভৃতে জেগে উঠে, এখনো জেগে উঠে
অনেক স্পর্শকাতর এই নাম-সে তুমি
আমার প্রথম প্রিয়তমা-
------------------------------10-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



মুক্তি পাবে তো হে ক্ষমতাধর ?




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
মূল্যবোধকে খুঁজো না বৃথা ‍দুর্নীতিগ্রস্থ মানুষের প্রাণে প্রাণে
মুক্তিকে খুঁজো না তুমি এমন চরিত্র আছে যেখানে

নৈতিকতার লেশমাত্র নাই তো সেখানে-
ওরা ডিগ্রীধারী চৌকুস শিকারী শিকার ধরতে জানে
তীক্ষ্ণ কৌশলী অফিস আদালতে-
ওরা জানে ,ওরা জানে
ফাঁসির রশ্মিটা কোনখানে !

খুঁজো নাকো ঘুষখোরদের প্রাণে-ওরা অশ্রু ঝরাতে জানে
তোমার বিপদে, তোমার বিপদে-
ওরা ফাঁসির মঞ্চে টানে
শুধু টাকা চিনে, শুধু টাকা চিনে
জনতার র্দূদিনে!

মুক্তিকে খুঁজো না চরিত্রহীন লম্পটদের ভীড়ে-
ওরা অবহেলিত বঞ্চিত মানুষের অভিশাপ!
পথভ্রষ্ট কুলাঙ্গার- বিদ্রোহীদের দোসর-
শয়তানের অংশীদার ।
ওরা ঘুষখোর, ওরা দুর্নীতিবাজ, ওরা ঘৃণীত এ বিশ্ববুকে-
ধিক!ধিক!

আলোর প্রকোষ্ঠে ফিরে এসো- হে ঘুষখোর, হে দুর্নীতিবাজ, হে আইনভঙ্গকারী ক্ষমতাধর!
দেখবে তুমি অমর হয়ে উড়বে
এই লাল সবুজের মানচিত্রে
চেয়ে দেখ,
ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে-
কত ভোক্তভোগী তোমার অবিচারে মুখ থুবড়ে পড়ে আছে
আর অভিশাপের লেলিহান শিখা তোমার দিকে শুধু তোমার দিকে
মুক্তি পাবে তো হে ক্ষমতাধর ?

আমার বুকের নীচে আগলে রাখব তোমাকে
শুধু বল,
দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্তি দিবে আমাকে ।
-----------------------------------10-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।