Saturday, February 16, 2019

তার চেয়ে বেশী দহ হই


কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
******************************
একটা বুলেট আর কতোটুকু রক্ত ঝরাবে ?
একটা বোমা আর কতোটুকু ক্ষত বিক্ষত করবে?
আগুন আর কতোটুকু পোড়াবে ?
তার চেয়ে বেশী দহ হই
যখন দেখি তোমাকে মাদক নেশার দাবানলে দাউ দাউ জ্বলছো !
অফুরান হচেছ ক্ষয় জাতির ভবিষ্যৎ

মাদকের মতো আর অতো নয় বুলেট বোমা আর অগ্নি সন্ত্রাস ।
এরা রক্ত ঝরালেও তবু কিছু থাকে
স্বপ্ন থাকে
যদিও এরা একেকটি রক্তক্ষয়ী ছোবল
কিন্তু মাদক পোড়ালে আর কিছুই থাকে না
কোন প্রত্যাশা থাকে না
কোন স্বপ্ন থাকে না
শুধু থাকে শক্তিহীন কঙ্কাল কিংবা মেরুদন্ডহীন ভবিষ্যৎ!

তার চেয়ে বেশী দহ হই
যখন দেখি তোমাকে মাদক নেশার দাবানলে দাউ দাউ জ্বলছো !
---------------------------------------16-02-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমি তো চেয়েছিলাম বিজয়




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
এ পরাজয়ের সীমান্ত তুমিই খুলেছো
আমি তো চেয়েছিলাম বিজয়-
তোমার হৃদয় জুড়েছিল এক অহমিকার খেলা

তুমি শুধু খোঁজেছো, অর্থের মাঝে খোঁজেছো হৃদয়ের ঠিকানা
তুমি এসেছিলে কাছে, খুব কাছে
আবার দূরেও গিয়েছো আপনার খেয়ালে-
ঠিক অনেকটা কাল স্থির হয়েছিলাম !

তুমিই দিয়েছিলে কথা,কিন্তু
এ পরাজয়ের সীমান্ত তুমিই খুলেছো
তবু সব কিছু বুকে নিয়ে বেঁচে আছি।

আজ দেখ,কোন পরাজয়ই ছোঁয় না আমাকে
শুধু এক  অনুভূতি নিজ থেকে এসে তাড়াচ্ছে
দিয়ে যাই বিজয় তোমাকে-

এ পরাজয়ের সীমান্ত তুমিই খুলেছো
আমি তো চেয়েছিলাম বিজয়-
-------------------------------16-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


শুরু কর প্রাণের গর্জ্ন




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার ভিতরে এক রোমাঞ্চিত প্রবাহ
সবাই বলে তুমিই সে কিনা সন্দেহ

আমি বলি সত্যি সত্যি কেউ একজন নাচে
তার অনুভূতি ছাড়া এ প্রাণ কি বাঁচে ?
এক শিহরণ সদা জেগে আছে পথে
শুধু নেই তুমি নেই প্রেমের খেয়া ঘাটে !

তবু হৃদয় আকাশে সূর্য্ উঠেছে বটে!
কেবল তুমিই এ প্রাণের স্পর্শিত তুলি
তুমিও  হাসলে, ভালবাসবে কি হৃদয় খুলি
তবে শুরু কর প্রাণের গর্জ্ন
আমি আছি, তোমারই আছি খুলে প্রাণ -মন ।

আমার ভিতরে এক রোমাঞ্চিত প্রবাহ
সবাই বলে তুমিই সে কিনা সন্দেহ ।
--------------------------------16-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।