Sunday, February 17, 2019

চোখে না সইলে




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ট্রেনটায় অনেক ভীড় ছিল! একেবারে ঠাঁসাঠাঁসি
ঠিক কর্ণারে টয়লেটের পাশে দমফাটা হাসাহাসি
কেউ একজন বলছিল ভাই একটু চুপ করেন-
ওই বেটা তোর কি? বলেই একটা চর মারেন
ট্রেনটা এয়ারপোর্ট্ ষ্টেশনে আসল..
নামতেই দেখি ছুটে আসছে যুবক যুবতীর দল
কি প্রচন্ড মাইর ! লোকটি পড়ে গেল..
কপাল দিয়ে রক্ত ঝরছিল
আমি এগিয়ে গেলাম, ভয়ে ভয়ে এগিয়ে গেলাম !
আমাকেও বকাবকি করছিল, নোংরা ভাষায় করছিল
ওই বেটা তোর কি ? চামচার বাচ্ছা..

আমরা প্রেমিক প্রেমিকা! আমরা ভার্সিটিতে পড়ি
যচেষ্ট পরিপক্ষ !
আমরা একে- অপরকে ভালবাসি.জীবন দিয়ে ভালবাসি
যা ইচ্ছে তাই করব
দু’দিন পরেতো বিয়ে করবই-
চোখে না সইলে রুমাল দিয়ে ঢেকে রাখ !
মাথা নীচু করে চলে আসলাম
আর ভাবছিলাম হায়রে কলি কাল !
কি আধুনিক প্রেম ! কি আধুনিক নগ্নতা !
কি আধুনিক প্রেমিক-প্রেমিকা !
যুবক ভার্সিটিতে পড়ে, যুবতী ভার্সিটিতে পড়ে
কোন খবর কি রাখ
ঔখানে ওরা কি করে ?

ট্রেনটায় অনেক ভীড় ছিল! একেবারে ঠাঁসাঠাঁসি
ঠিক কর্ণারে টয়লেটের পাশে দমফাটা হাসাহাসি ।
-----------------------------4-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এতো কাছে এসো না




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কতোবার বলেছি, তোমাকে বলেছি
কাছে এসো না, এতো কাছে এসো না

দুষ্টটা আমার তেড়ে মেরে রেগে উঠে
ঘুম থেকে জেগে উঠে
না বুঝেই জেগে উঠে
গুপ্ত ঘরে
দুষ্টতা আমার গভীর ঘুম ভেঙ্গেছে অনেক
হঠাৎ রেগে উঠে
না বুঝেই রেগে উঠে
দুষ্টাকে আমি ভুলে থাকি যদি
সে তোমাকে ডেকে আনে
বার বার ডেকে আনে
গুপ্ত ঘরে ডেকে আনে

কতোবার বলেছি, তোমাকে বলেছি
কাছে এসো না, এতো কাছে এসো না
------------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমরা ভুলে গেছি



                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চারিদিকে ঝড় উঠেছে! তুমুল ঝড় উঠেছে
এক পরনিন্দার ঝড়!

সে পারেনি, ও করেনি- ওরা দেখেনি
এক অর্কমার ঢেকি !
আমরা কি করেছি তা কিন্তু বলিনি !

সমালোচনা  চলছে ! চারিদিক চলছে  হরদম
বাক স্বাধীনতার নামে চলছে অকথ্য গালি গালাছ.
রচিত হচ্ছে গীবতের মহাকাব্য.
ভুলণ্ঠিত করছে লাল-সবুজের গর্বিত অর্জ্ন
বজ্র কণ্ঠে আবৃতি হচ্ছে এক ছলনার কবিতা,.
মঞ্চে মঞ্চে দেখি অন্ধ বধিরেরা নৃত্য তুলেছে,
এক বেলাজ নৃত্য তুলেছে!
ভেঙ্গে ফেলেছে সম্মুখের  আয়না ।

ওরা ভুলে গেছে, আপনার চেহারা ভুলে গেছে..
ওরা  মুখোশ পড়া ছদ্মবেশী অভিনেতা
বিবেকহীন বিবেকের এক মহযজ্ঞ!
দাউ দাউ জ্বলছে, অবিরত জ্বলছে বাংলার অলি গলি ।

চারিদিকে ঝড় উঠেছে! তুমুল ঝড় উঠেছে
এক পরনিন্দার ঝড়!
যেখোনে নিজের চেহারা  নিজেরাই ভুলে গেছি
সেখানে কিভাবে পরনিন্দায় নাচি ?
আমরা ভুলে গেছি, আপনার চেহারা ভুলে গেছি
------------------------------------4-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





শেষ শব্দ নেই, শেষ বাক্য নেই




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শুনেছি ওই কবিতার নাকি কোন শেষ শব্দ নেই..
শুনেছি ওই মহাকব্যের নাকি কোন শেষ বাক্য নেই

শুধু দেখেছি আছে কিছু আদর্শহীন নীতি বাক্য..
শুধু দেখেছি আছে কিছু পালা বদলের সীমাহীন ঐক্য।

যখন যেমন তারই ছন্দ তালে..
শ্লোগান তুলেছে কবি ব্যাকরণ ভুলে..
অজ্ঞ পাঠকেরা দেখে না আঁখি খুলে
কি লেখা আছে ওই কাব্যের মূলে !

অথচ এক আদর্শের বিশ্বাসে পাঠকেরা রণে রণে..
আর কবিরা রঙ বদলায় আপনার স্বার্থ্ গুনে গুনে

এ এক জটিল মহাকাব্য! এ এক জটিল সমীকরণ!
যেখানে কবিরা সিংহাসনে, আর পাঠকেরা চরণ।

এ কেমন মহাকাব্য  রচিলে হে কবি !
যে কবিতার কোন শেষ শব্দ নেই
যে কবিতার কোন শেষ বাক্য নেই
আছে শুধু ঠকবাজি, আছে শুধু ছলনা !
যেখানে কেউ পাঠকের কথা ভাবে না ।

ওহে পাঠক কোন আদর্শের যুদ্ধে তুমি !
কবি তো ভুলে গেছে কবিতার পট ভূমি ।
যেখানে শেষ শব্দ নেই, শেষ বাক্য নেই
আছে শুধু খাই খাই আর যাই যাই যাই….
নাই শুধু অজ্ঞ পাঠকেরা নাই নাই নাই-----------
------------------------------------ 3-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।