Tuesday, February 12, 2019

সব বিদ্রোহীরা হবে অবরুদ্ধ




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
তুমি হে যুবক যৌবনের দিকে তাকিয়ে বলতেই পারো
সব শক্তিই তোমার
তবু পৃথিবীর কোন শক্তি কোনো উত্তর দেবেনা

সমর রণে অস্ত্র হাতে নিয়ে বলতেই পারো
সব বিজয়ই তোমার
তবু অশুরেরা থাকবে নীরব আপনার গর্দান নীচু করে

অন্ধকার ঘনিয়ে এলে তোমার বাহুবলে
তুমি লুটিয়ে যাবে যুদ্ধ রণে, পরাজিত শক্তি নহে তোমার হে যুবক!
তুমি এক বিজয়ী সৈণিক!
হাজারো প্রত্যাশার প্রবাহিত তরঙ্গ !

যোদ্ধা তুমি, শত বাধার সম্মুখে দাঁড়িয়ে
যদি বলো, তুমি মুক্তির প্রতীক,কি করে পরাজয় আসবে ?
সব বিদ্রোহীরা হবে অবরুদ্ধ ।

----------------------------------12-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভালবাসাকে পরাজিত করতে যেয়ে




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ভালবাসাকে পরাজিত করতে যেয়ে,তুমিই পরাজিত হলে হে প্রিয়া
ভালবাসা ঠিকই আছে, কিন্তু তুমি ?
এক জিদের বশে আপনার সত্ত্বাকে হারালে, করুনভাবে হারালে-
যে প্রেমকে তুমি প্রত্যাখান করেছো-
আজ তারই খুঁজে-

অনেক সঙ্গের দাবানলে ক্ষত বিক্ষত হয়েছো আলোহীন পথে পথে
ঠিকানা পাওনি, প্রেমিকের ঠিকানা পাওনি
শুধু পেয়েছো কিছু নরপশুদের হিংস্র ছোবল
আজ তুমি বাকরুদ্ধ!
অথচ এই তুমি কতই না মাতিয়ে রাখতে
ভালবাসাকে পরাজিত করতে যেয়ে,তুমিই পরাজিত হলে হে প্রিয়া

তুমি বেমালুম ভুলেগেছো
অহংকারের পাশেই একটা নিষ্ঠুর পরাজয় শুয়ে আছে
ওকে তুমি কেমন করে বিজয়ি হতে বলো-
ও কি কোন সম্মান করতে  জানে?
নির্দয়ভাবে প্রেমের মর্যাদাকে অবজ্ঞা করে
তছনছ করে দেয় হৃদয়ের মণিকোঠা
কিন্তু ভুলে যায় আপনার করুন পরিনতি
অহংকারের পাশেই একটা নিষ্ঠুর পরাজয় শুয়ে আছে

আজ দেখ,
ভালবাসাকে পরাজিত করতে যেয়ে,তুমিই পরাজিত হলে হে প্রিয়া
------------------------------------12-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আজ দেখলাম




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজ দেখলাম, খুব নজর দিয়ে দেখলাম
লাবণ্যময়ী কেউ একজন!
এদিকে আসছে, চুপি চুপি আসছে
দেখে ফেলতেই লাজুক হেসে থমকে গেল
ওমা তুমি !

কেশগুলো এলোমেলো উড়ছিল, বুকের উপর কিছু একটা..
আরো কিছু,
খুবগভীরে কিছু
আমিও..
এক মোহনার সন্ধানে…
তরী চালাচ্ছিলাম, খুব জুড়ে চালাচ্ছিলাম..
ঘুমটা ভেঙ্গে গেল

আজ দেখলাম, খুব নজর দিয়ে দেখলাম
লাবণ্যময়ী কেউ একজন!
------------------------------------23-10-2018 ।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।