Saturday, February 16, 2019

এখন তো ভালবাসাটা নেই


 
 
                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এখন তো ভালবাসাটা নেই, তবু সেই অনুভূতিটা আজ শুধু
তাকেই খোঁজে ফিরে;
হৃদয় তরঙ্গের মাঝি যখন হৃদয়ে
প্রেমের ঢেউ তোলে,তার
অনুভূতি জুড়ে লাগে এক দীর্ঘ্ শিহরণ! এক অনুপম স্পর্শ্

কিন্তু যখন হৃদয় ভুলে এক বাহ্যিক আকর্ষণে
প্রেমের চিহ্নগুলো উম্মাদ হয়ে উঠে ডিজিটাল ফ্রেমে
তখন প্রেমিক প্রেমিকাদের যৌবিক চাহিদা ধেয়ে আসে নগ্ন উৎসবে
এক নষ্ট ধ্বনি বাজে হৃদয়ের স্তরে স্তরে
আর এতেই বিপন্ন হয় ভালবাসার প্রকৃত মহিমা!

যখন হৃদয় শুধু স্বপ্ন দেখে বাহ্যিক চিহ্নগুলো,যৌবিক
তারণাগুলো ব্যাকুল হয়ে উঠে প্রেমের অন্তরালে
তখন ভালবাসার শিল্পে কলঙ্ক নেমে আসে
আর প্রেম হয়ে উঠে চির বিরহের স্থাপনা-
আধুনা ডিজিটাল প্রেম ঠিক যেন উম্মুক্ত বউ !

এ কালের প্রেমিক প্রেমিকেরা হত্যা করে ফেলেছে
ভালবাসার প্রকৃত মহিমা !
এত সহজেই প্রেম হয়! ভাবতেই প্রেমের সংজ্ঞা ভুলে যাই
আমি তোমাকে ভালবাসি
এ যে এক হৃদয়ের সৃষ্টি; এ যে এক স্বর্গিয় অনুভূতি!

প্রেমতো এক হৃদয় থেকে আরেক হৃদয়ের অদৃশ্য যুদ্ধ!
অনুভূতির দীপ্ত উচ্চারণ-
প্রেমিক প্রেমিকাদের প্রখর চৈতন্য-
এখন তো ভালবাসাটা নেই, তবু সেই অনুভূতিটা আজ শুধু
তাকেই খোঁজে ফিরে;
--------------------------------16-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, February 14, 2019

পথ ভ্রষ্ট বিবেক



                                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
এক বিবেকের নিকট গিয়ে বলি;
ক্ষমতাবান বিবেক তুমি একটি উপকার করতে পারো ?
বিবেক বলে আমার পকেট ভরে আমার অভিসারে
যদি এগিয়ে আসতে পারো, তবে
হয়তো বা হয়ে যাবে তোমার উপকার !

বুক ফাটা কান্না কণ্ঠে বলি;
হে বিবেক তুমি কি আমাকে একটি উপকার করতে পারো?
উঁচু নীচু সবে বলে ফাইলে ফাইলে কিছু লাগে,
এই সিন্ডিকেট বিবেকের ভেতর যদি তোমাকে মানিয়ে নাও, তবে
হয়তো বা হয়ে যাবে তোমার উপকার !

এক বিবেকের নিকট গিয়ে বলি; আমি অসহায়,
হে বিবেক দয়া করে করবেন কি উপকার ?
বল্লাম তো, ধর্য্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে, বের হও
ছাড়বো কোন ফাইল! যদি না দাও
সিন্ডিকেটের বদলা—

শুধু একটু ন্যায্য অধিকার পাওয়ার জন্য
এই পথ ভ্রষ্ট বিবেক,আমাকে বার বার ক্ষত বিক্ষত করেছে
ততবারই করেছে যতবারই ঘুষ না দিয়েছি-
এরূপ বিবেকের কাছে নতজানু থাকবো কতোকাল ?
আর কতোকাল ?
-----------------------------------14-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি প্রতিটি মুহূর্তের,তুমি প্রতিটি দিনের




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
তোমার উপস্থিতির প্রতিটি মুহূর্ত্ ফটন্ত গোলাপের মতো
মনোরম !
হৃদয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিও অন্তহীন নদীর কল্লোল,
তোমার একটুখানি দর্শ্ন মেঘহীন কালো রাত্রির
সিগ্ধ জ্যোৎস্না

যে মুচকি হাসি হৃদয়ের ভাষাকে জাগিয়ে তুলে,সে তুমি
যখন ছুটে যাও ভালবাসার হাটে রাঙ্গা শাড়ী পড়ে কিংবা
একটি গোলাপ হাতে ।আমি ব্যথিত হই, খুব ব্যথিত হই!
তুমি যখন আমাকে আড়াল করে ভিন সংস্কৃতির উম্মাদনায়
মেতে উঠ পথে ঘাটে কিংবা অন্য কোথাও---
আমি ব্যথিত হই, খুব ব্যথিত হই !

তুমি যখন চলে যাও ভালবাসার হাটে-
মনে হয় যেন হৃদয়ের কুটিয়ে আবার হিম যুগ নেমে আসে
আমার ভালবাসার মন্দিরে যে প্রদীপ জ্বলে আছে
সে তো তোমার শুধু তোমার, প্রতিটি মুহূর্তের জন্য তোমার
তবে কেন একদিবসের পিছনে পিছনে এতো সরগোল?

তোমার স্পর্শের প্রতিটা অনুভূতিই একেকটি কবিতা, হৃদয়ের মহাকাব্য কিংবা
অনিঃশেষ ভালবাসার বসন্তকাল
তোমার প্রতিটি শব্দই যেন সেই খরস্রোতা ধর্ণা ধারার কলধ্বনি,
তোমার অপলক দৃষ্টি যেন
এ হৃদয়ের সূর্য্দয়-
তাই তুমি যখন চলে যাও ভালবাসার হাটে-
আমার পৃথিবীতে নেমে আসে অনন্ত আঁধার।

যতোক্ষণ তুমি থাকো আমার নিকটে, ভালবাসার গোলাপগুলো
ফুটতে থাকে হৃদয়ের প্রতিটি শাখে শাখে-
তুমি প্রতিটি মুহূর্তের, তুমি প্রতিটি দিনের
আর হৃদয়ের ভালবাসা চির অনন্তের ।

তবে কেন একদিবসের পিছনে পিছনে এতো সরগোল?

-----------------------------14-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।