Sunday, February 17, 2019

বিজয়-ই- তোর শ্রেষ্ঠ উপহার




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে গোলাম, ওহে আশরাফুল মাখলুকাত
ওহে বিশ্ব জাহানের তৌহিদী মুসলমান-

ওহে মুক্তির দিশারী প্রিয় নবীজির উম্মত
কে রুখে তোর বিজয়
কার আছে এমন হিম্মত?

ওহে জাহেলী বাতিলের হুশিয়ারী
ওহে অধিশ্বরের অবিনশ্বর দুর্বার তরবারি
ওহে ইসলামের নির্ভিক পাঞ্জেরী
ওহে গোলাম,ওহে নবীজির উত্তরসূরী

তুই বেয়ে যা, বীর দর্পে বেয়ে যা ওই মনোনীত তরী
দ্বীন ইসলাম ! দ্বীন ইসলাম ! দ্বীন ইসলাম !
জ্বালা ওরে জ্বালা এ অন্তরে জ্বালা -ওহে মুসলমান
ওই আল্লাহর সংবিধান
আল-কোরআন, আল-কোরআন ।

তুই নহে বাতিলের, তুই নহে জাহেলীর, তুই নহে অন্ধার!
তুই শান্তির, তুই সাম্যের-তুই যুদ্ধের বাঙ্গার
তুই ওমরের হুঙ্কার !
তুই আলীর তলোয়ার
তবে কিসের ভয় হে মুক্তির আলো..
আজই মুছে দে, আজই মুছে দে এ ‍পৃথিবীর  যত কালো

গর্জে উঠ ,গর্জে উঠ -আরেকবার গর্জে উঠ - ওহে ঈমানদার
তোর মুক্তি হবেই হবে এবার-
তুই সত্যের, তুই শান্তির
কে  রুখবে ওই ইসলামের অহংকার ?
বিজয়-ই- তোর শ্রেষ্ঠ উপহার –
ওহে মুসাফির, ওহে ঈমানদার ।
-------------------------------------3-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


কে বাঁচাবে তোমাকে



                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এখনি যদি জারি হয় ফরমান –ওহে প্রাণ
কে বাঁচাবে তোমাকে এই অপরূপ ভুবন !

তোমার চারিপাশে যা কিছু আছে- ওহে প্রাণ
ওরা গাইবে না ,কোনদিন গাইবে না তোমার গান ।
এতো প্রেম, এতো ভালবাসা, সবই হবে পর
অনন্ত পথে একা একা যেতে হবে অতঃপর!
আজ তুমি লাশ ! এক নিথর লাশ এখন
কাঁধে কাঁধে যেতে হবে ওই গোরস্থান
কেউ আর যাবেনা, কেউ খবরও নিবে না -ওহে প্রাণ
অন্ধকার ঘর হবে সেই অসীমের বাসস্থান
আলো কি নিয়েছো সঙ্গে তোমার ?
দূর  হবে কি অন্ধকার ?
এ ভুবনের কর্মগুলো সেইদিন হবে ঐক্যতান
সাক্ষী দিবে
তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে-ওহে প্রাণ
কি উপায় হবে সেইদিন
যদি না নেও মুক্তির আলো !
আজই জ্বালাও -আজই জ্বালাও- এ প্রাণে জ্বালাও
প্রিয় নবীজির হাদিস- কোরআন ।
এক আল্লাহর সংবিধান- আল্ কোরআন, আল-কোরআন ।

এখনি যদি জারি হয় ফরমান –ওহে প্রাণ
কে বাঁচাবে তোমাকে এই অপরূপ ভুবন !
----------------------------1-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

দৌড়াবার যোগ্যতা কি আছে ?




                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে অনুভূতি কিংবা প্রত্যাশা তোমাকে দৌড়াচ্ছে.
সে প্রেমিকার পশ্চাতে দৌড়াবার যোগ্যতা কি আছে ?
যদি না থাকে সাফল্য কি আসবে কাছে ?

তোমার ডাক যে বড় ক্ষীণ- ওহে যুবক
এ শব্দ যে পৌঁছে না ওর দিক
ওতো খোঁজে, ওতো চায় সূর্যের আলো…
যদি না পায় তোমার প্রত্যাশা হবে কালো

এ অনুভূতি যে বড়ী বেশী আবেগময় তোমার.
ওতো জাগবে না, ওতো জাগবেনা অন্ধকার !
সূর্য্ উঠলেই তো প্রত্যাশা করো দিবসের..
তুমি কি  সূর্য্ হতে পেরেছো প্রভাতের?
যদি না পার
তুমি হেরে যাবে,তুমি হেরে যাবে..
তুমি ঝরে যাবে সোনালী প্রভাতের আগে ।

প্রত্যাশার পশ্চাতে জ্বলবে হবে- হে যুবক!
তবেই দুর হবে পরাজয়ের অন্ধকার
অনুভূতিরা খোঁজ পাবে প্রেমিকার ।

যে অনুভূতি কিংবা প্রত্যাশা তোমাকে দৌড়াচ্ছে.
সে প্রেমিকার পশ্চাতে দৌড়াবার যোগ্যতা কি আছে ?
----------------------------------1-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শুনেছি তুমি খুব জ্ঞাণী গুনি




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শুনেছি তুমি খুব জ্ঞাণী গুনি কিংবা বুদ্ধি জীবিদের মহারতি.
শুনেছি সার্টিফিকেট আছে ভুড়ি ভুড়ি
আছে পদ পজিশনের ছড়াছড়ি
আছে অর্থ্ ক্ষমতার বাহাদুরি-
আছে শুধু জারিজুরি—

শুনেছি তুমি খুব জ্ঞাণী গুনি কিংবা বুদ্ধি জীবিদের সেনাপতি..
তবে কেন দেখি না জাতির কল্যাণে তোমার জ্যোতি ?
ওহে জ্ঞানী গুনি বুদ্ধিজীবি
কৃষক- তাঁতি- কামার-কুমার –জেলে
মেহনতি শ্রমজিবী
আছে কি কোন দুর্ণীতিবাজদের দলে ?

দেখেছি আমি ওইসব তথাকথিত বুদ্ধিজীবিদের ভয়ঙ্কর ছোবল !
ওরা ছদ্মবেশী জাতির সেবক,
ওরা নিশাচর রক্ত শোষক !
ওরা ঘোষখোর –দূর্নীতিবাজ- নীল নকশার অধিশ্বর !
ওরা গণতন্ত্রের আড়ালে স্বৈরাচার.
ওরা কেড়ে নেয়, ওরা কেড়ে নেয়ে সাধারণ মানুষের অধিকার ।

শুনেছি তুমি খুব জ্ঞাণী গুনি কিংবা বুদ্ধি জীবিদের মহারতি..
তবে কেন তোমায় ঘিরে আছে দুর্নীতিবাজের তকমা ?
ঘোষখোর আরো কতো কি উপাদি !
যেখানেই দুর্নীতি সেখানেই তোমাকে দেখি-
এ কেমন বিচার হে- জ্ঞাণী গুনি বুদ্ধিজীবি ?

তোমাদের কারনেই এ জাতির কপালের নাম্মার ওয়ান উপমা –
বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষই লাল-সবুজের প্রতিমা ।
---------------------------------------1-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।