-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে গোলাম, ওহে আশরাফুল
মাখলুকাত
ওহে বিশ্ব জাহানের
তৌহিদী মুসলমান-
ওহে মুক্তির দিশারী
প্রিয় নবীজির উম্মত
কে রুখে তোর বিজয়
কার আছে এমন হিম্মত?
ওহে জাহেলী বাতিলের
হুশিয়ারী
ওহে অধিশ্বরের অবিনশ্বর
দুর্বার তরবারি
ওহে ইসলামের নির্ভিক
পাঞ্জেরী
ওহে গোলাম,ওহে নবীজির
উত্তরসূরী
তুই বেয়ে যা, বীর
দর্পে বেয়ে যা ওই মনোনীত তরী
দ্বীন ইসলাম ! দ্বীন
ইসলাম ! দ্বীন ইসলাম !
জ্বালা ওরে জ্বালা
এ অন্তরে জ্বালা -ওহে মুসলমান
ওই আল্লাহর সংবিধান
আল-কোরআন, আল-কোরআন
।
তুই নহে বাতিলের,
তুই নহে জাহেলীর, তুই নহে অন্ধার!
তুই শান্তির, তুই
সাম্যের-তুই যুদ্ধের বাঙ্গার
তুই ওমরের হুঙ্কার
!
তুই আলীর তলোয়ার
তবে কিসের ভয় হে মুক্তির
আলো..
আজই মুছে দে, আজই
মুছে দে এ পৃথিবীর যত কালো
গর্জে উঠ ,গর্জে উঠ
-আরেকবার গর্জে উঠ - ওহে ঈমানদার
তোর মুক্তি হবেই হবে
এবার-
তুই সত্যের, তুই শান্তির
কে রুখবে ওই ইসলামের অহংকার ?
বিজয়-ই- তোর শ্রেষ্ঠ
উপহার –
ওহে মুসাফির, ওহে
ঈমানদার ।
-------------------------------------3-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

No comments:
Post a Comment