-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
যে অনুভূতি কিংবা
প্রত্যাশা তোমাকে দৌড়াচ্ছে.
সে প্রেমিকার পশ্চাতে
দৌড়াবার যোগ্যতা কি আছে ?
যদি না থাকে সাফল্য
কি আসবে কাছে ?
তোমার ডাক যে বড় ক্ষীণ-
ওহে যুবক
এ শব্দ যে পৌঁছে না
ওর দিক
ওতো খোঁজে, ওতো চায়
সূর্যের আলো…
যদি না পায় তোমার
প্রত্যাশা হবে কালো
এ অনুভূতি যে বড়ী
বেশী আবেগময় তোমার.
ওতো জাগবে না, ওতো
জাগবেনা অন্ধকার !
সূর্য্ উঠলেই তো প্রত্যাশা
করো দিবসের..
তুমি কি সূর্য্ হতে পেরেছো প্রভাতের?
যদি না পার
তুমি হেরে যাবে,তুমি
হেরে যাবে..
তুমি ঝরে যাবে সোনালী
প্রভাতের আগে ।
প্রত্যাশার পশ্চাতে
জ্বলবে হবে- হে যুবক!
তবেই দুর হবে পরাজয়ের
অন্ধকার
অনুভূতিরা খোঁজ পাবে
প্রেমিকার ।
যে অনুভূতি কিংবা
প্রত্যাশা তোমাকে দৌড়াচ্ছে.
সে প্রেমিকার পশ্চাতে
দৌড়াবার যোগ্যতা কি আছে ?
----------------------------------1-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment