Sunday, February 17, 2019

স্বপ্ন দেখো ,স্বপ্ন দেখাও




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও ওহে যুবক !
গর্জে উঠাও তোমার এই স্পন্দিত বুক
যুদ্ধে চল উত্তাল বেগে চল স্বপ্নের পথে পথে
ওহে বীর পাল তুল এক দৃঢ় শপথের সাথে সাথে
আসুক না ঝড়! আসুক না বাধা!
জাগবেই তুমি  থাকবে না ধাঁ ধাঁ !
তুমি যে দিশারী, তুমি যে বিজয়ের দিপালী..
তবে কিসের ভয় হে স্বপ্নের পাখালি !
হ্যাঁ বলো, হ্যাঁ বলো-
রুখে দাও আছে যত পরাজিত শঙ্কা..
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও অনিষ্ট যত লঙ্কা
তুমি বীর- তুমি স্বপ্ন- তুমি আগামীর আলো
জেগে উঠ জেগে উঠ ওহে সূর্য্.
দুর করে দাও এ পৃথিবীর যত কালো ।
এক বিজয়ের স্বপ্ন বুঁনেছি তোমাদের মাঝে..
ওহে বীর, ওহে দামাল, ওহে অবিনাশী..
সুপ্ত শিখাকে জাগিয়ে দাও,এখনি জাগিয়ে দাও
এ জাতির প্রভাত দুপুর সাঁঝে ।

তুমি প্রত্যাশা, তুমি আগামী, তুমি লাল-সবুজের প্রহরী
এগিয়ে চল , বীর দর্পে এগিয়ে চল ওহে পাঞ্জেরী ।
স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও ওহে যুবক !
গর্জে উঠাও তোমার এই স্পন্দিত বুক ।
-----------------------------------5-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

হঠাৎ চেয়ে দেখি




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হঠাৎ চেয়ে দেখি তোমার ঠোঁটের লাল প্রলেপটা নেই..
বাকী সব ঠিকই ছিল

শুধু দেখিনি হাসিটা ! রাঙা ঠোঁটের হাসিটা
যে হাসির জন্য তোমাকে এতো ভালবাসি, এতো ভালবিাসি.
আজ কি এমন হলো হে প্রিয়া..
মলিন ঠোঁটে তুমি কাছে এলে, খুব কাছে এলে..
কিন্তু তরঙ্গ তো উঠেনা..
শিরহণ তো জাগেনা

আমি চাই- সেই রাঙা ঠোঁট  ‍দু’টো  চাই
রাঙা ঠোঁটের হাসিটা চাই..
খুব গভীরে  দেখতে চাই
যেমন করে আমি চাই ।

হঠাৎ চেয়ে দেখি তোমার ঠোঁটের লাল প্রলেপটা নেই..
---------------------------------4-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কেন নিবে এই অপবাদ?




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঠিক সামনের সীটে!
স্মার্ট্ ফোন হাতে ষোল কিংবা সতের বছরের একটি মেয়ে.
তার পাশেই বসা বিশ বছরের টগবগে যুবক ।
চেয়ে আছে-অপলক চেয়ে আছে চারটি নয়ন.
অনুমান করছিলাম কিছু একটা হচ্ছে, খুব মনোযোগ সহকারে হচ্ছে
জানালার গ্লাসে হঠাৎ তাকালাম !
সেই মোবাইলের ছবিগুলো ভাসছে, যৌন উত্তেজক ছবি
যাকে বলে পর্ণগ্রাফী কিংবা ব্লুফিম !
যুবকটির হাতটা পাঞ্চ করে যাচ্ছে অনবরত !যুবতিটা হেলে আছে
কে আসছে -কে যাচ্ছে- সে দিকে খেয়াল নেই
এক অন্তরঙ্গ মুহূর্ত্ !
অনেক চেষ্টা করলাম বিভিন্ন শব্দে শব্দে
ধ্যান আর ভাঙ্গলো না---
অপলক চেয়ে আছে ষ্মাট ফোনের পর্দায় পদায়…
সব যেন হাতে নাগালে
খুব সহজে ! খুব সহজে..
নিভে যাচ্ছে আগামীর প্রদীপগুলো
এ কোন যুবক যুবতীকে দেখলাম আমি..
এটা কি ডিজিটালাইজেশনের আর্শীবাদ ! নাকি আমাদের চরিত্রের অভিশাপ ?
যাইহোক না কেন
আমরা হেরে গেছি আমাদের কাছেই হেরেগেছি
নহে গো অপরাধ, প্রযুক্তির নহে গো অপরাধ
প্রযুক্তির সঠিক ব্যবহারই আমাদের আর্শীবাদ!
হে যুবক ! হে যুবতী !কেন নিবে এই অপবাদ?
--------------------------------------4-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।