Monday, February 18, 2019

লাশ হয়েও সে মরে




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
লাশ হয়েও সে মরে তবু নাহি থামে জটিলতা
মানুষ মানুষের গোস্ত খায় লাশ যায় যখন সেথা

স্বজন হারানোর বেদনায় যখন শোকাহত-
তখন সিন্ডিকেট বায়না ধরে কার ভাগ কত !
কথা বলি যখন উড়ে দেয় সব কথা
বুঝে না ,ওরা বুঝে না এ হৃদয়ের ব্যাথা
মূল্যবোধের সাথে ব্যবধান যেন চিরদিন-

পারেনি এসব মানুষের হিসেব মিলাতে কোন দিন
টাকা ছাড়া খোলা নাই আর কোন পথ!
থেমে গেছে, থেমে গেছে মানবিক সব রথ
দূর্ভাগ্যক্রমে লাশ হয়ে এসেছিল একটি ছেলে
বিস্ময়ভরা চোখে দেখলাম
লাশ নিয়ে ওরা কত খেলা খেলে-

ওই লাশ! ওই লাশ! পঁচে গিয়েছে মাঠে
তবু ওদের মন গলেনি
ছিনতাই করেছে পকেট প্রতিটি ঘাটেঘাটে
ওহে মানুষ কবে উঠবে এ প্রাণে মানবিক রোদ?
যা হচ্ছে, যা দেখছি
এ কি তোমাদের মূল্যবোধ ?
না না এ শুধু ঘৃণা আর চির ক্রোধ-

লাশ হয়েও সে মরে তবু নাহি থামে জটিলতা
মানুষ মানুষের গোস্ত খায় লাশ যখন সেথা!
------------------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


  

আমাদের দেনা -পাওনা




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শেষ হয়নি, এখনো শেষ হয়নি
আমাদের দেনা -পাওনা
ওই দেখ, হাত তুলে আছে মায়ের বঞ্চিত ছেলেটি
দুঃখীনি মেয়েটি,
লাল-সবুজের খেয়াঘাট!
ওরা নাকি পায়নি, এখনো পায়নি বিজয়ের ঠিকানা, মুক্তির ঠিকানা-
লেখা পড়া শেষ
কিন্তু ওরা জানে না বাকী পথে কি অপেক্ষা করে আছে
সেই পথ কত দূর!
মাঝিরা শুধু বলছে, পাঞ্জেরী শুধু ডাকছে-
কিন্তু নোঙ্গর কোথায় ?
ছেলেটি ঘুরতে ঘুরতে, মেয়েটি হাঁটতে হাঁটতে
নিজেরাই আজ নেই-
এ কার অভিশাপ ?
সোনার হরিণের সন্ধান তো আর পেল না-
রিক্ত হাতে ফিরে আসতে হলো আগামীর স্বপ্নকে-
পিতা -মাতা নির্বাক!
লেখা পড়া শেষ হলো কিন্তু কর্মের নিশ্চয়তা কোথায় ?
জাতি জানতে বড় উৎসুক
বেকারত্বের এই খেলা তিঁলে তিঁলে শিক্ষিত প্রাণকে করছে নিঃশেষ-
যুবক যুবতীর স্বপ্ন হারছে যেমন হারছে বাংলাদেশ ।
শেষ হয়নি, এখনো শেষ হয়নি
আমাদের দেনা -পাওনা
------------------------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভদ্র ছেলে ভদ্র মেয়ে


  
                                               
                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
একটি ছেলে শান্ত মেয়ে নিবাসে
হ্যাপি- আয়ান পাল উড়িয়ে প্রকাশে!
ফুলের মত দেখতে এ কোন সূরভী
রোজ সকালে পড়ছে ওগো আরবি
ওমা এ যে ঘরের কোণে নিত্য জ্বলে
লক্ষী ছেলে লক্ষী মেয়ে সবার কোলে
স্কুলে পড়া দেখলে তবে মাথা চটে
একটি চকলেট হাতে পেলে চটপটে
দাদা-দাদী দেখলে পরে
এক লাফে তার দাড়ি ধরে-
বাবার কণ্ঠ শুনলে ওগো
দেওনা বইটা পড়বো মাগো
দৌঁড় ঝাঁপ আর লাফালাফি সব ছাড়িয়ে-
ভদ্র ছেলে ভদ্র মেয়ে তারা হয়ে-
ওদের মাঝে আমি দেখি তরীর মাঝি
হ্যাপি-আয়ান জগৎ বুকে নয়তো পাজি।
----------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চোখ যা দেখে হৃদয় তা দেখেনা




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চোখ যা দেখে হৃদয় তা দেখেনা
হৃদয় যা বলে মানুষ তা বুঝে না
এক এলোমেলো্ প্রাণে রচিত জীবনের মহাকাব্য
প্রেমহীন স্পর্শে স্পর্শে মানুষেরা ছুটিছে গন্তব্য
এক অসুরের ছাপ লেগেছে চোখে মুখে
অজানা ভয় থর থর করে বুকে
আত্তারা কাঁপছে,চৌদিকে দুষ্টেরা এক
নিরহ নির্ভেজাল সত্যেরা পদধূলিত দেখ
প্রাণের অভিসারে প্রতিবাদ করলাম নিখিলে
সিন্ডিকেট এসে বুঝি আমাকেই ফেলে গিলে
সিন্ডিকেট ছাড়া চৌদিকে দেখি কিছু নেই
আমি একা, বড় একা, সম্মুখে কেউ নেই—
চির অবক্ষয়! তবু স্বপ্ন দেখি জাগবে তারা
কিন্তু মিথ্যের অগ্রাসনে সত্যেরা দিশেহারা
তবুও আমি এখনো এক দৃঢ় শপথের ছায়া
অস্র নেই, ক্ষমতা নেই, তাতে কি !
কবিতা তো আছে এক অবিনাশী যোদ্ধা হইয়া-
শুধু
চোখ যা দেখে হৃদয় তা দেখেনা
হৃদয় যা বলে মানুষ তা বুঝে না ।
----------------------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।