Tuesday, February 19, 2019

তোমার মাঝেই আছে সুপ্ত


                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে শিল্পের সন্ধানে ছুটেছো - হে শিল্পি
সে কারখানা তোমার মাঝেই আছে সুপ্ত !

একটু জাগিয়ে দেখ তোমার এ প্রাণে..
শৈল্পিক কত শিল্প গড়ে উঠেছে তোমার ভুবনে
তুমি রঙ তুলি, তুমি শিল্পি, তুমি অমর শিল্প…
হৃদয়ের ফ্রেমে এঁকে যাও শুধু এঁকে যাও
নিরবদি এঁকে যাও এক প্রেমের ছবি!

দেখবে- তুমি দেখবে- শুধু দেখবে..
কত শিল্প গড়ে উঠেছে শিল্পির অঙ্গনে…
জাগিয়ে তুল, শুধু জাগিয়ে তুল
তোমার গহিনের কারখানা ।

যে শিল্পের সন্ধানে ছুটেছো - হে শিল্পি
সে কারখানা তোমার মাঝেই আছে সুপ্ত
----------------------------- 8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ওরা এখন মৃত্যেুর ফাঁদে!




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঝড় উঠছে প্রচন্ড ঝড় উঠছে, কাল বৈশাখী ঝড়!
গভীর জলের কৈ মাছেরা প্রস্তুতি নিচ্ছে,তোড়জোড় প্রস্তুতি নিচ্ছে
জলে থাকবে না, ওরা আর থাকবেনা
আপনার গৃহে থাকবে না..

দলে দলে ডাঙ্গায় উঠছে, বন জঙ্গলে ছড়িয়ে পড়ছে
শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে, নিযার্স্ বেড় হয়ে যাচ্ছে..
তবু ওরা বুঝেনা এ নিবাস তাদের নয় ! এ যুদ্ধ তাদের নয়.
স্রোতের বিপরীতে ছুটেছে ওরা এক অন্ধকার ফাঁদে ফাঁদে
শিকারীরা উল্লাসে মেতে উঠেছে
পাড়া মহল্লায় অলি গলি ।

কৈ মাছেরা ভুলে গেছে, ভুলে গেছে আপনার নিবাস !
শিকারীদের বুঁনা জালে আটকে গেছে প্রাণের  স্পন্দন
ওরা ছুটেছে এক নবগিন্তের শ্লোগানে শ্লোগানে..
অথচ আপনার প্রাণ নেই, আপনার গৃহ নেই ।
ওরা  এখন মৃত্যেুর ফাঁদে!
-----------------------------------------------------10-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




সন্ধির দাবী নিয়ে গিয়েছি




                                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক যুদ্ধ থামাব বলে তোমার দূর্গে গিয়েছি বার বার..
সন্ধির দাবী নিয়ে গিয়েছি বহুবার

এক চুক্তি করব বলে হৃদয়ের দ্বার খুলেছি..
কউ তোমাকে তো পাইনি যতবার খোঁজেছি!
তবুও গিয়েছি যদি একটু..
বজ্র কন্ঠে ডেকেছি ইশারায় ইশারায় বলেছি..
এক যুদ্ধ থামাতে এসেছি,হৃদয়ের দাওয়াত নিয়ে এসেছি-

তুমি সাড়া দিলে না !
তুমি বুঝলে না, তুমি রাখলে না অঙ্গিকার ।
কথা ছিল আলিঙ্গনে আলিঙ্গনে লিখে যাবে প্রেমের কবিতা.
এক উৎসবে জাগাবে স্পর্শিত ফোয়ারা
উত্তাল সফেনে ভাসাবে প্রনয়ের মহাতরী..
রচিত করবে এক সন্ধির মহাকাব্য 

ভঙ্গ করলে , তুমি ভঙ্গ করলে সেই চুক্তি !
দুর্গে দূর্গে অবিরাম চলছে এক মহাযুদ্ধ..
কে রুখবে এ অশুভ শক্তি ?
এক যুদ্ধ থামাব বলে তোমার দূর্গে গিয়েছি বার বার..
সন্ধির দাবী নিয়ে গিয়েছি বহুবার ।
--------------------------------8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।