Tuesday, February 19, 2019

শুভ জন্ম দিন




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
শুভ –শুভ- শুভ জন্ম দিন ওহে লিজা !

শুভেচ্ছা- তোমাকে শুভেচ্ছা -অফুরান শুভ্চ্ছো
জেগে তুল হে জেগে তুল হে ওই বিধাতার ইচ্ছা

খুলে দাও আজই খুলে দাও স্বপ্নের ডাল- পালা
অতীত ব্যর্থ্তা নহে গো তোমার আগামীর পথ চলা

একে একে নিভে যাচ্ছে প্রাণের স্পন্দিত আলো
বাকী দিয়ে দুর করে যাও আগামীর সব কালো ।

আছে কি খেয়াল সেই দিকে ওহে ক্ষণিকের পাখি?
নহে গো আনন্দ- নহে গো ফূর্তি..
যদি না জাগাও গহিনের আঁখি !
কি মূল্য আছে তোমার যদি দাও তারে ফাঁকি
এখনো বাকি, অনেক কাজ বাকি !

আগামীর পথ চলা হউক চির মুক্তির ঠিকানা…..
লুফে নাও , লুফে নাও হাদিস কোরআন খানা ।
এখনো অচেনা, অনেক পথ অচেনা..
অতীত যে হয়নি কখনো অজানা !

শুভ –শুভ- শুভ জন্ম দিন ওহে লিজা !
শুভেচ্ছা- তোমাকে শুভেচ্ছা -অফুরান শুভ্চ্ছো
-----------------------------------10-11-2018 ।




পরিণাম




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে মানব,
আশরাফুল মাখলুকাত দাবী যদি কর আপনাকে..
সে বৈশিষ্ট্যের কতটুকু ধারন করেছো ভূ-লোকে!

আমি কি নিরাপদ তোমার অনিষ্টের গ্রাস হতে ?
তুমি কি নত শির ওই আল্লাহর ইচ্ছাতে ?

হও যদি গোলাম, হও যদি নত শির ওই বিধাতার
তুমিই শ্রেষ্ঠ, তুমিই পরহেজগার- ওহে ঈমানদার !

সম্মুখে তোমার নবীজির দিপালী - ওহে মুসলমান..
তবে কিসের ভয় হে
আকড়ে ধর
এ প্রাণে আকড়ে ধর  এক আল্লাহর সংবিধান
আল-কোরআন, আল-কোরআন ।

ওহে বেহেস্তী ফুলেরা শুনেছো যদি হুজুরের ওয়াজ
জেগে তুল হে, জেগে তুল হে গহিনের সুপ্ত আওয়াজ

দলে দলে ছুট মসজিদে ছুট ডাকিছে মুয়াজ্জিন..
হও নত শির তারই দরবার ওহে  ক্ষণিক প্রাণ…

বাইরে আছে ভেতরে নেই আছে কি তার দাম ?
সে যে মুনাফিক, সে যে কাফের—
দোযখ তার পরিণাম-

ওহে গোলাম- ওহে মুসাফির -ওহে তামাম পৃথিবীর প্রাণ
নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া গেয়ে যাও এই গান..
-------------------------------------------------10-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


সংলাপ




                                            -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি যদি না জাগ  হে গোলাপ
হৃদয়ে হৃদয়ে কিভাবে হবে  সংলাপ !
একা একা দহে শুধু তরঙ্গের সফেন..
দাউ দাউ জ্বলে শুধু বিচ্ছেদের আগুন।
তুমি জাগ হে -তুমি জাগ হে গোলাপ
থেমে যাবে থেমে যাবে সব যুদ্ধের সংলাপ ।
--------------------------------8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।