Tuesday, February 19, 2019

ততক্ষণে সব শেষ !




                                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার বুকে মাথা রাখবো বলে অনেক স্বপ্ন বুঁনেছি..
দুয়ার খুলে রেখেছি দিবা নিশি –

তুমি এতো কাছে আস তবু কেন ?
একদম হাতের নাগালে জেগে আছো অতন্ত্র প্রহরীর মতো
খুব ইচ্ছে করে তোমাকে মেরে মেরে লুটে নেই
সেই গুপ্ত জল রাশি !

তোমার জমিনের কোন খানে কি আছে আমি সব জানি !
গত রাতে সব দেখেছি..
তুমি এসেছিলে, একান্তে এসেছিলে গভীর রজনি..
বুকে মাথা রাখতেই..
দুষ্টটা কেঁদে উঠলো- জুড়ে জুড়ে কেঁদে উঠলো.
ততক্ষণে সব শেষ !

মৃদু হাসি দিয়ে ঘুমা টা ভে্ঙ্গে দিলে ।
আর তো আসলে না?
তোমার বুকে মাথা রাখবো বলে অনেক স্বপ্ন বুঁনেছি..
দুয়ার খুলে রেখেছি দিবা নিশি –
----------------------------------------11-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




হুজুগের উৎসব




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তারাগুলো নিভে যাচ্ছে, একে একে নিভে যাচ্ছে
ওরা চায় না, আর জ্বলতে চায় না অন্ধকার আকাশে

পথিকেরা সেই উজ্জ্বল তারার আলোকে ভুলে গেছে
এক হুজুগের উৎসবে মেতেছে বাংলার অলি গলি….
শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে গেছে জন সমুদ্র..
কিন্তু কেন ?
কোন উত্তর নেই !
আছে কিছু আবেগের উম্মাদনা আছে কিছু  প্রতিহিংসার মহাযজ্ঞ!

অবিরত  চলেছি অবজ্ঞা করে চলেছি অন্ধাকার দিপালীকে..
এই অন্তরে সফে নিয়েছি শুধু প্রতীকের মহাবরণকে
আর কিছু বুঝি না, বিচার বিশ্লেষণ বুঝিনা,
 চাই শুধু চাই আমার প্রতীকের বিজয় চাই
হউক না যে কেউ !

হে পথিক আমরা কি অন্ধ হয়ে গেছি ? কোন দর্শনে ছুটেছি ওদের পিছুন পিছুন!
ওরা কি তোমার মূল্য বুঝে?
নাকি তুমি এক যোগ্যহীন বিচারক !
যে স্বপ্নের প্রত্যাশায় মিছিলে মিছিলে ছুটছো....
সে কান্ডারী কি তোমার আর্জি শুনে ?
এ - ওপিঠ একই মঞ্চের অভিনেতা
তুমি এক দিশেহারা পথিক !বঞ্চিত মিছিলের রক্তাক্ত প্রাণ!

পথিকেরা সেই উজ্জ্বল তারার আলোকে ভুলে গেছে
এক হুজুগের উৎসবে মেতেছে বাংলার অলি গলি….
--------------------------------11-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




এতো সহজে




                                                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি কি পেয়েছো জানি না তবে আমি তোমাকে হারিয়েছি..
এতো সহজে তুমি বদলে যাবে তা হয়তো তুমিও ভাবনি

তবে এটা ঠিক,
তুমি অভিনয় করতে পেরেছো অপূর্ব্ অভিনয় !
সেই মঞ্চটা আজও পড়ে আছে একা একা পড়ে আছে
শুধু অভিনেত্রী নেই !

হয়তো অন্য কোন অভিনেতার হাতে ধরে মঞ্চে মঞ্চে
অজানা কোন পর্দায় ভেসে উঠছো..
খুব জানতে ইচ্ছে আর কতো দিন, আর কতো দিন..

তুমি কি পেয়েছো জানি না তবে আমি তোমাকে হারিয়েছি..
তুমি ছাড়া আমার মঞ্চ যে বড় একা, বড় একা
হয়তো অভিনয়ের মূল্য দিতে পারিনি..
কিন্তু ভালবাসা তো দিতে পেরেছি !

এতো সহজে তুমি বদলে যাবে তা হয়তো তুমিও ভাবনি !
---------------------------------- 10-11-2018 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।