Tuesday, February 12, 2019

আমি বন্ধু, আমি বন্ধুই তোমার




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

যদি বন্ধুত্ত্বের দাবী নিয়েই আস তবে স্যার বলো না-
আমি কবি হই কিংবা জগৎ সেরা হই
নহে গো আমি বন্ধুর সমান ।

বন্ধু যে এক অনুপম তরঙ্গ আমার-
এখানে নেই কোন সীমানা, নেই কোন প্রাচীর !
যে কিনা তফাৎ করেছে তাহা
নহে, নহে গো বন্ধু আমার ।

যদি বন্ধুত্ত্বের দাবী নিয়েই আস তবে স্যার বলো না-
আমি কবি হই কিংবা জগৎ সেরা হই
আমি বন্ধু, আমি বন্ধুই তোমার ।
---------------------------------------30-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

আজিকার প্রেম


    


                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজিকার প্রেম যেন এক বাহ্যিক তরঙ্গ খেলা..
গহিন কপাট বন্ধ করে চলেছে খোলা মেলা

প্রেমর বর্ণগুলো মুছে গেছে হৃদয় ভাষা হতে
অনুভূতিগুলো থেমে গেছে স্পন্দিত পরতে পরতে
নিষিদ্ধ তরঙ্গগুলো জেগে আছে প্রেমের উত্তালে
আজিকার প্রেম যেন এক নিলর্জ্জ্  দ্বার খুলে

এখানে নেই কোন হৃদয়ের আবেদন-
আছে কিছু দৌহিক চাহিদার প্রতিবেদন
নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে
প্রেমিক প্রেমিকার মৌলিক রচনা ।

আজিকার প্রেম যেন এক নগ্নতার ফুল..
যেথায় সেথায় ফোঁটে যায়..
মৌয়েরা বিধায় শুধু শূল!

আজিকার প্রেম যেন এক হৃদয়হীন স্পন্দন..
ক্ষণিক উল্লাসে ডাকিছে সারা জীবনের ক্রন্দন ।

প্রেম নহে কোন বাহ্যিক আশা-
এ এক হৃদয়ের র্নিলোভ ভাষা ।
-----------------------------------30-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


ঘরের বাতিটা অন্ধকার




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক নষ্ট সমাজের আবহাওয়া বইছে, চৌদিকে বইছে..
ঘরের পাখিরা ঘরে নেই!সিংহের গর্জ্ন থেমে গেছে

পাখিদের পালক ঝরে গেছে, স্পর্শিত বুক খুলে আছে
নগ্নতা জেগে উঠেছে শরীরের ভাঁজে ভাঁজে !
শিকারীরা উঁত পেতে আছে এক হিংস্রতার অগ্রাসনে
ক্ষতবিক্ষত হচ্ছে নগ্ন পাখিদের অমূল্য রতন..
ওরা বুঝে না, আপনার মূল্য বুঝে না, রতনের মর্যাদা বুঝে না

এক নষ্ট সমাজের আবহাওয়া বইছে, চৌদিকে বইছে..
ঘরের আলো ঘরে নেই ! আলোরা বাইরে চলে গেছে
নগ্নতা পরিবেশনের এক মহাযজ্ঞ চলিছে অলি গলি..
মঞ্চে মঞ্চে রক্তাক্ত হচ্ছে শিল্পির দেহ তরী !

এক নষ্ট সমাজের আবহাওয়া বইছে, চৌদিকে বইছে
প্রাণের প্রেম প্রাণে নেই ! প্রেম চলে গেছে নগ্নতার অভিলাসে
নগ্ন ডানায় পাখিরা উড়ছে নিষদ্ধ বাগানে বাগানে..
অথচ আপনার বাগান ফুলে ফুলে ভরপুর !

এক নষ্ট সমাজের আবহাওয়া বইছে, চৌদিকে বইছে..
সুপ্ত পর্দাটা জেগে গেছে, আলোটা জ্বলে আছে বাইরে বাইরে-
ঘরের বাতিটা অন্ধকার !
------------------------------------30-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

তুমি তো তোমার মালিক নও



                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি তো তোমার মালিক নও ওহে পৃথিবীর প্রাণ !
যে স্পন্দন পিঞ্জরে আছে- সে তো উড়ে যাবে !সে তো থেমে যাবে!
সেতো  ছেড়ে যাবে, সে তো ভুলে যাবে
তোমাকে ভুলে যাবে-
এ অপূর্ব্ দেহকে ভুলে যাবে--

সে কথা কি মনে আছে - ওহে পৃথিবীর প্রাণ !
তুমি যে নশ্বর মুসাফির- ওহে ক্ষণিকের মেহমান
ক্ষমতা বাহু বল দম্ভ অহংকার অর্থ্ ভিত্ত
কিছুই যাবে নাকো, কিছু যাবে নাকো-
ওই অনন্তের পথে পথে-
যাবে শুধু প্রাণের কালো- যাবে শুধু প্রাণের আলো !

এই দেহের মূল্য কি আছে বলো-
যদি না নেও প্রাণের আলো !ওহে ঈমানদার-ওহে মুসলামান,
কেউ যাবে নাকো, কেউ হবে নাকো আপন
সেদিন থাকবে নাকো কোন কিছু গোপন – ওহে পৃথিবীর প্রাণ ।

আজি আলো নেও, আজি আলো দেও- এখনি দাও.
এ দেহে দাও, এ প্রাণে দাও
তুমি তো তোমার মালিক নও ওহে পৃথিবীর প্রাণ !

সম্মুখে তোমার নবীজির হাদিস বিধাতার সংবিধান
এক মুক্তির উপাদান-
আল কোরআন, আল কোরআন ।
তুমি তো তোমার মালিক নও ওহে পৃথিবীর প্রাণ !
যেতে হবে উড়ে দিতে হবে ছেড়ে
এ অপূর্ব্ ভুবন- ওহে ক্ষণিকের পরান !
--------------------------------------- 29-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।