Saturday, August 10, 2024

স্বপ্ন তরী

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

এখনো জাগেনি পূর্ণি চাঁদ অন্ধকার রজনী,

চারিদিকে ডানা মেলিছে হুর পরীরা ধরনী!

 

শুরু হয়েগেছে ভূঁত পেতনীর রাঙা চাহনী,

কানে বাজিছে  রাক্ষস রাক্ষসীনির প্রতিধ্বনি।

ভয়ে কম্পনে প্রচন্ড গতিতে হৃদয়ে লাগিয়া

রক্ত ক্ষরণের প্রবল ঢেউ উঠিছে জাগিয়া।

 

বিনিন্দ্র রাত্রি তবু দুঃস্বপ্ন দেখিয়া

অশ্রু জলে ছুটিছে স্বপ্ন তরী গঙ্গাকে শুকিয়া।

এখ্নো বুকে বুকে  রক্তের ছোপ ছোপ দাগ,

তবু তপ্ত হাওয়া গ্রাসিয়াছে স্বাধীনতার ভাগ।

 

দিবসের ঝল ঝল রৌদ্রে অন্ধকার এনেছি ডেকে,

পূর্ণিমাকে করেছি আড়াল অসুরের ছবি এঁকে !!

এ অন্ধকার দূর হবে কি চিতার অনল জ্বলে ?

নাকি অদৃশ্য গুহায় ছুটেছি মাতৃকা ভুলে!

------------------------------------------------

সে ফুটিবে না আর

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

যে ফুল দিয়ে সাজাইতে চাইছো বাগানটারে,

সে ফুটিবে না আর এই মুক্ত স্বাধীন মাঝারে।

 

গোলাপের পাপড়িগুলো ঝরে গেছে বাহু আগে,

শিমুল পলাশও রাঙা হয়ে ফুটেনা রাগ-অনুরাগে।

এখন এক শুন্যতা ঘেরি কাননে কাননে!

বিষাক্ত পোকামাকড়ের আনাগোনা বাগানে।

 

সাপ বিচ্ছু ইঁদুরেরা গর্ত করেছে অন্ধকারে

এখন নির্মল বাতাস নেই শুভ্র আকাশ তরে।

অগ্নি  শিখায় পুড়ছে রক্তে পাওয়া স্বাধীন বসতি

স্বাধীনতা লুটে পুটে যাছে চোর ডাকাতের সারথী।

 

গোলাপের শিকড় উপরে ফেলেছে  যে মাটি

সে আজ শুন্যতায় তারই খুঁজে যুদ্ধের ঘাঁটি।

 

----------------------------------------------------

এসো হে নবীণ সূর্য

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

নেতৃত্ব জাতিরে হারাল আজ মেঘের মাঝখানে,

সূর্যটা কোথায় গেল কে জানে! কে জানে !

 

আবার আসুক ফিরে নবীণ সুর বীণার তারে

শিল্পী গেয়ে যাক স্বাধীনতার গান বারে বারে।

আজ যে বুকের মাঝে বজ্র বাজে্,

কি এক অগ্নিবানে  মরমর আওয়াজে!

 

কেউ যেন খামচে ধরেছে রাত্রির অন্ধকারে,

পূর্ণির শুভ্রতাও চলেগেছে আড়ালে নিরন্তরে।

আজ বড় শুন্যতা ঘেরি গ্রাসিয়াছে প্রাণ

এসো হে নবীণ সূর্য সোনালী আলোয় গগণ।

 

নবীণের পাগল হাওয়ায় চাই যে নৃত্যে মাতি,

আয় ফিরে আয় আগামী দিনের দুরন্ত সাথী।

ওরে তোর হাতে জাতির স্বপ্নরে দিলাম তুলি,

ওরে অট্রহেসে যাসনা ভুলি-যাস না ভুলি।

----------------------------------------------

 

নব ঢংগে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১০-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

নব ঢংগে জাতি ঘরের ঢুকেছে সিঁধ-কাটা ধূর্তে,

দিবা নিশীতে দিতে হবে পাহারা চোরটা ধরতে।

 

ওরে  তোরা  এখনি বুঝে নে সম্পদের অর্থ প্রবাহ

নেতা কিংবা প্রশাসনে নাহি যেন বাদ যায় কেহ।

 

ওরে ওরা সবে একই সূত্রে গায় গান চেয়ারে,

সুদ -ঘুষ -কমিশন লুটেরাজ সিন্ডিকেট ভাইরে।

 

ওরে হিসাব দে, প্রকাশ কর- কার কত সম্পদ,

জাতি যেন নাহি ভাবে তোরা সবে আপদ-বিপদ!

 

ওরে তোদের নীতি কথা জনতা চায় না বুঝে না,

এখনি হিসাব দে কার কত সম্পদ  সোনা গয়না।

 

নব ঢংগে জাতি ঘরের ঢুকেছে সিঁধ-কাটা ধূর্তে,

সাবধান! সাবধান!দিসনা সুযোগ ঘরটারে খুড়তে।

-----------------------------------------------

 

Friday, August 9, 2024

স্বাধীন মঞ্জিলে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

স্বাধীনতার পূর্ণতা এখনো ঘুমিয়ে আছে,

এখনো নির্ঘূম পাহারা পাড়া মহল্লার মাঝে।

 

চোর ডাকাতেরা লুটে নিচ্ছে,মেরে দিচ্ছে

স্বাধীন বাংলা আজ কাঁদছে, শুধু কাঁদছে,

আগুনের কালো ধোঁয়ায় বাড়ী ঘর পুড়ছে

স্বাধীন মঞ্জিলে এ কি হচ্ছে! এ কি হচ্ছে !

 

নদী- নালা ,খাল -বিলে লাশগুলো ভাসছে

তরতাজা মানুষগুলো ওভার ব্রীজে ঝুলছে।

এ কি আতঙ্ক স্বাধীন মঞ্জিলে?

চারিদিকে গুলাগুলি সদ্যুদের দখলে।

 

এতো রক্ত দিয়ে হলো কি লাভ ?

চারিদিকে দেখছি শুধু মসনদের লোভ।

জনে জনে এখনো চোখ রাঙা ক্ষোভ

এ কি হচ্ছে স্বাধীন মঞ্জিলে? কবে হবে চুপ!

--------------------------------------

 

কাক -ঈগলের মিছিল

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

 

এখন চারিদিকে উড়িছে নোংরা কাক!

তৃষ্ণার্ত বুকে দিন রাত দিয়ে যায়  ডাক।

বিষাক্ত সাপেরা দিয়েছে উঁকি পশ্চিমসাগরে

ঈগলের তীক্ষ্ণ দৃষ্টি পড়েছে মাটির স্তরে স্তরে।

 

ধারোলো নকের আঘাতে রক্তে ঝরে চারিধাার

তবু শান্ত প্রাণীরা বুঝে না আপনায় বাঁচিবার ।

স্বাধীন কূলে এ কি ! কাক- ঈগলের মিছিল,

বজ্র স্বরে শকুনে রে ডাকিছে স্বাধীন নিখিল।

 

মায়ের অস্থি মজ্জা ছিড়ে ছিড়ে খাচ্ছে  চিল

তবু ভাঙছে না ঘুম! খুলছে না বদ্ধ খিল !!

ওরে আঁখি মেলবি কবে, ঘুম ভাঙবে না কভূ?

ওরা যে রক্ত চুষে যাচ্ছে- কিছু বলবি না তবু !

-----------------------------------------                      

নব সূর্য দেখি আমি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

বাতাসে নব ফুলের সুবাস গিয়াছে ছড়িয়া,

পঁচা র্দুগন্ধ নাকে আসিবে না আর ফিরিয়া।

 

জুঁই চ্যাঁমিলী শিমুল পলাশ খুলিছে  যত আঁখি,

বাগান সাজিছে নবরূপে উড়িছে কত পাখি !

নব সূর্য দেখি আমি সোনালী রাঙা গগণে

ধূসর কালো মেঘেরা চলিছে আত্মগোপনে।

 

অতন্ত্র প্রহরী আছে জাগি গ্রাম ও নগরে,

বিদ্রোহের উত্তাল ঢেউ উঠিছে পর্বত সাগরে।

সব ব্যর্থতা ভেসে নিয়ে যাবে নবীণেরা গঙ্গায়-

সোনালী সূর্য আবার আসিবে ফিরে বাংলায়।

 

যারা দিয়েছে কীট পতঙ্গরে ডাক ফুলের সম্ভার,

তাদেরকে রুখে দাও এই প্রজন্ম দুরন্ত-দুর্বার।

-------------------------------------------------

বলো কেমন আছি?

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

মাগো জন্মেছি তোমার গর্ভে স্বাধীনতার পরে,

অনেক রক্তে  ঝরে তুমি এসেছিলে বিশ্বসম্ভারে।

 

তুমি মাতৃ গৃহ বলে সবাই মাতা বলে মানি,

আজ কেন সন্ধ্যা বেলা!কেন হানাহানি?

কে ওরা আসিছে ছুটিয়া প্রচন্ড গর্জিয়া !

তোমার বুকে আঘাত করে নিশানা লুটিয়া।

 

মাগো এমন তো চাইনি কাল বৈশাখী ঝড়ে

তুমি লন্ড ভন্ড হইবে বিদ্রোহী অনলে পুড়ে।

ভাবিনি কখনো তুমি হইবে রুধি চারিধারে,

রাহুর শত সহস্র বাহু ঘিরে ধরিবে তোমারে!

 

মাগো সন্তানেরা বড় অকৃজ্ঞ,বিষ এনেছে যাচি,

ওরা আঁচল দিয়েছে পুড়ি, বলো কেমন আছি?

-----------------------------------------------

পুলিশ জনতার বন্ধু

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনী ছিল বিনিন্দ্র জেগে,

অতন্ত্র প্রহরীর মতো প্রবল স্রোতের বেগে।

 

এ মাতৃকার প্রেমে  আপন রক্ত দিয়েছে ঢালি,

লক্ষ শহীদের অর্জিত লাল-সবুজের দিপালী।

ওরে নহে তারা শত্রু, নহে  বিদ্রোহী কোন প্রাণ

ওরা শৃঙ্খল ! ওরা অতন্ত্র প্রহরী বঙ্গের উদ্যান।

 

ওদের গ্রাস করিয়াছে ক্রমে স্বৈরতন্ত্রের নির্দেশ!

এই যে গুলি, এই যে রক্তপাত, এই যে প্রাণনাশ!

অতি উৎসাহী কিছু ছাড়া বাকী সব নির্দোষ,

পুলিশ জনতার বন্ধু ! ভুলে যাও সব আক্রোশ!

 

রাষ্ট্রের নৈরাজ্য পুলিশের দিকে ক্ষোভ হয়ে আসে,

এ প্রথা ভেঙ্গে ফিরে  এসো হে জনতার পাশে।

লক্ষ্য কোটি স্যালুট ! মুক্তিযুদ্ধের প্রথম বিল্পবী প্রাণ

স্বাধীন পতাকায় রক্তে লেখা সোনার বাংলা গান।

 

ছুঁড়ে  ফেলে দাও স্বৈরতন্ত্রের যত বজ্র ডাক,

মৃত্যুঞ্জয়ী হও মাতৃকার প্রেমে তুমুল ঘূর্ণিপাক।

----------------------------------------------------

 

 

স্বাধীন মায়ের ছায়া

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৯-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওই যে পুরানো শকুন হিল্লোলে কল্লোলে,

পতাকারে খামছে ধরেছে স্বাধীন অঞ্চলে।

 

হে বিপ্লবী, আয় রে ছুটে, টানতে হবে রশি,

ওরে স্বাধীন বুকে রইলি কোথায় বসি ?

 

ওরে কোথায় কি আছে তোর কাজ !

ওরা ভেঙ্গে চুড়ে দিচ্ছে যুদ্ধের কারুকাজ!

 

ওরে চলরে চল নব যুদ্ধের উদ্যানে,

রক্ষা করি যে স্বাধীনতা পেয়েছি রক্তবানে।

 

আয় তোরা আয়, খুলে দিয়ে সকল চিত্তকায়া,

কিসের ভয়!সম্মুখে তোর স্বাধীন মায়ের ছায়া।

বিপ্লবের মর্যাদা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

বিপ্লবের নামটা দিয়ে স্বাধীনতা বলি যারে,

সেখানে মুক্তি সে অবরুদ্ধ কারাগারে !

 

যে স্বাধীনতা ছিনতাই হয় রাত্রির অন্ধকারে,

সে জাতির মুক্তি নাই শহীদ রক্তের সম্ভারে।

 

যে যোদ্ধা ছুটে যুদ্ধরণে আন্তরপানে গাঁথি

সে চায় সদা উজ্জ্বল সূর্য- চন্দ্র দিবারাতি !

 

যে বিজয়ে  পুঞ্জিভূত ক্ষোভের আগ্নিবান,

সে বিপ্লবের মর্যাদা থাকে কি করে অম্লান ?

 

স্বাধীনতা তো অসিম বিস্তৃত ধূলির পরে ধূলি,

এখানে নেই কোন বৈষম্য রক্তপাত অলি-গলি।

 

রক্ত ঝরা বিপ্লবে যে  বিজয় আসে উঁচুশির তুলি,

আপন স্বার্থে বিক্রি করে কিভাবে তারে ভুলি ?

--------------------------------------------

মোছো এখন অশ্রুজল

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০8-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

ওহে মোছো এখন অশ্রুজল, চাও হাসি মুখে,

সোনালী সূর্য  উঠেছে ওই রাঙা রক্তের বুকে!

 

এগিয়ে যাও সংস্কারে নব মুক্তির সন্ধানে,

চির সত্যের স্পন্দন ডেকে লও পরানে।

হউক বিরাগবাজন কেহ যুদ্ধের উদ্যানে

তবু তুমি স্বপ্ন উষার আলো রাত্রির গগণে।

 

হয়তো কেহ ভালবাসে নয় তো কেহ না,

তাতে তোমার কি হে নবীণ উম্মাদনা।

তুমি প্রতিবাদী তলোয়ার, তুমি রাঙা চোখ

তুমি বিজয় নিশান, তুমি রাত্রির চন্দ্র মুখ।

 

ওহে মোছো এখন অশ্রুজল, চাও হাসি মুখে,

সোনালী সূর্য  উঠেছে ওই রাঙা রক্তের বুকে!

-------------------------------------------

Thursday, August 8, 2024

যোদ্ধার রক্ত ফুলে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-০৮-২০২৪ ইং

***********************************

বিপ্লবের পরে আসে যদি বিজয়- সে এক আনন্দ!

তার চেয় বড় পরাজয় যদি না থাকে বিজয়ের বসন্ত।

 

অনেক রক্তে লেখা বিজয়ের কবিতা-মহাকাব্য,

এখানে থাকে সম্প্রতি- শ্রদ্ধাবোধ- সাম্য -সভ্য।

হে বিপ্লবী, কারা অগ্নি সংযোগ লুটতরাজে মত্ত্ব ?

এই স্বাধীনতা চাইনি যেখানে অবরুদ্ধ মুক্তির সত্ত্ব।

 

ওরে,যোদ্ধার রক্ত ফুলে যদি সুবাস বহে সুমন্দ,

কোন অসুর শক্তি পারবে না ছিনাতে ফুলের সুগন্ধ।

তুমি যদি হেরে যাও হেরে যাবে বিপ্লবের রক্ত,

সাবধান! ওত পেতে আছে শত শকুনের ভক্ত।

 

যোদ্ধার সুরে সুরে গাই মুক্তির গান আপন মনে,

 হে স্বাধীন এসো হে শোষিত বঞ্চিতের আমন্ত্রনে।

------------------------------------------------

পরিচয় কি ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং

***********************************

যোদ্ধার রক্তে লেখা যে বিজয়ের কবিতা- যে গান,

যেখানে যদি চোর ডাকাত দস্যুরা তুলে ঘূর্ণি তুফান!

মাতৃকা যদি হয় নিরাপত্তাহীন অগ্রাসী সন্ত্রাস

যদি ধবংস হয় মাতৃকা জন্মের গর্বিত ইতিহাস

তবে তোমার পরিচয় কি?

 

যে সংস্কারের ব্রতে

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৮-০৮-২০২৪ ইং

*যে সংস্কারের ব্রতে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং

***********************************

হে যোদ্ধা, দেশ মুক্তির যে অফুরান প্রত্যাশা-

তাজা রক্তে বুঁনেছিলে তা যেন না হয় দুরাশা!

এখানে যেন ফিরে না আসে সেই অভিশপ্ত

যাকে মুক্তি যুদ্ধ বলো তা যেন হয় পরাস্ত।।


স্বাধীনতা রয়েছে পড়ে, শুধু জনতার মুক্তি নাই

এখনো সেই অভিশপ্ত প্রেতের শব্দ শুনতে পাই।

এখনো চারিদিকে সেই পুরনো শুকুনের শৃঙ্খল,

রক্তে পাওয়া স্বাধীনতাকে করতে চায় নিষ্ফল।


স্বাধীনতার যে চিত্রপট রক্তে রক্তে আঁকা,

তা যেন না হয় শুন্যতার দিকে চেয়ে থাকা।

যেখানে নিজেকে করেছা ছাই প্রতি পলে পলে

সেখানে যেন তোমারে না ভাসায় অশ্রুজলে।


যে সংস্কারের ব্রতে জাগ্রত তোমাদের হৃদয়,

সেখানে যেন দৃঢ় শপথ থাকে অস্থিমজ্জাময়।

--------------------------------------------

Tuesday, August 6, 2024

গোলাপ ফুটিবেনা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

অপশক্তির যত বাধা,ডিঙ্গিয়ে যেতে চাই,

মুক্তি পাইবার আশে যোদ্ধার কাছে যাই !

 

মাতৃকার রক্ত ক্ষরণে অন্তরে ব্যাথা বাজে,

তবু মুক্ত ফুল  চাই বনে বনে দিবা-সাঁঝে।

জানি হে রাঙা ফুল মম যুদ্ধের শ্রেয়তম

স্বাধীনতার ধন আর নহে যে কারো সম।

 

যে ফুলকে দিয়েছি ভেঙ্গে চূড়ে- পোড়া,

সে ফুলকে একদিন খুঁজিবে পাড়া পাড়া।?

তাড়িয়েছি গোলাপ ফুল- জবারে ফুটিয়া,

এখন জুঁই চ্যাঁমিলী খুজি অশ্রু জড়িয়া।

 

ওইসব বিষাক্ত কীট পতঙ্গরে ঘৃণা করি,

ওরে কত যে বিফলতা, কত যে আহাজারি।

তোর সম্মুখে অপেক্ষা করিছে  অগ্নি পুরি,

সেদিন আর গোলাপ ফুটিবেনা এ পথ ধরি।

-------------------------------------------

যে বিজয় রক্ত লাল

 তারিখঃ ০৫-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

রাজপথে এসেছিল এক মুক্তির প্রয়োজনে

তরুণ যোদ্ধা যত!

একে একে তাজা রক্ত দিল বুলেটের গুলিতে

মৃত্যু সহ!

জাতি স্বাগত জানিয়েছিল ক্ষণে ক্ষণে

তুপ্তির আসনে বসি

দীর্ঘ দিনের বহ্নিতপ্ত ক্ষোভের উথরোলে

স্পন্দিত প্রাণ!

যে বিজয় রক্ত লাল অযূত প্রাণে উৎসর্গে !

তা বিপুল উৎসবে মাতিছে মাঠে প্রান্তরে

এ উৎসব যদি ডেকে আনে আগুনের শিখা

এর চেয়ে পরাজয় আর কিছু নেই

সেই বিপ্লব! সেই স্বাধীনতা! সেই রক্ত লাল

মুছে যাবে ইতিহাসের কালজয়ী পাতা থেকে্-

--------------------------------------------