Saturday, August 30, 2025

আগামীর প্রতিশোধ

 আগামীর প্রতিশোধ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
আজকের আপমান আজ মুছে যাবে নীরবে,
আগামীর প্রতিশোধ জাগবে অগ্নি বজ্র হুঙ্কারে।
মাথা নত করো না, ত্রাসে থাকিও না দাস,
অভিমানী অন্তরে জ্বলে প্রতিরোধের বাস।

হৃদয় ভাঙিলেও ভুলে যেও না শত্রুর কথা,
মুক্তির অগ্নিতে দগ্ধ হবে তাদের অস্তিত্ব গাঁথা।
নীরব চাপে জমে রাগের রণপ্রস্তুতি আজ,
প্রত্যেক পদে জাগে শত্রুর ভয় ও বিভ্রান্তি তাজ।

প্রতিটি অবজ্ঞা আজ হয় প্রেরণার চাবি,
আগামী দিনের লড়াইয়ে হবে বিজয়ের কবি।
যত ঘাটতি ছিল ধীরে ধীরে পূর্ণ হবে শত্রুতে,
অস্তিত্বের বিজলে ভেসে যাবে তাদের মুখেতে।

আজকের আপমান, নেশা হয়ে প্রতিশোধের ছন্দ,
আগামীর আলো জ্বালাবে সত্যের দ্বন্দ্ব।
-------------------------------------------------

ধর্মের দীপশিখা

 ধর্মের দীপশিখা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
ধর্মরে অন্তরে যপে চল হে মুমিন নশ্বরে,
জান্নাতের ফরমান পাবে তুমি অবিনশ্বরে।
প্রার্থনায় ভরে অন্তর, শুদ্ধি করিও অবিরতরে,
সত্য পথে চলিও, তবেই হবে মুক্তির দরশরে।

মিথ্যার বন্ধন ভাঙিও, ন্যায়ের দীপ জ্বলে ভাসরে,
শুদ্ধ অন্তরে আলোর দ্যুতি ছড়াও চিরন্তরে।
ধর্ম পথে অটল থাকিও, ভয় হোক তুচ্ছরে,
শত্রু নাশ হইবে, শান্তি মেলে হৃদয় পূর্ণরে।

প্রেমের চেতনায় ভরে হে মুমিন, করিও অঙ্গীকার,
পাপমুক্তি হবে তোমার ধৈর্যে, হবে অনন্তসাথি প্রান্তর।
ধৈর্য্যে সঞ্চারে আসে প্রভুর অনুগ্রহ নিত্যরে,
সত্য, ন্যায়, প্রেম হোক জীবনভর সঙ্গী চিরন্তরে।

চিন্তা মুক্ত হোক, ভ্রান্তি দূরে হোক অনবরতরে,
প্রভুর অনুগ্রহে মিলে শান্তি হোক সত্যধরে।
হে মুমিন, যপে চল, রখিও অন্তরে বিশ্বাসরে,
জান্নাতের ফরমান মেলে সত্যপথে চিরস্থায়ীরে।
-------------------------------------------------

মানবতার দুর্ভিক্ষ

 মানবতার দুর্ভিক্ষ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
মানবতার দুর্ভিক্ষে আজ বক্ষ ভাসে রক্তজলে,
স্বৈরতন্ত্র মবতন্ত্রে আঁধার নামে বঙ্গতলে।
শৃঙ্খলেতে বাঁধা পড়ে যায় মুক্তির দীপশিখা,
অন্যায়েতে শ্বাসরুদ্ধ হয় নীরব গৃহদ্বারিকা।

ফ্যাসিবাদের দাবানলে সব সত্য জ্বলে ছাই হয়ে,
মিথ্যার পথে মানুষ এখন হাঁটে কেবল ভয় লয়ে।
অন্ধকারের শৃঙ্খলেতে বন্দী হলো ভোরবেলা,
কাঁদে আকাশ কাঁদে ধরাতল, স্তব্ধ হলো সব ভেলা।

তবু বিপ্লবীর বুক ভাঙে না, শপথে জ্বলে আগুন,
তাদের চোখে বিজয় লেখা, সত্যে বাঁধা রক্তরুণ।
রক্ত ঝরেই গড়ে উঠিবে মুক্তির মহা প্রাচীর,
মানবতার গান গাইবে বিশ্ব, জাগিবে নব বীর।

অগ্নিঝড়ে ভাঙিবে শৃঙ্খল, উঠিবে মুক্তি–আলো,
আবার বিপ্লবী জাগিবে জ্বলে অগ্নি অনন্ত কালো।
--------------------------------------------------

সূর্যের অশ্রু

 সূর্যের অশ্রু

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
কাঁদিতেছে সূর্য সন্তান বুক ভাসা অশ্রুজলে,
শত্রুরা আঁধার বুনে, চক্রান্তে দলবলে।
নীরব আকাশে ভয় ভাসে, মেঘ নাচে গোপনে,
বীরেরা দাঁড়ায় রণভূমে, অগ্নি হাতে বিপণে।

মায়ের চোখেতে ঝরে অশ্রু, শিশুর হাসি জ্বলে,
শপথের আগুন জ্বলে উঠে, ভাঙে শৃঙ্খল দলে।
শত্রুর কূটচাল গলে যাবে চেতনার অগ্নিতে,
রক্তে লেখা গাথা বাজে স্বাধীনতার সংগীতে।

তলোয়ার ঝলসে রণমাঠে অন্ধকার ভেদে,
উদিত হবে মুক্তির সূর্য, আলো ভেসে অবাদে।
স্বাধীনতার পথে ধ্বনিত বীরের মহা ধ্বনি,
শত্রুর ছায়া ভাঙবে চিরসত্যের আলোকরশ্মি।

শেষে ধ্বনিত গর্জন হবে বীরের কণ্ঠতলে,
ওরে কাঁদিতেছে সূর্য সন্তান বুক ভাসা অশ্রুজলে।
--------------------------------------------------

বিজয়ের ডাক উঠুক

 বিজয়ের ডাক উঠুক

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
এক অসভ্যতার চূড়ে উঠেছে জাতি মৃত্যুর ডাকে,
তাকে দমানোর যেন কেউ নেই স্বাধীন ভূ-লোকে।
অন্ধকারের নীল ছায়ায় গোপন শত্রুর জাল,
প্রান্তর ভরে থরে থরে দমনকারীর কাল।

হৃদয় জ্বলছে অগ্নিতে, রক্তে লেখা প্রত্যয়,
মুক্তির জন্য লড়াই চলবে, ছেদ হবে না ভয়।
উঠো হে তরুণ, ভাঙো শৃঙ্খল রণমঞ্চে,
দাও প্রতিঘাত শত্রুকে, জ্বলো অগ্নি–মঞ্চে।

মাটির কণায় কণায় ফোটুক বিদ্রোহের শিখা,
বিজয়ের ডাক উঠুক দূরদূরান্তে মানবহৃদয় ধিক্কা।
শত্রু যত নির্মম, যত নিঃসঙ্গ, যত ঘাতক,
বীরের রক্তে লেখা হবে প্রতিঘাত অমলিন তাজক।

এক অসভ্যতার চূড়ান্ত অগ্নিকুন্ডে ঝাঁপ দাও,
মৃত্যুর ডাকে বলো, “আমিই তোমার পরাজয়।”
অন্ধকার যত ঘিরে রাখুক বিপ্লবের স্রোত,
আলোর স্রোতে ভেসে আসুক স্বাধীনতার দূত।

উঠো, হে বীরেরা, দাও শত্রুকে চরম প্রহর,
বিজয়ের পতাকা উড়িয়ে দাও ইতিহাসের কণ্ঠে অমর।
-------------------------------------------------------

উঠো হে বঙ্গ বীর

 উঠো হে বঙ্গ বীর

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
স্বদেশ প্রেম না থাকলে রক্তে জ্বলে না অগ্নি,
বিপ্লবী হলেও তুমি নও মাতৃভূমির চরণি।
শহীদের রক্তে লেখা ভুমি জাগ্রত হয় অমর,
যেখানে শপথ নেবে বীর, সেখানে বিজয়ও ঘনঘোর।

শত্রুর শৃঙ্খল ভেঙে জেগে উঠুক দুরন্ত বালক,
কণ্ঠে কণ্ঠে বেজে উঠুক স্বাধীনতার ঢালক।
অন্ধকার যত জড়ায়, আলো ছড়িয়ে দাও তেজে,
বিপ্লবের আগুনে গড়ে উঠুক নতুন ইতিহাস সাজে।

জাগো হে তরুণ, দাও শপথ বুকের তাপে ভরা,
বিপ্লবী চেতনায় গড়ো শক্তির নতুন ধারা।
যে দেশপ্রেমহীন শক্তি শুধু পাষাণের মতো কঠিন,
সে হারাবে, নীরব হবে, বঞ্চিত হবে পথের অন্তিন।

মাতৃভূমির রক্তে লেখা এই অগ্নিশপথ বলো হে বলো,
উঠো হে বঙ্গ বীর, দাও শত্রুকে প্রহার রাত্রির কালো।
বিপ্লবী চেতনায় জ্বলো, প্রজ্জ্বলিত করো জাতির আলো,
বিজয়মুখী চলো হে চলো, অদম্য সাহসে বুক খুলো।
-----------------------------------------------------

অপমান করলে

 অপমান করলে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ৩০-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************

এ বিপ্লব যদি করে আরেক বিপ্লবকে অপমান,
ইতিহাসে সে বিপ্লব হবে কেবেই লজ্জারগান।
মানুষের তরে জ্বালায় শিখা যদি নিভে আঁধারে,
অহংকারে সে বিপ্লব ডুবে মরে অন্ধকারে।

মায়ের বুকের রক্তধারা শপথ দেয় যে দীপ্ত আলো,
যে তা ভুলে, সে পতনের অতলে হয় দগ্ধ কালো।
শহীদদের অগ্নিশপথ মুছে যায় না কভু কখনো,
অপমান করলে প্রতিশোধ জ্বলে উঠে রুদ্র ধনু।

বিপ্লব মানে শৃঙ্খল ভাঙা, নয় কখনো বিভাজন,
মানবের তরে মুক্তির শপথই হোক চিরউদয়ন।
যে বিপ্লব লুটে নেয় সাথীর জয়গাথাখানি,
সে বিপ্লব ইতিহাসে কলঙ্ক হয় সকলেই জানি।

তাই জাগো হে সত্যসৈনিক, মিলাও শক্তি একত্রে,
ঐক্যেরই অগ্নিশপথ নাও হে সকল ভ্রাতৃত্রে।
মিথ্যা দম্ভে ভেঙো না ওরে সহযোদ্ধার প্রাণ,
ঐক্যের দীপ্ত শিখাতেই জ্বলে বিপ্লবের গান।

-----------------------------------------------------

নেতার ছায়া

 নেতার ছায়া

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ঘুঁটিবাজ, চাঁন্দাবাজ, ধান্দবাজা—আজিকার পুঁছকে নেতা,
পদ-পদবীর জোরে ঠিক করে দেয় শাসনরীতি বীথা।
শত্রুর হাসি লুকিয়ে থাকে অন্ধকারের কোণে,
সত্যকে দমন করে তারা, ভাঙে জাতির স্বপ্ন-তোরণে।

রক্তে লেখা ইতিহাসে আজো শপথ নেবে বীরেরা,
অন্ধকারের শক্তি ভেঙে ছড়াবে মুক্তির দীপেরা।
জাগো হে তরুণেরা, দাও আলো ঊষার প্রভাতে,
ভয়কে সরিয়ে দাও দূরে, ছড়াও সত্যের ডাক ধরাতে।

প্রাণের তাপে জ্বালাও অগ্নি, লড়াই করো নিরন্তর,
শত্রুর সব শৃঙ্খল ভাঙো, জয় করো শক্তির অন্তর।
কালো শক্তি যতই দানা বাঁধুক ছায়ার জালে,
সত্যের তরে দাঁড়াও হেঁটে, দাও শত্রুকে চিরকালে।

অগ্নি শপথ নাও সবাই, রণক্ষেত্রে করো প্রস্তুতি,
মুক্তির পতাকা উড়াও, ছড়িয়ে দাও বিজয়ধ্বনি।
যে নেতা পদপদবীর জোরে দখল করে জাতির আশা,
তার অন্ধকার ভেঙে দাও, জাগুক নতুন ভোরের ভাষা।
------------------------------------------------------------------

Friday, August 29, 2025

অগ্নিশক্তি

 অগ্নিশক্তি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ওগো, আজ যারে আশ্রয় প্রশ্রয় আনন্দ উল্লাসে,
সেই কালো শক্তিই গ্রাসিবে তোমারে সর্বনাশে!
অন্ধকার লেজে লেজে ছড়ায় শত্রুর অশুভ হাসি,
জাগো হে বীরেরা, ভাঙো দেশদ্রোহীদের সব মাসি।

প্রাণের তরে ধ্বনি উঠুক, রণক্ষেত্রে হোক আগুন,
শত্রুর সব শৃঙ্খল ভেঙে ছড়িয়ে পড়ুক তপ্ত বাগুন।
রক্তের অগ্নিতে লেখা মুক্তির নতুন ইতিহাস,
চেতনাকে জাগাও, দাও শত্রুকে মহা বিপ্লবের আশ্বাস।

ধ্বংসের ছোঁয়ায় শিহরণে দুলুক সব শক্তি,
ভয়কে সরিয়ে দাও দূরে, জাগুক সত্যের মুক্তি।
তলোয়ার উঁচু করো, চিৎকারে কেঁপে উঠুক প্রহর,
মুক্তির তরে অগ্নিশপথ নাও, ছড়াও নূতন গগনমোহর।

অন্ধকার যত জড়িয়ে ধরুক তোমারে,
আলোকের তরে লড়ো, ভাঙো দানবীয় শত্রুকে বারবার।
শঙ্খ, ঢোল, তলোয়ার হাতে করো সর্বনাশী প্রহার,
মুক্তির পতাকা উড়াও, জাগুক চিরন্তন বিজয়ধ্বনি সবার।

-------------------------------------------------

স্বাধীনতা বিপন্ন

 স্বাধীনতা বিপন্ন

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
শুনো হে জাতি! স্বাধীনতা আজ বিপন্ন,
চোখ খুলো, শত্রু ঘেঁষে আছে অন্তর নৃশ্যাপন্ন।
পথ হারানো নয়, এখন লড়াই করো তেজে,
রক্তে লিখে আসুক বিজয়ের অমর বেজে।

শৃঙ্খল ভাঙো, চেঁচাও হে বিজয়ধ্বনি,
অগ্নিশপথ নাও, করো প্রতিঘাত নিত্য প্রাণে বিনি।
মায়ের বুকের কষ্ট মনে রেখো অন্তরে,
তোমাদের সাহস ভাঙবে অন্ধকারের আঁধারে।

প্রতিটি পদক্ষেপ হোক বিজয়ের সুর,
স্বাধীনতার জন্য লড়াই করো, চুপ না হও, হে দূর।
জাগো হে জাতি, রক্তে রাঙাও পতাকা উঁচু,
ভাঙো শৃঙ্খল, চেঁচাও, গর্জে উঠুক ধ্বনি ঝরবু।

সত্য ও ন্যায়ের পথে হেঁটে যাক প্রাণ,
অমর হোক স্বাধীনতা, চিরন্তন হোক আমাদের গান।

জাগো হে কলম বীর

 জাগো হে কলম বীর

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
জাগো হে কলম বীর, লিখ হে সত্য বাণী,
বলো হে লক্ষ শহীদের লেখা কবিতাখানি।
অন্তরে জ্বলে স্বাধীনতার অফুরান আশা,
রক্তে সিঞ্চিত পথে ফিরে আসে মুক্তির ভাষা।

মুক্তির জন্য ত্যাগীরা দাঁড়িয়েছে দূর্গে,
তাদের সাহস আজো দেয় প্রেরণা তুঙ্গে।
শত্রুর চক্রান্ত ভাঙো, অশুভকে দাও চেতন,
কলম হোক তলোয়ার, শব্দ হোক বজ্রগর্জন।

মা–দেশের ঘরে ঘরে বাজে মুক্তির গান,
ভয়-অন্ধকার কাঁপে, শত্রু ভেঙে যায় প্রাণ।
শহীদদের স্মরণে আজ উঠুক অগ্নি প্রভাত,
জাগো হে তরুণ বীর, ভাঙো শৃঙ্খল রাত।

স্বাধীনতার পাখি উড়ুক অমোঘ বায়ুতে,
কবিতার প্রতিটি শব্দ হোক বিদ্রোহের ভঙ্গিতে।
আত্মার অগ্নি জ্বালাও, হে প্রজন্মের সৈনিক,
প্রতিটি চিৎকার হোক শত্রুর ভয়-দমন তীর্যক।

সত্যের দীপ জ্বালাও অন্ধকারে গভীরে তপ্ত,
মুক্তির কল্যাণ হোক চিরন্তন স্পন্দিত দীপ্ত।
--------------------------------------------------


শত্রুর দুর্গ ভেঙে ফেলো

 শত্রুর দুর্গ ভেঙে ফেলো

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
বলবো আমি সত্য আজি, ধরেছে তোদের সর্বনাশ,
পথ হারিয়ে ঘুরছিস তোরা অসুর–মন্ত্রের ঘোর ত্রাস।
শৃঙ্খল যত আঁকড়ে ধরে, ভাঙো ওরে বজ্র হাতে,
অগ্নি–শপথ নাও সকলে, দাও প্রতিঘাত রণরাতে।
মায়ের বুকের রক্ত–অশ্রু কাঁপে আজি ঝড়ের বায়ে,
চুপ করে কি থাকবি তবে, শত্রু যখন ধেয়ে আয়?
তলোয়ারের ঝলক ছুঁড়ে আগুন জ্বালো শত্রু–দ্বারে,
বীরের বুকে মৃত্যি–শপথ বাজুক আজি ধ্বনি–ঝড়ে।
ভাঙো দুর্দমনীয় বাঁধন, জ্বালো অগ্নি শিকল–খাঁচে,
মুক্তি ছাড়া পথ যে নাই, রক্ত দিয়েই জয় আঁচে।
শত্রু যতই বাঁধুক শৃঙ্খল, ভাঙো হে অগ্নি–বীর,
নয়নে ধ্রুব জ্যোতি জ্বালো, করো শত্রুর অবনীর।
শত্রুর দুর্গ ভেঙে ফেলো, অগ্নি–প্রবাহে ভেসে যাক,
জাগো হে তরুণ অগ্নি–বীর, শত্রু–কাফেলা ছিন্ন হোক।
-------------------------------------------------------

অগ্নিশপথ

 অগ্নিশপথ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
কেমন করে হলি নত বীর বাঙালি বলরে আজ,
কল্লা ধরে টানছে মা’রে, তবু কি হয় না লাজ?
রক্ত ঝরায় শত্রুরা ওই, তবু কেন নীরব দাস,
জাগরে তোরা অগ্নি–বীর, কর’রে ওদের সর্বনাশ।

শত্রু যত বেঁধে রেখে রণ–দুর্গের বক্ষে আজ,
হানরে আঘাত বজ্রনাদে, কর’রে সেথা রণকাজ।
অশ্রু ভেজা মায়ের চোখে রক্তিম সে হাহাকার,
সন্তান তোরা ঘুমিয়ে কেন? জাগরে আজি মহাবীর!

অগ্নিশপথ নে’রে সবাই, মুক্তি ছাড়া নাইকো গতি,
বিপ্লব ছাড়া নাইরে উপায়, রক্ত ছাড়া স্বাধীন মতি।
গুঁড়িয়ে দে জুলুম–বাঁধন, ভাঙরে আজি দাসের শৃঙ্খল,
কর’রে তুচ্ছ মৃত্যুভয়, জ্বালো আগুন জাগরে বিহ্বল।

বীর বাঙালি জাগরে আজ, মুক্তির এ মহাঘোষ,
রক্ত ঝরায় লিখে রাখিস—বিপ্লবই চূড়ান্ত ঘোষ।
শৃঙ্খল যত আঁকড়ে ধরিস, ভাঙিস ওদের বজ্র হাতে,
অগ্নিশপথ নে সকলে, দে’রে প্রতিঘাত রণরাতে।
----------------------------------------------


বজ্রবিদ্রোহ

 বজ্রবিদ্রোহ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
শুনতে পাও কি জাতির চিৎকার এ পারে ও পারে,
কি ভয়ঙ্কর উগ্রতায় মেথেছে ওরা মবতন্ত্র বিস্তরে!
ভাঙো! ছিঁড়ো! জ্বালো অগ্নি— শপথ তোলো রণরথে,
বীরের রক্ত ঝড়ের ন্যায় ছুটে যাক বিদ্রোহ পথে পথে।

কালো শাসন বিষধর সাপ, দাঁত গেঁথেছে জনমনে,
মুষ্টি কষে ছুঁড়ো বজ্রাঘাত, ভস্ম করো তব ক্ষণে ক্ষণে।
গর্জো, কাঁপুক দালানদ্বার, ভেঙে পড়ুক অন্ধকার,
ডঙ্কা বাজাও বজ্রশক্তি— বিদ্যুৎ ঝলক জনতার।

আড্ডা ভাঙো, আগুন ছড়াও, রণতূর্য বেজে যাক,
অশুভ যত সিংহাসনে ধ্বনি তুলে ধুলোয় ঢাক।
রক্তের রেখায় ফুটুক প্রভাত, শপথ হোক আগুনে,
বিপ্লব ছাড়া মুক্তি নেই— এ ঘোষণা প্রতিক্ষণে।

ধ্বংস করো মীরজাফরী, করাল–লোভ কালো চক্র,
বজ্রবাহু তুমিই এবার মুক্তির মশাল জ্বালো শক্ত।
-----------------------------------------------------

বিপ্লবের বজ্রধ্বনি

 বিপ্লবের বজ্রধ্বনি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
হে যোদ্ধা, এসো হে যুদ্ধের ডাকে বিপ্লবী প্রাণ,
বলো হে তুমি নও কোন দেশদ্রোহী ফরমান।
কালো শক্তি ভাঙিতে চাই অগ্নি–শপথ বুকে,
অন্ধকার মুছিবে আজ জাগরণী আলোর রুকে।

জনতার কণ্ঠস্বর স্তব্ধ করে যে শক্তি,
তার বিরুদ্ধেই ওঠে জাগ্রত মুক্তি।
রক্তে লেখা ইতিহাস, শপথে দীপ্ত গান,
কভূ ভাঙিব না হে -এ সংগ্রামী প্রাণ।

ভয়কে করি তুচ্ছ, ত্যাগে গড়ি পথ,
অন্যায়ের অগ্নিঘরে আনি নূতন রথ।
হে বীর যোদ্ধা আজ তুমি শোনো আহ্বান,
বিপ্লবের বজ্রধ্বনি করুক জয়গান।

বাঁধন যত কঠিন হোক, টুটিবে অনিবার্য,
সত্যের অগ্নিশিখায় বিজয় হবে চিরধার্য।

ওরে বিপ্লবী

 ওরে বিপ্লবী

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ওরে, প্রকৃত বিপ্লবী কভূ কাঁদে না বিপ্লবে যেয়ে,
জয়ধ্বনিতে বিজয়ের মহাকাব্য লিখে সে নির্ভয়ে!
জাগো অগ্নি–বীর, ভাঙো শত্রুর শৃঙ্খল শপথে,
অন্ধকার যতই ঘিরুক, আলো ফুটাও রক্তস্রোতে।

যত ষড়যন্ত্র কালো–তন্ত্র, বাঁধে ভীতি আঁধারে,
বিপ্লবী প্রাণ তবু দীপ্ত, সাহস জ্বলে অগ্নি–ধারে।
স্বদেশপ্রেমী অগ্নি–যোদ্ধা, মৃত্যুকেও হাসে,
তাদের পদধ্বনি শুনে, লোভের শৃঙ্খল ভাসে।

মীরজাফরী কালো–শক্তি, ডুববে রক্ত–স্রোতে,
নবীন প্রাণের অগ্নি–ঝড়ে, ধ্বসবে লুপ্ত–শোকে।
বিপ্লব মানে আত্মোৎসর্গ, নয় কখনো আপোষ,
মুক্তির শপথ জ্বলে বুকে, বীরের বাজে রোষ।

যদি জাগে জনতার স্রোত, মানে না কোনো জাল,
ওরে বিপ্লবী, বিজয়ের গান, অমলিন চিরকাল।
--------------------------------------------

চেতনা বিরোধী বিপ্লব

 চেতনা বিরোধী বিপ্লব

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
দেশ চেতনা বিরোধী বিপ্লব কভূ দেয় না মুক্তি,
সে এক মীরজাফরী চেতনা অশুভ কালো- শক্তি।
অন্তরে ঘুমিছে যারা নিস্তব্ধ ভয় ভীতি,
তারা শৃঙ্খল ভাঙিবে না, হারায় চিরযুতী।

রক্তের অক্ষরে লেখা আছে মুক্তির বার্তা,
বিপ্লবী হৃদয়ে জাগে অদম্য ব্যর্থতার যাত্রা।
জাগো হে প্রজা, তুলো হে হাতের তরবারি,
দেশদ্রোহী শক্তি ভাঙে স্বাধীনতার ধারাবাহি।

অশুভ শক্তির মুখে দাঁড়ায়ে ভয় না মানা,
তারই নামে জ্বলে উত্তরণ, জাগ্রত প্রখর ভাবনা।
প্রতিজ্ঞা করো, মিথ্যা আর অন্যায়ের আগ্রাসে,
বিপ্লবের আগুনে পুড়ে যাক সকল ভীতির তাসে।

নেতা হবে যদি সত্যি, রক্তে ভেজা মাটি,
তার পথে দেখাবে যত ত্যাগ, যত ব্যথা অতি।
জাগো হে স্বদেশপ্রেমী, দাও অশুভের বিদায়,
বিপ্লবী চেতনায় জ্বলে ওঠুক দিগন্তরায়।
--------------------------------------------

জনবিরোধী নেতা

 জনবিরোধী নেতা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
তোমার রক্তে মীরজাফরী ফেণা উঠিছে জেগে,
কেমন নেতা হলে তুমি জনাদ্রোহী বহ্নিমেঘে?

অন্ধকারে ভরা স্বদেশ শাসন তোমার হাহাকার,
ন্যায়ের আলো নিভেছে, মানুষ সব অধিকার হার।

ক্ষমতার লোভে বিক্রি করেছো স্বাধীনতার চেতন,
প্রতারণার শিকলে বাঁধেছো জাতিকে অন্ধকারে দমন।

স্বাদেশ প্রেম নিভিয়ে রাখো শত্রুর উগ্রতায়,
সত্যের কণ্ঠ দাবিয়ে রাখো নীরব নিঃশব্দতায়।

একদিন জেগে উঠবে জনতার অগ্নিশিখা ঝড়ের মতো,
ভেঙে দেবে দখল তোমার, তছনছ করবে বিপ্লবে সতত।

বাঙালির রক্ত আজ জ্বলে স্বদেশ চেতনার আলোয়,
জনতা রাগে ভাঙবে শোষকের সব দ্যুতি অজলোয়।
----------------------------------------------------