Wednesday, May 20, 2026

হারাম বর্জন করো হে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

হারাম লুটেছ? গড়েছ প্রাসাদ? করেছ অঢেল দান?
ওরে ভ্রান্ত! এই মিছে দানে মিলবে না পরিত্রাণ!
রবেন না খুশি দয়াল আল্লাহ
পাবে না বরকত, ওরে জিল্লাহ!
হারাম কামাই বয়ে আনে শুধু জাহান্নামের নাম!

এক বিন্দুও নাপাক যদি রক্তে মিশে রয়,
সাত আসমানের মালিক কভু করিবেন না তো জয়!
কবুল হবে না কোনোই নামাজ
শুদ্ধ করো গো তোমার সমাজ!
হারাম রক্তে লালিত যে দেহ, জান্নাতে তার নাহি কোনো ঠাঁই
অশুদ্ধ পাপিষ্ঠের তরে কোনোই ক্ষমা নাই!

ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ সত্য শুদ্ধ জ্ঞান,
হারাম তেয়াগি সত্যের পথে সঁপো রে তোমার প্রাণ!
হও হুঁশিয়ার!
সবচেয়ে বেশি প্রয়োজন আজ
হারাম মুক্ত জীবন গড়ার বজ্র-কঠিন শপথের অভিযান!

----------------------------------------------------------------------

 

সহজ দ্বীনের ডাক

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

সহজ পথে ডাকো মানুষে, কণ্টক বিছায়ো না,
খোদার রহম সবার তরেমিছে ভয় দেখায়ো না।
দীন তো আলোর ঝরনাধারা,
কঠিন করিয়া তুলিলে তাহারে আপনি হইবে পথহারা!
সহজ দ্বীনকে করো না বোঝা,
তবেই মিলিবে আরশ-তখত, পথ হবে অতি সোজা।

মুহম্মদ সে তো দয়ার দরিয়া, সাহারাতে ফোটা ফুল,
মুক্তির বাণী এনেছে যে জনভেঙে দিতে সব ভুল।
জোর করে কেউ পায়নি কভু খোদার প্রেমের দান,
সহজ শিক্ষা, সহজ দীক্ষানবীর এই ফরমান।
মধ্যপন্থা ধরো হে মুমিন,
কঠিন করিলে আমল তোমার, হইবে যে জন ক্ষীণ!

শোনো রে মুসলিম, শোনো রে মানুষ, শোনো রে সৃষ্টিজগত
ভীতি বিলানো ধর্মের কাজ নয়, নয় নবীর পথ।
আয় রে নবীন, আয় রে প্রবীণ, আয় রে সত্যকামী,
সহজ করাই নবীর শিক্ষাবলেন অন্তর্যামী।
শান্তির এই শুভ্র নিশান সবারে দাও হাতে,
হাসিমুখে তুমি ডাকো তবে সখা, ইসলামের এই পথে।

ধর্মকে শুধু কঠিন করিতে আসেনি মোর নবী,
জোর জবরদস্তি টুটাতে উদিয়াছে সেই রবি।
খুশখবরি শুনাও সবারে
ভীত করিয়া মানুষে কভু ঠেলিও না আঁধারে।
এই সুসংবাদ দাও ঘরে ঘরে সহজ দীক্ষার গানে,
মুহম্মদ এলো সহজ করিতে খোদার দ্বীনকে প্রাণে।

--------------------------------------------------------

করিও না উপহাস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*****************************************

অন্যের পতন হেরি করিও না উপহাস,
ওরে ওরে ভাই
আল্লাহ যারে দিয়েছেন শোক, তাহারে দিতে পারেন মুক্তি
নিমেষেই তাই!
হয়তো বা সেই বিপদ তখন ঘিরিবে তোমারে আসি,
মুছিয়া ফেলিবে বিষাদ-সিন্ধুতে তোমার অধরে হাসি।

মানুষেরে তুমি দাও রে অভয়, শোনাও আশার বাণী,
হতাশার বিষ দিও না ছড়ায়ে করিয়া জানাজানি।
উদার চিত্তে বিলিয়ে দাও গো ক্ষমার আলোক-ধারা,
রূঢ় আচরণের আঘাতে কাউরে করো না আপনহারা।

ধীর আর স্থির
উন্নত করি শির
সহনশীলতা লয়ে চলো পথে, রচিয়া ধৈর্য-নীড়।
এই দুই গুণ অতি প্রিয় তাঁর, রহমান খুশি যাতে
খোদার রহমত নেমে আসে তবে তোমার শূন্য হাতে।

--------------------------------------------------------