-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
ভালবাসার খাঁচায় বন্ধী
করে রেখেছি তোমাকে -হে টিয়া !
অনেক যত্ন করে রেখেছি
ভিতর তরঙ্গে তরঙ্গে
এতো সুখ ! এতো আনন্দ!
কোথায় পাবে তুমি-
হে টিয়া !
তোমার কি কষ্ট হচ্ছে
বলো ?
আমি আছি -তোমার পাশেই
আছি-
একটু ডেকে দেখো..
চিতার মতো ছুটে আসব-
নিশিতে ছুটে আসব ,গভীর নিশিতে.
জোসনার আলোতে..
ঝর্ণার কলতানে
ফুল শয্যার ফুলে ফুলে
বাসরের অনুপম উত্তালে…
ভালবাসার খাঁচায় বন্ধী
করে রেখেছি তোমাকে -হে টিয়া !
অনেক যত্ন করে রেখেছি
ভিতর তরঙ্গে তরঙ্গে ।
----------------------------23-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment