Saturday, August 30, 2025

উঠো হে বঙ্গ বীর

 উঠো হে বঙ্গ বীর

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
স্বদেশ প্রেম না থাকলে রক্তে জ্বলে না অগ্নি,
বিপ্লবী হলেও তুমি নও মাতৃভূমির চরণি।
শহীদের রক্তে লেখা ভুমি জাগ্রত হয় অমর,
যেখানে শপথ নেবে বীর, সেখানে বিজয়ও ঘনঘোর।

শত্রুর শৃঙ্খল ভেঙে জেগে উঠুক দুরন্ত বালক,
কণ্ঠে কণ্ঠে বেজে উঠুক স্বাধীনতার ঢালক।
অন্ধকার যত জড়ায়, আলো ছড়িয়ে দাও তেজে,
বিপ্লবের আগুনে গড়ে উঠুক নতুন ইতিহাস সাজে।

জাগো হে তরুণ, দাও শপথ বুকের তাপে ভরা,
বিপ্লবী চেতনায় গড়ো শক্তির নতুন ধারা।
যে দেশপ্রেমহীন শক্তি শুধু পাষাণের মতো কঠিন,
সে হারাবে, নীরব হবে, বঞ্চিত হবে পথের অন্তিন।

মাতৃভূমির রক্তে লেখা এই অগ্নিশপথ বলো হে বলো,
উঠো হে বঙ্গ বীর, দাও শত্রুকে প্রহার রাত্রির কালো।
বিপ্লবী চেতনায় জ্বলো, প্রজ্জ্বলিত করো জাতির আলো,
বিজয়মুখী চলো হে চলো, অদম্য সাহসে বুক খুলো।
-----------------------------------------------------

অপমান করলে

 অপমান করলে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ৩০-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************

এ বিপ্লব যদি করে আরেক বিপ্লবকে অপমান,
ইতিহাসে সে বিপ্লব হবে কেবেই লজ্জারগান।
মানুষের তরে জ্বালায় শিখা যদি নিভে আঁধারে,
অহংকারে সে বিপ্লব ডুবে মরে অন্ধকারে।

মায়ের বুকের রক্তধারা শপথ দেয় যে দীপ্ত আলো,
যে তা ভুলে, সে পতনের অতলে হয় দগ্ধ কালো।
শহীদদের অগ্নিশপথ মুছে যায় না কভু কখনো,
অপমান করলে প্রতিশোধ জ্বলে উঠে রুদ্র ধনু।

বিপ্লব মানে শৃঙ্খল ভাঙা, নয় কখনো বিভাজন,
মানবের তরে মুক্তির শপথই হোক চিরউদয়ন।
যে বিপ্লব লুটে নেয় সাথীর জয়গাথাখানি,
সে বিপ্লব ইতিহাসে কলঙ্ক হয় সকলেই জানি।

তাই জাগো হে সত্যসৈনিক, মিলাও শক্তি একত্রে,
ঐক্যেরই অগ্নিশপথ নাও হে সকল ভ্রাতৃত্রে।
মিথ্যা দম্ভে ভেঙো না ওরে সহযোদ্ধার প্রাণ,
ঐক্যের দীপ্ত শিখাতেই জ্বলে বিপ্লবের গান।

-----------------------------------------------------

নেতার ছায়া

 নেতার ছায়া

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ঘুঁটিবাজ, চাঁন্দাবাজ, ধান্দবাজা—আজিকার পুঁছকে নেতা,
পদ-পদবীর জোরে ঠিক করে দেয় শাসনরীতি বীথা।
শত্রুর হাসি লুকিয়ে থাকে অন্ধকারের কোণে,
সত্যকে দমন করে তারা, ভাঙে জাতির স্বপ্ন-তোরণে।

রক্তে লেখা ইতিহাসে আজো শপথ নেবে বীরেরা,
অন্ধকারের শক্তি ভেঙে ছড়াবে মুক্তির দীপেরা।
জাগো হে তরুণেরা, দাও আলো ঊষার প্রভাতে,
ভয়কে সরিয়ে দাও দূরে, ছড়াও সত্যের ডাক ধরাতে।

প্রাণের তাপে জ্বালাও অগ্নি, লড়াই করো নিরন্তর,
শত্রুর সব শৃঙ্খল ভাঙো, জয় করো শক্তির অন্তর।
কালো শক্তি যতই দানা বাঁধুক ছায়ার জালে,
সত্যের তরে দাঁড়াও হেঁটে, দাও শত্রুকে চিরকালে।

অগ্নি শপথ নাও সবাই, রণক্ষেত্রে করো প্রস্তুতি,
মুক্তির পতাকা উড়াও, ছড়িয়ে দাও বিজয়ধ্বনি।
যে নেতা পদপদবীর জোরে দখল করে জাতির আশা,
তার অন্ধকার ভেঙে দাও, জাগুক নতুন ভোরের ভাষা।
------------------------------------------------------------------

Friday, August 29, 2025

অগ্নিশক্তি

 অগ্নিশক্তি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ওগো, আজ যারে আশ্রয় প্রশ্রয় আনন্দ উল্লাসে,
সেই কালো শক্তিই গ্রাসিবে তোমারে সর্বনাশে!
অন্ধকার লেজে লেজে ছড়ায় শত্রুর অশুভ হাসি,
জাগো হে বীরেরা, ভাঙো দেশদ্রোহীদের সব মাসি।

প্রাণের তরে ধ্বনি উঠুক, রণক্ষেত্রে হোক আগুন,
শত্রুর সব শৃঙ্খল ভেঙে ছড়িয়ে পড়ুক তপ্ত বাগুন।
রক্তের অগ্নিতে লেখা মুক্তির নতুন ইতিহাস,
চেতনাকে জাগাও, দাও শত্রুকে মহা বিপ্লবের আশ্বাস।

ধ্বংসের ছোঁয়ায় শিহরণে দুলুক সব শক্তি,
ভয়কে সরিয়ে দাও দূরে, জাগুক সত্যের মুক্তি।
তলোয়ার উঁচু করো, চিৎকারে কেঁপে উঠুক প্রহর,
মুক্তির তরে অগ্নিশপথ নাও, ছড়াও নূতন গগনমোহর।

অন্ধকার যত জড়িয়ে ধরুক তোমারে,
আলোকের তরে লড়ো, ভাঙো দানবীয় শত্রুকে বারবার।
শঙ্খ, ঢোল, তলোয়ার হাতে করো সর্বনাশী প্রহার,
মুক্তির পতাকা উড়াও, জাগুক চিরন্তন বিজয়ধ্বনি সবার।

-------------------------------------------------

স্বাধীনতা বিপন্ন

 স্বাধীনতা বিপন্ন

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
শুনো হে জাতি! স্বাধীনতা আজ বিপন্ন,
চোখ খুলো, শত্রু ঘেঁষে আছে অন্তর নৃশ্যাপন্ন।
পথ হারানো নয়, এখন লড়াই করো তেজে,
রক্তে লিখে আসুক বিজয়ের অমর বেজে।

শৃঙ্খল ভাঙো, চেঁচাও হে বিজয়ধ্বনি,
অগ্নিশপথ নাও, করো প্রতিঘাত নিত্য প্রাণে বিনি।
মায়ের বুকের কষ্ট মনে রেখো অন্তরে,
তোমাদের সাহস ভাঙবে অন্ধকারের আঁধারে।

প্রতিটি পদক্ষেপ হোক বিজয়ের সুর,
স্বাধীনতার জন্য লড়াই করো, চুপ না হও, হে দূর।
জাগো হে জাতি, রক্তে রাঙাও পতাকা উঁচু,
ভাঙো শৃঙ্খল, চেঁচাও, গর্জে উঠুক ধ্বনি ঝরবু।

সত্য ও ন্যায়ের পথে হেঁটে যাক প্রাণ,
অমর হোক স্বাধীনতা, চিরন্তন হোক আমাদের গান।

জাগো হে কলম বীর

 জাগো হে কলম বীর

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
জাগো হে কলম বীর, লিখ হে সত্য বাণী,
বলো হে লক্ষ শহীদের লেখা কবিতাখানি।
অন্তরে জ্বলে স্বাধীনতার অফুরান আশা,
রক্তে সিঞ্চিত পথে ফিরে আসে মুক্তির ভাষা।

মুক্তির জন্য ত্যাগীরা দাঁড়িয়েছে দূর্গে,
তাদের সাহস আজো দেয় প্রেরণা তুঙ্গে।
শত্রুর চক্রান্ত ভাঙো, অশুভকে দাও চেতন,
কলম হোক তলোয়ার, শব্দ হোক বজ্রগর্জন।

মা–দেশের ঘরে ঘরে বাজে মুক্তির গান,
ভয়-অন্ধকার কাঁপে, শত্রু ভেঙে যায় প্রাণ।
শহীদদের স্মরণে আজ উঠুক অগ্নি প্রভাত,
জাগো হে তরুণ বীর, ভাঙো শৃঙ্খল রাত।

স্বাধীনতার পাখি উড়ুক অমোঘ বায়ুতে,
কবিতার প্রতিটি শব্দ হোক বিদ্রোহের ভঙ্গিতে।
আত্মার অগ্নি জ্বালাও, হে প্রজন্মের সৈনিক,
প্রতিটি চিৎকার হোক শত্রুর ভয়-দমন তীর্যক।

সত্যের দীপ জ্বালাও অন্ধকারে গভীরে তপ্ত,
মুক্তির কল্যাণ হোক চিরন্তন স্পন্দিত দীপ্ত।
--------------------------------------------------


শত্রুর দুর্গ ভেঙে ফেলো

 শত্রুর দুর্গ ভেঙে ফেলো

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
বলবো আমি সত্য আজি, ধরেছে তোদের সর্বনাশ,
পথ হারিয়ে ঘুরছিস তোরা অসুর–মন্ত্রের ঘোর ত্রাস।
শৃঙ্খল যত আঁকড়ে ধরে, ভাঙো ওরে বজ্র হাতে,
অগ্নি–শপথ নাও সকলে, দাও প্রতিঘাত রণরাতে।
মায়ের বুকের রক্ত–অশ্রু কাঁপে আজি ঝড়ের বায়ে,
চুপ করে কি থাকবি তবে, শত্রু যখন ধেয়ে আয়?
তলোয়ারের ঝলক ছুঁড়ে আগুন জ্বালো শত্রু–দ্বারে,
বীরের বুকে মৃত্যি–শপথ বাজুক আজি ধ্বনি–ঝড়ে।
ভাঙো দুর্দমনীয় বাঁধন, জ্বালো অগ্নি শিকল–খাঁচে,
মুক্তি ছাড়া পথ যে নাই, রক্ত দিয়েই জয় আঁচে।
শত্রু যতই বাঁধুক শৃঙ্খল, ভাঙো হে অগ্নি–বীর,
নয়নে ধ্রুব জ্যোতি জ্বালো, করো শত্রুর অবনীর।
শত্রুর দুর্গ ভেঙে ফেলো, অগ্নি–প্রবাহে ভেসে যাক,
জাগো হে তরুণ অগ্নি–বীর, শত্রু–কাফেলা ছিন্ন হোক।
-------------------------------------------------------

অগ্নিশপথ

 অগ্নিশপথ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
কেমন করে হলি নত বীর বাঙালি বলরে আজ,
কল্লা ধরে টানছে মা’রে, তবু কি হয় না লাজ?
রক্ত ঝরায় শত্রুরা ওই, তবু কেন নীরব দাস,
জাগরে তোরা অগ্নি–বীর, কর’রে ওদের সর্বনাশ।

শত্রু যত বেঁধে রেখে রণ–দুর্গের বক্ষে আজ,
হানরে আঘাত বজ্রনাদে, কর’রে সেথা রণকাজ।
অশ্রু ভেজা মায়ের চোখে রক্তিম সে হাহাকার,
সন্তান তোরা ঘুমিয়ে কেন? জাগরে আজি মহাবীর!

অগ্নিশপথ নে’রে সবাই, মুক্তি ছাড়া নাইকো গতি,
বিপ্লব ছাড়া নাইরে উপায়, রক্ত ছাড়া স্বাধীন মতি।
গুঁড়িয়ে দে জুলুম–বাঁধন, ভাঙরে আজি দাসের শৃঙ্খল,
কর’রে তুচ্ছ মৃত্যুভয়, জ্বালো আগুন জাগরে বিহ্বল।

বীর বাঙালি জাগরে আজ, মুক্তির এ মহাঘোষ,
রক্ত ঝরায় লিখে রাখিস—বিপ্লবই চূড়ান্ত ঘোষ।
শৃঙ্খল যত আঁকড়ে ধরিস, ভাঙিস ওদের বজ্র হাতে,
অগ্নিশপথ নে সকলে, দে’রে প্রতিঘাত রণরাতে।
----------------------------------------------


বজ্রবিদ্রোহ

 বজ্রবিদ্রোহ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
শুনতে পাও কি জাতির চিৎকার এ পারে ও পারে,
কি ভয়ঙ্কর উগ্রতায় মেথেছে ওরা মবতন্ত্র বিস্তরে!
ভাঙো! ছিঁড়ো! জ্বালো অগ্নি— শপথ তোলো রণরথে,
বীরের রক্ত ঝড়ের ন্যায় ছুটে যাক বিদ্রোহ পথে পথে।

কালো শাসন বিষধর সাপ, দাঁত গেঁথেছে জনমনে,
মুষ্টি কষে ছুঁড়ো বজ্রাঘাত, ভস্ম করো তব ক্ষণে ক্ষণে।
গর্জো, কাঁপুক দালানদ্বার, ভেঙে পড়ুক অন্ধকার,
ডঙ্কা বাজাও বজ্রশক্তি— বিদ্যুৎ ঝলক জনতার।

আড্ডা ভাঙো, আগুন ছড়াও, রণতূর্য বেজে যাক,
অশুভ যত সিংহাসনে ধ্বনি তুলে ধুলোয় ঢাক।
রক্তের রেখায় ফুটুক প্রভাত, শপথ হোক আগুনে,
বিপ্লব ছাড়া মুক্তি নেই— এ ঘোষণা প্রতিক্ষণে।

ধ্বংস করো মীরজাফরী, করাল–লোভ কালো চক্র,
বজ্রবাহু তুমিই এবার মুক্তির মশাল জ্বালো শক্ত।
-----------------------------------------------------

বিপ্লবের বজ্রধ্বনি

 বিপ্লবের বজ্রধ্বনি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
হে যোদ্ধা, এসো হে যুদ্ধের ডাকে বিপ্লবী প্রাণ,
বলো হে তুমি নও কোন দেশদ্রোহী ফরমান।
কালো শক্তি ভাঙিতে চাই অগ্নি–শপথ বুকে,
অন্ধকার মুছিবে আজ জাগরণী আলোর রুকে।

জনতার কণ্ঠস্বর স্তব্ধ করে যে শক্তি,
তার বিরুদ্ধেই ওঠে জাগ্রত মুক্তি।
রক্তে লেখা ইতিহাস, শপথে দীপ্ত গান,
কভূ ভাঙিব না হে -এ সংগ্রামী প্রাণ।

ভয়কে করি তুচ্ছ, ত্যাগে গড়ি পথ,
অন্যায়ের অগ্নিঘরে আনি নূতন রথ।
হে বীর যোদ্ধা আজ তুমি শোনো আহ্বান,
বিপ্লবের বজ্রধ্বনি করুক জয়গান।

বাঁধন যত কঠিন হোক, টুটিবে অনিবার্য,
সত্যের অগ্নিশিখায় বিজয় হবে চিরধার্য।

ওরে বিপ্লবী

 ওরে বিপ্লবী

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ওরে, প্রকৃত বিপ্লবী কভূ কাঁদে না বিপ্লবে যেয়ে,
জয়ধ্বনিতে বিজয়ের মহাকাব্য লিখে সে নির্ভয়ে!
জাগো অগ্নি–বীর, ভাঙো শত্রুর শৃঙ্খল শপথে,
অন্ধকার যতই ঘিরুক, আলো ফুটাও রক্তস্রোতে।

যত ষড়যন্ত্র কালো–তন্ত্র, বাঁধে ভীতি আঁধারে,
বিপ্লবী প্রাণ তবু দীপ্ত, সাহস জ্বলে অগ্নি–ধারে।
স্বদেশপ্রেমী অগ্নি–যোদ্ধা, মৃত্যুকেও হাসে,
তাদের পদধ্বনি শুনে, লোভের শৃঙ্খল ভাসে।

মীরজাফরী কালো–শক্তি, ডুববে রক্ত–স্রোতে,
নবীন প্রাণের অগ্নি–ঝড়ে, ধ্বসবে লুপ্ত–শোকে।
বিপ্লব মানে আত্মোৎসর্গ, নয় কখনো আপোষ,
মুক্তির শপথ জ্বলে বুকে, বীরের বাজে রোষ।

যদি জাগে জনতার স্রোত, মানে না কোনো জাল,
ওরে বিপ্লবী, বিজয়ের গান, অমলিন চিরকাল।
--------------------------------------------

চেতনা বিরোধী বিপ্লব

 চেতনা বিরোধী বিপ্লব

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
দেশ চেতনা বিরোধী বিপ্লব কভূ দেয় না মুক্তি,
সে এক মীরজাফরী চেতনা অশুভ কালো- শক্তি।
অন্তরে ঘুমিছে যারা নিস্তব্ধ ভয় ভীতি,
তারা শৃঙ্খল ভাঙিবে না, হারায় চিরযুতী।

রক্তের অক্ষরে লেখা আছে মুক্তির বার্তা,
বিপ্লবী হৃদয়ে জাগে অদম্য ব্যর্থতার যাত্রা।
জাগো হে প্রজা, তুলো হে হাতের তরবারি,
দেশদ্রোহী শক্তি ভাঙে স্বাধীনতার ধারাবাহি।

অশুভ শক্তির মুখে দাঁড়ায়ে ভয় না মানা,
তারই নামে জ্বলে উত্তরণ, জাগ্রত প্রখর ভাবনা।
প্রতিজ্ঞা করো, মিথ্যা আর অন্যায়ের আগ্রাসে,
বিপ্লবের আগুনে পুড়ে যাক সকল ভীতির তাসে।

নেতা হবে যদি সত্যি, রক্তে ভেজা মাটি,
তার পথে দেখাবে যত ত্যাগ, যত ব্যথা অতি।
জাগো হে স্বদেশপ্রেমী, দাও অশুভের বিদায়,
বিপ্লবী চেতনায় জ্বলে ওঠুক দিগন্তরায়।
--------------------------------------------

জনবিরোধী নেতা

 জনবিরোধী নেতা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
তোমার রক্তে মীরজাফরী ফেণা উঠিছে জেগে,
কেমন নেতা হলে তুমি জনাদ্রোহী বহ্নিমেঘে?

অন্ধকারে ভরা স্বদেশ শাসন তোমার হাহাকার,
ন্যায়ের আলো নিভেছে, মানুষ সব অধিকার হার।

ক্ষমতার লোভে বিক্রি করেছো স্বাধীনতার চেতন,
প্রতারণার শিকলে বাঁধেছো জাতিকে অন্ধকারে দমন।

স্বাদেশ প্রেম নিভিয়ে রাখো শত্রুর উগ্রতায়,
সত্যের কণ্ঠ দাবিয়ে রাখো নীরব নিঃশব্দতায়।

একদিন জেগে উঠবে জনতার অগ্নিশিখা ঝড়ের মতো,
ভেঙে দেবে দখল তোমার, তছনছ করবে বিপ্লবে সতত।

বাঙালির রক্ত আজ জ্বলে স্বদেশ চেতনার আলোয়,
জনতা রাগে ভাঙবে শোষকের সব দ্যুতি অজলোয়।
----------------------------------------------------

হে শুভশক্তি

 হে শুভশক্তি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
হে শুভশক্তি, অদৃশ্য, বিচ্ছুরিত তব আলো,
দেখো, অশুভশক্তি জাতিরে গ্রাসিছে কালো।
জাগাও মানুষেরে, দাও অন্তরে সত্যের বানী,
উদিত হোক প্রভাত, মুছুক যত অমানিশা খানি।

অবসাদে ডুবিছে প্রাণ, ভ্রান্তিরে টানে শৃঙ্খল,
শুভের প্রদীপ জ্বালো, ভাঙুক অশুভের শিকল।
মিথ্যার প্রাচীর তলে হারায়ে গেছে অধিকার,
তোমারি তেজে জাগে স্বাধীনতার দীপ্তি আবার।

হে শক্তিধর, তব তেজ দাও অন্তরে জ্বালানি,
দুঃখের আঁধার মুছি ফুটুক আশার ফুলবাগানি।
বিভেদের বিষাক্ত ধ্বনি ছড়িয়ে যায় নিরন্তর,
ভ্রাতৃত্বের গান গেয়ে আনো ঐক্যের মধুর সম্বর।

নিপীড়িতের আর্তনাদ আকাশ ভরিছে হাহাকারে,
মমতার স্পর্শে দাও শান্তির সুধা অন্তরে।
হে শুভশক্তি, জাতিকে রক্ষা করো সর্বনাশা থেকে,
জাগাও মুক্তির প্রভাত, আঁধার ভাঙুক আলোক ঢেকে।
--------------------------------------------------------------

Thursday, August 28, 2025

শিক্ষার দুর্ভিক্ষে

 শিক্ষার দুর্ভিক্ষে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
পারিবারিক শিক্ষার দিতে হবে খাঁটি দাম,
আজ আর নেই সেই শিক্ষা—এ কথাই জানালাম।
অদম্য ছুটেছে ভবিষ্যৎ উগ্রতার উত্তাপে,
নিয়ন্ত্রহীন অশ্বের মতো, সভ্যতার টুটি চেপে।

এমন দৃশ্য কেউ দেখেনি বিপ্লবের আগে!
মাতৃকা উঠেছে কেঁপে, মব তন্ত্রের উগ্র যোগে।
তারুণ্যের শক্তি আজ এত মিথ্যার দায়ভাগী,
দিকে দিকে সভ্যতা ছুড়েছে ঘৃণার কামান লাগি।

এ দায় কার? নৈতিক শিক্ষা কি দিয়েছে রাষ্ট্রযন্ত্র?
স্বার্থান্বেষীরা দিয়েছে শুধু ফ্যাসিবাদী মবতন্ত্র।
পারিবারিক শিক্ষার দুর্ভিক্ষে তারুণ্য হারিয়েছে পথ,
সন্ত্রাসবাদ, নেশাবাদ ভাঙছে নিত্য মুক্তির শপথ!!

পিতা-মাতা বিরূপ, কানে দেয় হাত চাপা,
রাষ্ট্র সমাজ নিশ্চুপ! তারুণ্য ছুটেছে ক্ষ্যাপা।
শিক্ষার দুর্ভিক্ষে বিদ্রোহী মন তপ্ত বালুকণা,
তারুণ্য বুঝে না এ নিজের ধ্বংসের আলপনা।

যদি নৈতিক শিক্ষা পেত চৈতন্যের কোলাহলে,
জাতির ভবিষ্যৎ জাগতো না হিংস্রতার আদলে।
শিক্ষার দুর্ভিক্ষে অন্তরে জেগেছে মবতন্ত্রের লোভ,
নৈতিক শিক্ষায় তুলো হে তুলো হে দুরন্ত বিক্ষোভ!
---------------------------------------------

মুক্তির চির আশ্রয়

মুক্তির চির আশ্রয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে মানব, নীতি নৈতিকতা আদর্শ্ মুক্তির চির আশ্রয়-
যদিও ওত পেতে রয় কালো শক্তি ভুত প্রেত সমুদয়।
ওহে যুদ্ধ বিগ্রহ ছাড়া কেউ পারেনি মুক্তির ঘর ভরি,
শুধু জাগাতে হবে অন্তর আলো চির সত্যের পথ ধরি।

এখন জগতের যে দৃশ্য! এ যে মানব সভ্যতার অপমান,
তবু মানুষ মুক্তি’রে খোঁজে তবু কেঁদে উঠে অশান্ত পরান।
শুধু মুক্তি চাই, শুধু মুক্তি চাই এই চিৎকারে মানব প্রাণ,
মুক্তি আপনারে ঘরে নিভৃতে কাঁদে শিকল গাঁথা মর্মবাণ।

মানুষই নিজ হাতে করিছে সৃষ্টি মানুষের স্বর্গ্-নরক,
নির্বোধে ভুলিছে কালো শক্তি পূজিবারে রক্ত ঝরক!
দিকে দিকে অশুভ মানব আত্মারে গ্রাসিয়াছে শৃঙ্খল,
চিত্তের প্রদীপে নেই আলোকের রশ্মি দৃঢ় চেতা অবিচল।

হে মানব, ধরনীর মোহে তুমি হারিয়েছো সত্যের দিশা,
সত্যে যদি না এসো ফিরে সম্মুখে দেখিবে আঁধার নিশা।
ক্রমে ক্রমে মুক্তিরে গ্রাসিয়াছে মানব সভ্যতার দৈন্যতা,
মুক্তির চির আশ্রয় আজো খুঁজে ফেরে সত্যের প্রণেতা।

স্বর্গ–নরক তোমার হাতে, ভুল পথে যেও না আর,
হে মানব, সভ্যতার পতাকা উড়াও দৃঢ় দীপ্ত অঙ্গীকার।
ক্রমে ক্রমে মুক্তিরে গ্রাসিয়াছে মানব সভ্যতার দৈন্যতা,
মুক্তির চির আশ্রয় খোঁজেছে মানুষ দুঃখ–অসীম ব্যথা।
---------------------------------------


এ তুফান বড় ভারী

 এ তুফান বড় ভারী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ওরে – এ তুফান বড় ভারী অসনি সংকেত!
হে বিপ্লবী, যদি না জাগো, টিকবে না বহুদিন।
দেখবে না কোনদিন মুক্তির সূর্য এই জীবনে,
বিপ্লব-বিদ্রোহ জাগায়ে তুল হে বিপুল গর্জনে।

সম্মুখে কালো রাত্রি, সাবধান! সাবধান! হে যাত্রী,
নাচিছে তরঙ্গ, দুলিছে তরী, জাগো হে নেতা-নেত্রী।
আজই যাত্রা শুরু করো, বাজাও যুদ্ধের বাঁশি,
ওরে চুপসে থেকো না, হে বিপ্লবী মন মরা উদাসী!

আবার দিতে হবে ডাক বজ্র-কণ্ঠের উদ্দাম ধ্বনি,
এ তুফান বড় ভারী অসনি সংকেত, যাও শুধু জানি।
যদি হেরে যাও, শুনবে একদিন তুমি নাই, তুমি নাই,
তুমি কি হারতে এসেছো? চল হে, চালাও হে বীর ভাই।

গভীর ষড়যন্ত্র চলিছে সেই স্বাধীন দীপ্ত পদরেখা,
ওরে মাতৃচেতনার উদ্ভবে, শুরু করো ইতিহাস লেখা।
মনে রেখো, এ তুফান বড় ভারী অসনি বার্তা,
ওরে তুমি কি বুঝনা কিছু, লড়াই চালাও দৃঢ়মর্তা।

জানি হে তুমি, মুক্তির প্রশ্নে ভয়হারা অসীম সাহারা,
সাহসী, মৃত্যুঞ্জয়ী, বিপ্লবী বীর, চির-রাত্রি-জ্বলা তারা।
এ তুফান বড় ভারী অসনি সংকেত, এ- পারে ও-পারে,
তবে কেন থমবে? চল’রে চল’রে অসন্ন যুদ্ধের সমরে।
-----------------------------------------------