-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যেন কাউকে হাল ধরার ভীষণ
প্রয়োজন ছিল।
কিন্তু না, কেউ এল না; কিন্তু না,
কেউ এল না।
যেন যত অপরাধ পথ হারা যুবকের, তাকে
সংশোধন করে মুক্তির পথ দেখানোর
প্রয়োজন ছিল।
কিন্তু না, কেউ এল না; কিন্তু না,
কেউ এল না।
দুরন্ত প্রদীপ নিভে গেল ঘাতক নেশায়।
কেউ কি দেখে আগামীর এ পরিনতি?
বাবা-মায়ের চক্ষু ভেসে গেল রক্ত
গঙ্গায়।
কান্ডারী হাল ছেড়ে খুঁড়ে যাচ্ছে
আপনের পাতাল!
দেখ যুবকেরা ভয়ানক নেশার দাউ দাউ আগুনে
জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে স্বপ্ন, তোমাদের নরকে।
যেন অকাল মৃত্যু সম্মুখ দুয়ারে
প্রতিনিয়ত দাঁড়িয়ে।
সমস্ত ভালবাসা দিয়ে তাকে ফিরিয়ে
আনার
প্রয়োজন ছিল।
কিন্তু না, কেউ এল না; কিন্তু না,
কেউ এল না।
----------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment