---------মোঃ
আমিনুল এহছান মোল্লা
তরুণ্যের
উম্মাদনা দেখে বড় বেশী ভয় হয়!
যুবকের
রন্ধে রন্ধে ধুরন্ধর পথ চলা-স্বপ্নহীন দেখে
যুবতীর
গঙ্গায় উম্মুক্ত প্লাবন দেখে দেখে
দেশপ্রেমিকের
চেতনায় বিদ্রোহী প্রণয় দেখে দেখে
লক্ষহীনা
পথিকের মতো জাতির স্বপ্নগুলো
উগ্র
কিরণের সঙ্গম দিবস গগণে!
গোধূলীর
আগেই পশ্চিম দিগন্তে নত শির !
ভ্রান্ত
ঘূর্ণি পাকে পরাজিত সৈনিকের মতো ভেঙ্গে !
পিতার
স্বপ্নগুলো বিষাক্ত বেদনার অস্থি মজ্জা।
বিজয়ের
এত কাছে এসেও
তরুণ
তুরুণীরা কেন মুক্ত আকাশের মতো বিস্তৃত নয় ?
পিতার
মন্ত্র পেয়েও
কেন
তারা স্বপ্ন হারা ?
মরণ
নেশার ফাঁদ থেকে কেন শুধু খুঁটে নেয় পরাজয়?
লাল
সবুজের এত কাছে এসেও
কেন
বিদ্রোহী প্রেমিকার বাশরে নিমজ্জিত?
কে
নিবে এ দায়ভার ? কে দিবে মুক্তির পথ?
এইসব
তীর্য্ক প্রশ্ন বহুদিন উচ্চারিত হতে হতে
স্বপ্নের
যুবেরা ধবংসের উ্চ্চ শিখরে অবরুদ্ধ !
মুক্তি
পথ আজও হয়নি দেখা, লাল-সবুজ প্রান্তরে
তারুণ্যের
সম্মুখে এ কোন লক্ষহীন পিতার রাজ্য?
বড়
বেশী ভয় হয় ! এ কোন অভিশাপে ?
------------------------, রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
No comments:
Post a Comment