----------মোঃ আমিনুল এহছান মোল্লা
অভদ্রতা যেন বারুদ, চুপে
- চুপে
সমাজের রন্ধে রন্ধে এসে
জ্বলছে দেশলাই
পিতার ঘুমন্ত বিবেক-
স্নেহ ও শ্রদ্ধা এখন লাঞ্চিত দর্শ্ক
দিবস এত আঁধার এত বিমূখ;
যেন উত্তম নয়, অধমের ঝটলা
!
ফুলহীন বাগান, সুবাসহীন
তরঙ্গ ।
অনিষ্টের স্পর্শ্ ছোঁয়েছে
টিনেজদের মগজ
অজ্ঞ প্রেমিক প্রেমিকেরা
আজ ছলনা জালে
আটকে আছে মান্যতা ভুলে
দেশলাই জ্বালাবে বলে!
অভদ্রতা যেন বারুদ, চুপে
- চুপে
সমাজের রন্ধে রন্ধে এসে
জ্বলছে দেশলাই
মাতার ঘুমন্ত আঁচল-
আলোর জানালা বন্ধ, দরোজায়
দুষ্টের চাবি
আহা আদর্শ্ আজ বন্ধী !
সমাজে অনিষ্টেরা সুন্দর-অনেক
ক্ষমতাবান!
হে বিবেক আলোকে জাগাও তুমি,
হৃদয়কে দেখতে দাও শুধু-
পবিত্র প্রেম মুক্তির ঠিকানা
।
----------------,রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment