Tuesday, March 19, 2019

আমার শুন্য থলে



                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বধির কর্ণ্ অন্ধ চুক্ষ সব রুদ্ধ করি
কান্ডরীরা স্বৈরাচারী নিষ্ঠুর বঙ্গ পানে,
 এ ভঙ্গুর মাঝি চায়না জনতা রাখে ধরি
বঞ্চিত যাত্রীর মুক্তি কোথায় কে জানে!
সম্মুখ দিয়ে লুটে পুটে যায় বঙ্গমহাতরী
দোহাই খোদার মিনতি করি তোমাদের সানে
আমার শুন্য থলে দিয়ে যাও সব দিক ভরি।
কত চাহিদা অপূর্ণ্ যোগান সংসার তুফানে
ধীরে ধীরে সুখ-শান্তি যাচ্ছে দুর হতে দুরে..
দুঃখীদের ক্রন্দন জলে  চৌদিকে শোক,
আমার শুন্য থলে বাজেনা স্বপ্নীল সুরে
এ সংসার জগত ভরা যত দুঃখ-শোক
স্বৈরাচারী কান্ডারী যদি যেত বঙ্গ ছেড়ে..
দুঃখীরা বেঁচে যেত সুখের নিশানা উড়ে।
আমার শুন্য থলে দিয়ে যাও সব দিক ভরি।
বাজারে দাউ দাউ অগ্নি জ্বলে সংসার পুড়ি।
-----------------------------------------কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment