Wednesday, March 20, 2019

তাকে ভুলি কি করে?




                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
জেগে ওঠে..কে যেন বুকের মধ্যে
নেচে ওঠে.. উত্তাল তরঙ্গে.. এখুনি তীর ভেঙ্গে
হৃদয়ের গভীর সাগরে
কে যেন পাল তুলে..
অবিরত চলে, সীমাহীন দিগন্তে!

বুকের ভিতরে কে এ তরী?
দিবস রজনী ক্লান্তহীন গতিতে স্পন্দনে স্পন্দনে..
শিরহণ তুলে,অনুভবে ছুটে বেড়ায় দিগন্ত পেরিয়ে
এক অদ্ভুদ উত্তেজনায়।
মানে না বাধা, শুনে না কথা, শুধু চলে- শুধু চলে..

বুকের ভিতরে কে এ তরী?
যাকে এত ভালবাসি!বুকের জলে যে অবিরত ভাসে..
লাঞ্চনা, অপমান –অবহেলা কোন কিছুই ভাবে না দোষে
অনেক গভীরে, অনেক গভীরে যার পথ চলা!
যে তরীকে দেখেছি, হৃদয় সাগরে
অনন্ত স্পর্শের সন্ধানে আমার বুকে নোঙ্গর করা
তাকে ভুলি কি করে?
-------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment