Saturday, March 23, 2019

অনুভূতি জেগেছে




--------- মোঃ আমিনুল এহছান মোল্লা
অনুভূতি জেগেছে  হৃদয়ে হৃদয়ে
সন্তানেরা চিনেছে মায়ের ঠিকানা
ভালবাসা এসেছে স্পন্দনে স্পন্দনে
 নিশান উড়েছে স্পর্শে স্পর্শে
গোলাপ ফোটেছে বাগানে বাগানে
রক্তিম সূর্য্  দিয়েছে হাসি
দিগন্তের সীমানা ছাড়িয়ে উড়েছে, উড়েছে
লাল সবুজের বুকে স্বাধীন পতাকা ।
উত্তর- দক্ষিণে ,পূর্ব্ – পশ্চিমে
মুক্তিযু্দ্ধ যেই এসে ডেকেছে
বাঙ্গালী ছুটেছে ,বিশ্ব জেনেছে
সবাই বুঝেছে, সবাই দেখেছে
বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ মুক্ত ।
অনুভূতি জেগেছে  হৃদয়ে হৃদয়ে
সন্তানেরা চিনেছে মায়ের ঠিকানা ।
--------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

*******************


No comments:

Post a Comment