----------মোঃ আমিুনল
এহছান মোল্লা,
কে কোন ভূমিকা নেব,
কে কার অনুসারী হব, এইবারে সব
খোলসা হবে জনতার মঞ্চে।
পুরনো দোসর নাকি স্বাধীনতার
স্বপক্ষে,
ক্ষমতার অন্ধ মোহ গণতন্ত্রের করুণ কলরব
পরাজিত হবেতো তোমাদের
ভূমিকায় ?
এখনো দেখি মরিচা পড়া
দেশ প্রেমিকের পুরনো অবয়ব
রাজাকার আলবদরের শয্যাসায়ী!
এখনো আমরা এক ভি্ন্ন
প্রেমিকার পিছু পিছু
অবান্তর ছুটেছি-শুধু
ক্ষমতার লোভে ।
এখনো আমরা যেন স্বাধীনতাকে
বুঝতে পারিনি
দাঁড়িয়েছি রয়েছি অজ্ঞ
বৃত্তে-
যারা কিনা সেইদিন ছিল
জয় বাংলা শ্লোগানে…
গণতন্ত্রে, ধর্মনিরপেক্ষতায়,সমাজতন্ত্রে
ও বাঙ্গালী জাতীয়তাবাদে.
তারা আজ কোথায় ?
আজ দেখি ব্যক্তি স্বার্থে
ক্ষমতার লোভে ভিন প্লাটফর্মে !
ওরা কি দেশ প্রেমিক
নাকি সাপুরের বিষধর সাপ ?
যারা জাতির শ্রেষ্ঠ
সন্তান, যাদের নিয়ে এত গর্ব্ করি
তারা কেন বিভক্ত?
নতুন প্রজম্ম জানতে
চায়-দেবে কি উত্তর?
এখনো আমরা যেন ভয়ে-ভয়ে
দাঁড়িয়ে রয়েছি স্বাধীনতার
মঞ্চে!
ক্রমেই উঁচু শির নীচু
হয় নব্য দেশ প্রেমিকের ভূমিকায়
যখন দেখি স্বার্থ্ লোভীরা
,ক্ষমতা লোভীরা ..
দেশদ্রোহী দোসরের বন্দু
হয়ে যায় ।
মুক্তি যুদ্ধের ঐতিহ্যগুলি
মুছে দেয়-আদি নির্মাতার ।
এখনো মরিচা পড়া আমাদের
স্বাধীনতার চাবি
প্রকৃত দেশ প্রেমিকের
দৈন্যতায় ।
----------------------- রাওনাট, কাপাসিয়া, গাজীপুর ।
No comments:
Post a Comment