---------মোঃ আমিনুল এহছান
মোল্লা,
সত্যিকার শিল্পিরা ক্রমশ
চলে যাচ্ছে দূরে
হৃদয়ের স্বপ্নেরা ঠিকানা
হারিয়ে পথে
আসলে কেউ চিনেনি ”মা”
বা চিনতে চায়নি ।
স্বৈর সিংহাসনে আটকানো দুর্নীতির জট খুলতে খুলতে
”মা” কে হারিয়ে ফেলেছি
আজো খুঁজে চলেছি
লাল-সবুজের প্রেমিক প্রেমিকা!
দুর্নীতির শিল্পিরা কিংবা
মায়ের অসুরেরা..
নিষ্ঠুরভাবে রক্তাক্ত করছে
মায়ের দেহকে
সেই ”মা”কে হারিয়ে ফেলেছি..
আমি এখন ফিরে যেতে চাই
সেই সব প্রিয় প্রিয়সীর
হৃদয়ে
যারা চির সত্য প্রেমের
মঞ্চে ।
সত্যিকার শিল্পিরা ক্রমশ
চলে যাচ্ছে দূরে
হৃদয়ের স্বপ্নেরা ঠিকানা
হারিয়ে পথে
আসলে কেউ চিনেনি ”মা”
বা চিনতে চায়নি ।
------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
*******************
No comments:
Post a Comment