Thursday, March 21, 2019

তোমার মুক্তির পথে



                           -কবি মোঃআমিনুল এহছান মোল্লা,
প্রেমের বিষন্ন চাঁদ এ হৃদয়ে জেগেছে তেমনি
যেমন সে জেগেছিল জাহেলী যুগের সময়কার!
প্রিয় সৃষ্টির মননে।সে মুমিনের অস্ফুটে  ব্যথার
মৃদু বিশ্বাস আছে এ হৃদয়ে।সেই দূর্ব্ল কণ্ঠধ্বনি
জম্মসূত্রে হৃদয়ে তা জেগে ওঠে অপনা আপনি,
আঁধারের মাঝে ডুবে যায় মুমিনের চাঁদ যতবার
ততবার ভেসে ওঠে না। বংশ ক্রমিক সে ইমানদার।
প্রেমহীন শক্তি নিয়ে জাগায় মুমিনের আবেষ্টনী।
বাতিলের অন্ধকার ডাকে এই চাঁদ বিষন্ন প্রহর!
যে নিয়ে যাবে মুক্তির ঠিকানা,সে প্রশান্তি মন্থর’
হৃদয়হীন প্রেমের মত, যে ভ্রান্ত নিষ্ঠুরেরা দুয়ারে,
কে জেগে দেবে অন্ধারে মুক্তির চাঁদ তোমারে?
কোরআনের আলো হৃদয়ে জাগাবে এই প্রেমের নূর;
তোমার মুক্তির পথে দুর করে নেবে যত অন্ধকার ।
---------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment