Monday, March 18, 2019

পথ অনেক দূর!




                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
গ্রামগুলো পথ হারালে, বিধবস্ত হলে জঙ্গল সারি
খাল, বিল, ঝিল পাখ –পাখালির আবাস শুন্য হলে
বাড়ী বাড়ী- বলে আবাদি জমিতে সকেলেই বসত গড়ি-
কিন্তু  এ বাড়ী কি  অক্সিজেন দেয় এই প্রাণ কুলে?

পথ অনেক দূর! গ্রামের ধারের-কাছেও নেই গ্রাম
চৌদিকে প্রাণহীন প্রান্তর, দূষিত বায়ূ ,ফসল শুন্য, বাড়ী আর বাড়ী
নদ- নদী অগভীর অস্বচ্ছ মলিন জলরাশি।
বিষাক্ত ভুমির ছড়াছড়ি লাল সবুজের বুকে ভাসি.
তবুও মানুষেরা বুঝেন না  এ প্রাণের কত দাম!

যেখানে দখল আর বেদখল- অপরিকল্পিত ঘর বাড়ি-
ফসলী জমি বিনাস করে চলেছে হরদম..
কিভাবে প্রত্যাশা করো নির্ম্ল জীবনের ?
কেননা মৃত্যের আগে ঘন্টার ধ্বনি কেউ বাজে না !


মুক্তি যুদ্ধের মতো দৃঢ় হউক তোমার-আমার প্রতিজ্ঞা-
পথ অনেক দূর! রক্ষা হবে কি সবুজ -শ্যামল, পদ্মা, মেঘনা , যুমনা -গঙ্গা?
-------------------------------------------রাওনাট , কাপাসিয়া, গাজীপুর।




No comments:

Post a Comment