--------মোঃ আমিনুল এহছান মোল্লা
বিজয় পেয়েছি দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল!
প্রকৃত মুক্তি ও স্বাধীনতা পেয়েছি কেউ ভুলেও বলবে না
আগামীর তরুণ তরুণীরা চলেছে স্বপ্নহীন পথের বাঁকে
তাদের পৃথিবী তারা গড়েছে অগ্নি পর্বতে বাধাহীন পথে
আমি স্বপ্ন দেখে দেখে পথ হারিয়ে অনিষ্ট কবলে
আর পারিনা জাগাতে…
আমি আর জ্ঞান দিয়ে করবো না অজ্ঞের আচমন !
আমি আর যাবো না কবিতা নিয়ে মুক্তির দুয়ারে
প্রেমের আর্জি করবো না কখনো
হৃদয়কে নিষ্ঠুর ভাবব কিনা এ তর্কে আর
ছড়াবো না শিউলি ফুল প্রেমিকার মঞ্চে ।
আর কি কখনো আমি মুক্তিকে খোঁজে নেব
মানবধিকার প্রশ্নে ?
ক্রমশ আমি ভুলে যাবো স্বাধনীতা, স্বাধীনতার মর্ম্-
স্বাধীনতার মূল্য !
চারিদিকে ক্রমশ মিথ্যা মুছে দিয়েছে পবিত্র ইতিহাস
বিকৃতি করেছে আমার অহংঙ্কার রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধ ।
তবু প্রতিরোধ গড়ে, হার মেনে, সত্য লিখে যাবো
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।
আমার তুচ্ছ কবিতার ভূমিকা
মুক্তির উৎসবের
দিগন্তে যদি হয় দেখা
তার কষ্ট পদধূলিত হবে জননীর তটে ।
জেগে উঠবে বাঙ্গালী
অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে
অথচ স্বাধীন মায়ে কেউ নেই হাল ধরে ! কেউ নেই হাল ধরে !
সবাই ব্যস্ত আপন আপন স্বার্থে্ জননীর বুকে ,জননীর বুকে—
ঠিক যেন ক্ষুধার্ত্ বাঘের বিমূর্তি রক্তচোখা গর্জ্ন
অস্ত্রহীন পথিকের সম্মুখ !
তবু আমি কবি, কলম সৈনিক
কবিতার পাতায় পাতায় লিখে রাখি
দুর্বলের নিস্ফলা দেশ প্রেম ।
-----------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।
**********************
No comments:
Post a Comment