--কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
হে
জ্ঞান তাপসী ! প্রেমের স্পর্শ্ দিয়া
বইয়ে কতটা আছো আঁকড়িয়া ?
খুলে নাহি দেখ, হে উদাসীন!
কার যেন স্বপ্নে তুমি বিপথে নিশিদিন!
জেগে ওঠেনা ভিতর রবি জ্ঞান তপস্যা
তোমার,
অজ্ঞতার চোখ বেয়ে ঝরে পরাজিত ব্যাদনা
অশ্রু-ভর!
মুর্খ্ হয়ে উড়ে যাও, দেখ না আলোর মুখ,
মানুষরূপী হইয়া তব অনন্ত কৌতুক!
হে জ্ঞান তাপসী, নাহি তব পরাজয়,
পুস্তুকের নব নব কল্যাণে অজ্ঞতাকে করেছ
তুমি জয়!
বই হউক তব অনন্ত যৌবন-
আঁধারে যেন আলো জ্বলে সূর্যের মতন!
কত মূর্খ্ দলেরা নিত্য তোমার কাছে,
কত অজ্ঞ সর্ব্নাশী তোমায় ঘিরে বহুরূপী
ধাছে,
তুমি বুঝ না বই বিদ্যার সুরাসুর-
বই বিমুখ লুণ্ঠিয়া গেছে কত জ্ঞান
ভরপুর!
ছেড়েগেছে মুক্তির আলো, তব তপস্যা ,তব
বই প্রিয়া
বইয়ে জয় আছে আঁধার পথে আলো দিয়া!
কিন্তু মানুষেরা বুঝে না বই বিমুখ
লুণ্ঠিয়া গেছে
মুক্তির অমৃত-সুধা, এ ধরনী অজ্ঞ
রাজ্যের কাছে ।
সব হেরেছে, জিতেছে শুধু শয়তানের
কল্লোল
আছে পরাজয়, আছে ধিক তার, ব্যথা-উতরোল।
হে জ্ঞান তাপসী! হে চির জ্ঞানের
মহারতি-
হে প্রিয় বিধাতার! ব্যাকুল হও বই
প্রেমে অতি।
-----------------------------------------------
কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment