Monday, March 18, 2019

আজ আকাশে মেঘের খেলা



                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মূল্যবোধ যত আছে লুকিয়ে,শ্রদ্ধাবোধ যে গেল চলে
উল্টা বেগে ছুটিছে কাহারা মনুষ্যত্তের দিক পালে !
আচার –আচরণ কেউ জেগে নাই, নিভে গেছে সব বাতি
নৈতিক শিক্ষায় ঝড় ওঠিছে, কোমল প্রাণ আজ নতি !
তরুণ গগণে তরুণী নিশীথ, বিবেক চেতন হারা
আজ আকাশে মেঘের খেলা নামিছে  আঁধার ধরা।
সুর্য্ কিরণ ঐ লুকিয়ে দিচ্ছে মরণ টীকা
মাদক নেশায় নিভে গেল হায় তরুণ প্রাণের শিখা!
প্রাণে তার দীপ দিয়ে যায় মৌলিক শিক্ষা ছেড়ে.
পাগলা ঘোড়া আপন পিঠে ছুটিছে চাবুক মেরে !
কেউ বুঝে না শূন্য যে ঘর, নাই গো সে আর নাই,
লোভ-লালসায় গিয়েছে পুড়ে অন্তর যে আজ ছাই!
মুল্যবোধ  তার চুপসে গেছে  হচ্ছে অভিমানী
ধর্ম্ যে আজ ভ্রান্ত জালে কাঁদছে মুক্তির বাণী !
ডাকিছে কাহারে হৃদয় প্রাণে ব্যাকুল দু’হাত তুলে?
সন্তান যে আজ শ্মাশন-চিতায় পুড়ছে অকাল কোলে।
ওহে বিবেক, এ ভাবিয়া পথিক শুধাও ধর্ম্ ছায়ায়,
কাল যে জাগে সন্তান তোমার, আজ যেন সে না হারায়।
দিও ওগো নৈতিক শিক্ষা,সে আসিবে না আর ফিরে
তোমার  সন্তান ভীড়ে যেন ইহ-পর আলোক তীরে ।

তরুণ গগণে তরুণী নিশীথ, বিবেক চেতন হারা
আজ আকাশে মেঘের খেলা নামিছে  আঁধার ধরা।

-------------------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment