--মোঃ আমিনুল এহছান মোল্লা
।
তুমি কি জান ?
সেই কবে বকুলটি ঝরে যায়
!
শুকিয়ে হারায়
কত জনে -কত গলায়
কত অবহেলায় ।
কিন্তু দেখ,
এই গোলাপটি!
আজও সুবাস ছড়ায়
গহিন নাসিকার দীপ্ত ডগায়
শিরায়- উপশিরায়
প্রবাহিত রক্ত কণিকায়
হৃদয়ের জীবন্ত কোণায় !
শিহরিত ভঙ্গিমায়
পুলকিত অভিপ্রায় !
আজও অজানায় -আজও অচেনায়
।
নিত্য ফোটে
পাঁপড়ি দোলায়
কি যেন খোঁজে
উড়ন্ত ডানায় !
এই বুজি এল সুবাসিত গায়
।
অমীত ছোঁয়ায়
কত ভাবনায় ।
সবই কি মিথ্যে ?
নাকি কল্পনায় ।
না, না- তুমি ভালবাসায় ।
তুমি জীবন্ত মহনায় ।
-------
No comments:
Post a Comment