-----------মোঃ আমিনুল এহছান মোল্লা
দেখলেই
বুঝতে পারি, তুমি ভিন সংস্কৃতি থেকে এসেছো
ঐ নগ্নতা
,ঐ পোষাকের প্রদশর্নী বাঙ্গালীর নয়-
বুকের
ঐ উর্বর ভূমি, নিমেষ উতালা ঝর্ণা ধারা
ঐ সিহরি
ঠোট ঐ সঙ্গমের প্রকৃতি বাঙ্গালীর নয়!
দেখলেই
বুঝতে পারি, তুমি ভিন সংস্কৃতি থেকে এসেছো
যৌবন
কামড় রাস্তায় রাস্তায় ছুটেছে ধুলো কণা
উম্মুক্ত
তরঙ্গে উত্তাল লাজহীন নদ-নদীর মোহনা !
হিংস্রের
থাবায় সারা শরীর ক্ষত বিক্ষত রক্ত কাদায়
ঐতিহ্যের
সংস্কৃতি কাতর, ইজ্জত লুণ্ঠিত সতেজ নিথর।
তোমার
বস্ত্রহীনা দেহ উম্মুক্ত পাঁপড়ির বিলাসিতা
তোমার
রাঙ্গা ওষ্ঠের চুম্মন ,
উম্মাদের
মতো পথে ঘাটে নিশি পরি
পূলকের শুলে শুলে…তুমি বললে
কাম্য
যৌবনে সন্ধির বৃষ্টি নামুক অঝোর ধারায় !
দেখলেই
বুঝতে পারি, তুমি ভিন সংস্কৃতি থেকে এসেছো !
ঐ
র্নিজ্জলতা ,ঐ উগ্রতা, বাঙ্গালী ঐতিহ্যর নয়…
নগ্নতা
থেকে আসে বর্বর, পর্দা থেকে আসে শ্রদ্ধা
তুমি
নগ্নতায় শিহরণ দেখতে পেয়ে
ক্ষণিকের
উল্লাসে ।
এই পৃথিবীতে কতদিনের জন্য এলে?
আমরা
সবাই সুরভী চেয়েছি
আমরা
সবাই পবিত্রতা চেয়েছি
আমরা
সবাই মর্যাদা চেয়েছি
তোমার
ফুলে প্রেমের সুবাস চেয়েছি
দেখলেই
বুঝতে পারি, তুমি বাঙ্গালী সংস্কৃতি থেকে এসেছো ।
----------------------, রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
।
No comments:
Post a Comment