-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা,
প্রত্যাশা কর না বৃথা মানুষের কুটিল
প্রাণ পটে
রাজপথের উত্তাল শ্লোগানে কোন ছদ্মবেশীর
ঘাটে,
অবাদ গণতন্ত্রের গন্ডির ভিতরও নয়,
প্রত্যাশা কর না এদেশে-প্রথম প্রহরে,
দ্বিপ্রহরে কিংবা নিশিরাতে;
ঘাতক বা স্বৈরচারের অগ্নিতে,ক্ষত
বিক্ষত এ সবুজ মাটি….
গণতন্ত্রকে প্রত্যাশা কর না পিতার
রক্ত গঙ্গায়,
মুক্তি খোঁজ না বিশ্বাস ঘাতকদের জটে,
ক্ষমতালোভী, অর্থলোভীর বন্ধনে কিংবা
কোন
অসৎ চক্রের মিথ্যে আহ্ববানে
গণতন্ত্রের ডাকে..
ভুল করেও যেও না সেই অন্ধ গলি পার
হয়ে, যদি এই
ফাঁদে পা বাড়াও
তোমরা নিস্পেশিত হবে এই বাংলায়, এই মানচিত্রে
ওরা অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী!
মুখ থুবড়ে পড়ে আছে তোমাদের স্বাধীনতা
কতটি বছর…
স্থপতির তৃষ্ণার্ত্ প্রাণ আজও কেঁদে
ওঠে, আজও কেঁদে ওঠে..
মুক্তিতো পেল না এই জাতি।
বহু রক্ত ঝরা অর্জ্ন সোনালী স্বাধীনতা
কেঁপে কেঁপে উড়ছে
এই সবুজ প্রান্তর!
চৌদিকে বৈষম্যের নিষ্ঠুর আঘাতে আঘাতে
অবিরল জল ধারা বয়ে গিয়ে
কানায় –কানায় ভরে গেছে সব ক’টি খরা
নদী,
ঐ দেখ রক্ত গঙ্গা, পিতার নিথর দেহ চলে
যায়, চলে যায়
জাতির মুক্তি ভেসে যায়..জাতির
প্রত্যাশা ভেসে যায়…
আমার বুকের মধ্যে দুঃখ আগলে রেখেছি..
প্রত্যাশা করা না।
--------------------------------------------------------------
কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment