বুধবার, নভেম্বর ২৭, ২০১৯

মহাপুরস্কার




--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

দাউ দাউ জ্বলিবে আগুন দোযখে খোঁজ করি,
ক্রোধে আক্রোশে পুড়িবে ওরে পাপীদের হাত ধরি!

সেপাহী যত চেঁচিয়ে উঠিবে  পৌঁছেনি বার্তা কানে?
তোমার দ্বারে গিয়েছে কত আল্লাহর রাসুল জনে ।

তখন স্বীকার করিবে পাপী দোযখে পোড়ে পোড়ে
হয়েছিল কোরআন নাযিল ওগো নবীজির বুক চিড়ে ।

বিপদের ক্ষণে শাস্তি দেখিয়া খুলিবে বুদ্ধি খানি
বুঝিতে যদি সেইদিন তুমি পুড়িতে না দোযখ খনি ।


হবে কি এখন স্বীকার করে দোযখবাসী হয়ে !
ঘৃণাভরে তাড়াবে তোমায় জাহান্নামী পেয়ে ।

অদৃশ্য্ আল্লাহকে ভুলে নাই যারা ভুবনের পানে
মহাপুরস্কার রহিছে ওদের আগামী বিচার দিনে ।
---------------------------------27-11-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...