সোমবার, জুন ২২, ২০২০

রাঙা জলে ভেসে আমি


- মোঃ আমিনুল এহছান মোল্লা 
সেদিন আমার বাবা হেসেছিল
যেদিন মার বুকে আমি এসেছিলাম উতরোল তরঙ্গের ভিড়
বাবার চোখ জেগে জেগে ধীরে ধীরে কালো হল
আকাশে ভেসে ওঠা কালো মেঘের মতো-

তবু থামেনি আমাকে নিয়ে আদর সোহাগের কোলাহল।
বাবার রাঙা জলে ভেসে আমি- আজ এতো দূর!

জীবনের শূন্যতা -হৃদয়ের ব্যথা একাকারে ভেঙ্গে
বুক চেপে সহে গেছে আপনার হাহাকার
আমার নিত্য অভিসারে বিনিদ্র রাত-
অতন্ত্র প্রহরীর মতো অভয় দিয়েছে তপ্ত বালুচর
তবু বুঝিনি অন্তর স্মরলিপি-

তুমি আমার শুভ কামনায় অতুল্য ছায়ার মতো
শিরে্ উপশিরে জাগ্রত আছো- রোজ প্রার্থ্নায়
কান পেতে শুনো তুমি হৃদয়ের গভীর ক্রন্দন-
উদয় করো সোনলী সূর্য্ আমার অন্ধকার গগণ-

তোমার রাঙা জলে ভেসে আমি- আজ এতো দূর!
জীবন পথে তুমিই আলো, সূর্য্ যেথায় উঠে-
জানি আমি শোধাবে না কভূ, এই ঋণ মোটে ।
আল্লাহ তোমার সহায় হউন এপার-ওপার ঘাটে।
-------------------------------২১-০৬-২০২০ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...