শনিবার, জুন ০১, ২০২৪

এখন মায়ের বুকে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০১-০৬-২০২৪ ইং
******************************
নীতিহীন শাসকের গর্জন নেপথ্য পৃথিবীতে,
শাসনে ফেরাউনের রক্তে বহে স্রোতে স্রোতে।

সম্মুখে তরী ভাসে প্রচ্ছন্ন জোয়ারে,
অধিকার গুলো বন্ধী হয় নির্দয় খোঁয়াড়ে।
রাজ্যের কোষ লুটে পুটে নিতে নিতে
এ জাতি বিষন্ন সব হারাতে হারাতে!

চৌদিকে ধ্বংসের বীজ মায়ের আয়ূতে,
ক্যান্সার ঢুকেছে অস্থি -মজ্জায়-স্মায়ূতে।
এই দিকে স্বাধীনতার নক্ষত্র যাচ্ছে খসে
আর ওরা গোপন কক্ষে মদ্যপ উল্লাসে।

এখন মায়ের বুকে গোধূলী বেলার আলো,
বিচার নেই, অধিকার নেই- বঙ্গের বালি- ধূলো।
নীতিহীন শাসকের দুর্লক্ষ্য সংকেতে-
জন হারিয়েছে মুক্তি স্বাধীন বঙ্গের বুকেতে।

-----------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে

  প্রলয়-শঙ্খ বাজুক দ্বারে কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ********************************** বজ্রকণ্ঠ! প্রলয় আনো...