তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
হে স্মৃতি, আজো তুমি হৃদয়ের পৃথিবীতে আছ,
দূর দূরান্তে বসে এখনো ডাকো এখনো কবিতা রচ!
এখনো তুমি সুহাসিনী এক তরুণীর মত জাগ,
কাজলা চোখ মেলে অপলক দেখ রাগ-অনুরাগ!
কখনো মুচসি হেসে বলে যাও অব্যক্ত কত কথা,
এঁকে যাও প্রেমের আলপনা পুলক শিরহণ গাঁথা।
শুধু হয় না বলা সেই কথা নিয়মের রূঢ় আয়োজন,
তবু তুমি ফেলিন শব্দে দিয়ে যাও তিলোত্তমা গর্জন!
ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো তবু তুমি,
চির নবীন হয়ে ফিরে আস জল শুন্য মরুভূমি।
কখনো সমুদ্রের নীল, কখনো ঝিনুক মুক্তার আলপনায়,
হে স্মৃতি! তুমি বড় রোমাঞ্চকর, তুমি বড় নিষ্ঠুর ব্যদনায়।
তবু তোমার কাছেই ফিরে যাই উথরোল সাগরের মত,
হে বিদ্যা জননী, তোমার এই আলোক স্মৃতি চির সতত।
----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।