হে মহাবিপ্লবী খামেনী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
জাগো আজ তবে কাল-ভৈরবী, জাগো রে রুদ্র-রোষে,
বাতিলের তখত কাঁপুক আজিকে—অন্যায়ের প্রতিশোধে!
তুমি তুলেছিলে ইসলামের ধ্বজা, নির্ভীক—একাকী বীর,
জল্লাদ-ভয়ে কভু করোনি তো তিল পরিমাণ নত শির।
৩৬ বছর ধরে লড়েছো তুমি ‘মোকাবেলা’র রণে,
সাম্রাজ্যবাদী হায়েনারা তাই কাঁপে তব তর্জনে!
২৮শে ফেব্রুয়ারি—তেহরান আকাশ রক্তে হলো রে লাল,
মার্কিন-ইসরাঈল হেনেছে আঘাত, ছিঁড়িতে জয়ের জাল।
কাপুরুষের মতো ক্ষেপণাস্ত্র হেনেছে আঘাত ঘরে,
তুমি তো অমর—শহীদি খুনের লোহিত সাগর-পরে।
কন্যা-জামাতা, নাতি ও নাতনি—রক্তে রাঙালো পথ,
ত্যাগের মহিমায় জয়ী হলো তব বিপ্লবী মনোরথ।
ধিক্ ওরে ওমান, জর্দান, কাতার! ধিক্ রে সৌদি-মিশর,
মুনাফিকির চাদর মুড়ি দিয়ে সেজেছ শত্রুর চর।
মদিনার রূহু বিক্রি করেছ—দিয়েছ শত্রুর ঘাঁটি,
তোদের বিশ্বাসহীনতায় কাঁদে আজ ইসলামের এই মাটি!
আঘাত হেনেছে ওরা পিছন হতে, বিষাক্ত সাপের মতো,
তবু খামেনীর আদর্শ আজ বিশ্বে জাগ্রত।
এ মৃত্যু তো মৃত্যু নয়—এ যে নতুনের মহাপ্রলয়,
মাশহাদের ওই পবিত্র মাটি তব ঠাঁই সুনিশ্চয়।
গাজা থেকে আজ লেবানন অবধি জাগছে কোটি প্রাণ,
খামেনীর রক্তে শপথ নিয়েছে—গাইবে বিজয়ী গান।
হে বিপ্লবী নেতা! বীরের মরণে তুমি হলে অমরত্ব,
তোমার চেতনার আগুনে পুড়বে জালিমের সব দম্ভ!
তুমি নাই—তবু তোমার ‘হেকামত’ গর্জে ওঠে দিকে দিকে,
শোষিতের হুঙ্কারে বিশ্ব-ত্রাস আজ হচ্ছে ক্রমে ফিকে।
হে আলী খামেনী! তুমি অমর, তুমি চির-বিপ্লবের গান,
তোমার রক্তশপথে আজ ভাঙবে জালিমের বিষাণ!
হে বিদ্রোহী বীর! তোমার রক্তে জেগে উঠুক কোটি প্রাণ,
মুনাফিকদের ধ্বংস হোক, হোক ইসলামের জয়গান!
উঠুক গর্জি ‘তকবীর’ ধ্বনি ভাঙুক শৃঙ্খল-জাল,
খামেনীর ঐ বিপ্লবী তেজে রাঙুক আগামী কাল!
********************************************************
০৪-০৩-২০২৬
No comments:
Post a Comment